আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 188

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 188


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. একটি ট্রেন 1 ঘন্টা 12 মিনিটে 90 কিমি/ঘন্টা বেগে একটি নিৰ্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে । যদি বেগ 40% বাড়ানো হয় তবে 7/3 গুন দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে ?
[A] 4 ঘন্টা
[B] 2 ঘন্টা 
[C] 3 ঘন্টা
[D] 5 ঘন্টা

2. দুজন বালক একটি কাজ 30 দিনে করতে পারে । তিনজন বালিকা একই কাজ 15 দিনে করতে পারে । একটি বালক এবং একটি বালিকা একত্রে কতদিনে কাজটি করতে পারবে ?
[A] 32 দিন
[B] 25 5/7 দিন 
[C] 27 দিন
[D] 24 1/7 দিন

3. একটি শঙ্কু আকৃতির পাত্র যার অন্তঃব্যাসার্ধ 12 cm এবং উচ্চতা 40 cm, তরলে পূর্ণ আছে । এটিকে একটি 8 cm অন্ত:ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে ঢাললে, নতুন পাত্রে তরলের উচ্চতা কত হবে ?
[A] 25 cm
[B] 30 cm 
[C] 60 cm
[D] 48 cm

4. একটি গ্রামে 5000 জন পুরুষ এবং 8000 জন মহিলা আছে । যার মধ্যে 30% পুরুষ শিক্ষিত এবং মোট জনসংখ্যার 40% মানুষ অশিক্ষিত । মহিলা জনসংখ্যার কত শতাংশ শিক্ষিত ?
[A] 70.22%
[B] 78.75% 
[C] 75.36%
[D] 30%

5. প্রতি 24 টি পেন বিক্রিতে এক বিক্রেতা অতিরিক্ত 6 টি পেন ফ্রি তে দেয় । 40% ছাড় দিতে হলে তাকে 42 টি পেন বিক্রিতে কতগুলি অতিরিক্ত পেন ফ্রি দিতে হবে ?
[A] 30
[B] 29
[C] 28 
[D] 27

6. 520 সংখ্যাটির ফ্যাক্টর গুলির যোগফল কত ?
[A] 1120
[B] 1260 
[C] 1356
[D] 1020

7. প্রথম n টি স্বাভাবিক সংখ্যার গড় 84 । তবে প্রথম 3n টি স্বাভাবিক সংখ্যার গড় কত ?
[A] 252
[B] 253
[C] 251 
[D] 168

8. একটি নির্বাচনে দুজন প্রার্থী আছে । তাদের মধ্যে একজন বৈধ ভোটের 53% পায় এবং 15% ভোটকে অবৈধ ঘোষণা করা হয় । যদি মোট ভোট 80,000 হয় তবে অন্য প্রার্থী কত ভোট পেয়েছে ?
[A] 30660
[B] 31256
[C] 31960 
[D] 32300

9. একটি বিড়াল 33 মিটারের একটি বিল্ডিং চড়ার চেষ্টা করে । 1 ঘন্টায় বিড়ালটি 9 মিটার উপরে ওঠে এবং পরের ঘন্টায় স্লিপ খেয়ে 3 মিটার নিচে নেমে যায় । শীর্ষে পৌঁছাতে তার কত ঘন্টা লাগবে ?
[A] 8 ঘন্টা
[B] 9 ঘন্টা 
[C] 7 ঘন্টা
[D] 6 ঘন্টা

10. একটি কুলারের উপর দীনেশ 11% ছাড় দেয় যেটির ধার্য্যমূল্য 8200 টাকা । যদি সে তাও 600 টাকা লাভ করে তবে এটির ক্রয়মূল্য কত ?
[A] 6698 টাকা 
[B] 7600 টাকা
[C] 7350 টাকা
[D] 4960 টাকা

11. দুটি ইনলেট পাইপ A এবং B একটি ট্যাংককে 6 ঘন্টা এবং 10 ঘন্টায় ভর্তি করতে পারে যথাক্রমে এবং একটি আউটলেট পাইপ C প্রতি ঘন্টায় 240 গ্যালন জল খালি করতে পারে । তিনটি পাইপ একসাথে কাজ করলে, এটি খালি ট্যাংককে 15 ঘন্টায় পূর্ণ করতে পারে । ট্যাংকের ধারণ ক্ষমতা কত ?
[A] 1200 গ্যালন 
[B] 960 গ্যালন
[C] 720 গ্যালন
[D] 1800 গ্যালন

12. মনোজ ক্রয়মূল্য থেকে 35% অধিক দামে ফল বিক্রি করে এবং বিক্রির সময় প্রকৃত ওজনের থেকে 10% কম ওজন ব্যবহার করে । মোট লাভের হার কত ?
[A] 50% 
[B] 35%
[C] 45%
[D] 55%

13. নূন্যতম সংখ্যাটিকে নির্ণয় করো যাকে 27 বাড়ালে সেটি 42, 36 এবং 45 এর প্রতিটি দ্বারা বিভাজ্য হয় ?
[A] 1263
[B] 1233 
[C] 2353
[D] 2403

14. কোনো মূলধনের উপর 14% একই সুদের হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 49 টাকা হলে, মূলধনের পরিমান কত ?
[A] 2700 টাকা
[B] 2650 টাকা
[C] 2500 টাকা 
[D] 2350 টাকা

15. 38% ডিসকাউন্ট দিয়ে একটি ছবি 4650 টাকায় বিক্রি করা হয় । যদি একই ছবি 20% ডিসকাউন্ট এ বিক্রি করা হয় তবে নতুন বিক্রয়মূল্য কত হবে ?
[A] 6000 টাকা 
[B] 6500 টাকা
[C] 7000 টাকা
[D] 7500 টাকা

16. নেহা 60,000 টাকা দুজন ব্যবসায়ী P এবং Q কে বার্ষিক 12% এবং 6% হারে ধার দেয় । যদি 2 বছরে মোট সরল সুদ আয় হয় 11,520 টাকা তবে P কে কত টাকা ধার দেওয়া হয়েছিল ?
[A] 37740
[B] 36000 
[C] 65100
[D] 43500

17. একটি ক্লাস ঘরে নিৰ্দিষ্ট সংখ্যক বেঞ্চ আছে । যদি একটি বেঞ্চে 5 জন স্টুডেন্টকে বসানো হয় তবে সবার সুবিধার জন্য 2 টো আরো বেঞ্চের দরকার হয় । যদি একটি বেঞ্চে 6 জন স্টুডেন্টকে বসানো হয় তবে সবাই বসার পরেও তিনজন স্টুডেন্টের জন্য বসার জায়গা থাকে । ক্লাসে মোট স্টুডেন্ট কতজন ?
[A] 60
[B] 45
[C] 75 
[D] 40

18. একটি ট্রেন একটি নিৰ্দিষ্ট দূরত্ব 4 1/2 ঘন্টায় অতিক্রম করে । যদি বেগ 8 km/hr বাড়ানো হয় তবে একই দূরত্ব অতিক্রম করতে 1/2 ঘন্টা কম লাগে । ট্রেনটির মন্থর গতি নির্ণয় করো -
[A] 80 km/hr
[B] 56 km/hr
[C] 72 km/hr
[D] 64 km/hr 

19. যদি a² + b² + c² = ab + bc + ca + 9 এবং a + b + c = 9 হলে a³ + b³ + c³ - 3abc = ?
[A] 0
[B] 81 
[C] 27
[D] 1

20. 83% এর 3200 - 276 = 425% এর (?) , (?) এর মান কত ?
[A] 520
[B] 450
[C] 560 
[D] 480








Answers and Solutions ::