আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 185

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 185


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. মান নির্ণয় :
5 × 4 + (3 + 4)² ÷ 7 × 4
[A] 47
[B] 46
[C] 48 
[D] 49

2. একটি দ্রব্যের বিক্রয়মূল্য 616 টাকা । যদি ক্ষতির হার 30% হয় তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] 850 টাকা
[B] 800 টাকা
[C] 880 টাকা 
[D] 900 টাকা

3. 5 টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হলো 43 । এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো -
[A] 41
[B] 43
[C] 45 
[D] 46

4. X জন বালক একটি কাজ 80 দিনে করতে পারে । কত সময়ে 2X বালক ওই কাজের অর্ধেক সম্পন্ন করতে পারবে ?
[A] 16 দিন
[B] 30 দিন
[C] 12 দিন
[D] 20 দিন 

5. মান নির্ণয় :
144 ÷ 12 + 4² – 44 + 54 ÷ 3 × 2
[A] 5
[B] 15
[C] 20 
[D] 30

6. একটি গ্রামের লোকসংখ্যা প্রতি বছর 40% হারে হ্রাস পায় । যদি 2 বছর আগে জনসংখ্যা 15,000 থেকে থাকে তবে বর্তমান জনসংখ্যা নির্ণয় করো -
[A] 5400 
[B] 3500
[C] 4450
[D] 4400

7. দুটি চোঙের আয়তনের অনুপাত যদি 6 : 5 হয় এবং তাদের উচ্চতার অনুপাত 5 : 24 হয় তবে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে ?
[A] 12 : 7
[B] 5 : 6
[C] 1 : 2
[D] 12 : 5 

8. কোনো নিৰ্দিষ্ট মূলধনের উপর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 967.5 টাকা । যদি সুদের হার বার্ষিক 15% হয় তবে মূলধনটি কত ?
[A] 3000 টাকা 
[B] 2400 টাকা
[C] 2800 টাকা
[D] 2700 টাকা

9. একটি বাস প্রথম 100 কিমি দূরত্ব 100 km/hr বেগে অতিক্রম করে । এটি পরবর্তী 150 কিমি যায় 90 km/hr বেগে । গড় বেগ কত ?
[A] 120.50 km/hr
[B] 93.75 km/hr 
[C] 100.25 km/hr
[D] 156.25 km/hr

10. একটি লম্ব বৃত্তাকার চোঙের পাশ্বতলের ক্ষেত্রফল কত যদি ভূমির পরিধি 22 cm এবং এটির উচ্চতা ব্যাসার্ধের 4 গুন হয় ?
[A] 388 বর্গসেমি
[B] 308 বর্গসেমি 
[C] 408 বর্গসেমি
[D] 288 বর্গসেমি

11. বৃহত্তম সেই সংখ্যাটিকে নির্ণয় করো যাকে দিয়ে 456 এবং 553 কে ভাগ করলে 6 এবং 3 ভাগশেষ পাওয়া যায় যথাক্রমে ?
[A] 5
[B] 50 
[C] 10
[D] 30

12. একটি দ্রব্যের উপর চাপানো ট্যাক্স 17% কমানো হয় এবং এটির ব্যবহার 17% বৃদ্ধি পায় । রেভিনিউ তে কত শতাংশ পরিবর্তন হয় ? 
[A] 2.89% বৃদ্ধি
[B] 2.89% হ্রাস 
[C] 17% হ্রাস
[D] 17% বৃদ্ধি

13. হর্ষিতা একটি জামাকাপড়ের দোকানে গেল । একটি ড্রেস যার ট্যাগ প্রাইস 2999, 20% ছাড়ে বিক্রি করা হয় । যখন সে এটা কিনবে তখন সে কত টাকা পেমেন্ট করবে ?
[A] 2899.40 টাকা
[B] 2699.50 টাকা
[C] 2199.80 টাকা
[D] 2399.20 টাকা 

14. বার্ষিক চক্রবৃদ্ধি হারে, 60000 টাকার উপর 5 বছরে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 3456.87
[B] 34563.12
[C] 36630.60 
[D] 3254.98

15. একটি বাইকের গত বছরে দাম ছিল 7000 টাকা । এই বছর দাম 10% বৃদ্ধি পায় । এই বছরে বাইকের দাম কত ?
[A] 7400
[B] 7700 
[C] 7600
[D] 7500

16. X একটি কাজ একা 15 দিনে যেখানে Y একা একটি কাজ 10 দিনে করতে পারে । তারা একত্রে 3 দিন কাজ করে এবং বাকি কাজ Z 1 দিনে শেষকরে । যদি তারা সমগ্র কাজের জন্য 4000 টাকা পায় তবে Z এর ভাগ কত ?
[A] 2000 টাকা 
[B] 1000 টাকা
[C] 1200 টাকা
[D] 800 টাকা

17. 1200 টাকা X, Y এবং Z এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে Y এর ভাগ X এর থেকে 200 টাকা বেশি হয় এবং Y এর ভাগ Z এর থেকে 200 টাকা কম হয় । Y এর ভাগ হলো -
[A] 200 টাকা
[B] 600 টাকা
[C] 800 টাকা
[D] 400 টাকা 

18. একজন দোকানদার একটি বাক্স বিক্রি করে এবং সে 5% লাভ করে । পরের বক্সের জন্য সে ঠিক করে বিক্রয়মূল্যের দ্বিগুন দামে বিক্রি করবে । দ্বিতীয় বক্সের উপর তার কত লাভ হয় ?
[A] 100%
[B] 110% 
[C] 200%
[D] 80%

19. একটি ঘরে, 36 জন মহিলা এবং 20 জন পুরুষ আছে । ঘরের মোট পুরুষ ও মোট লোকসংখ্যার মধ্যে অনুপাত কত ?
[A] 14 : 11
[B] 5 : 14 
[C] 5 : 11
[D] 5 : 13

20. একটি বালক 12 km/hr বেগে প্রতিকূলে এবং 23 km/hr বেগে অনুকূলে নৌকা বাইতে পারে । স্রোতের বেগ কত ?
[A] 3.5 km/hr
[B] 4.5 km/hr
[C] 6.5 km/hr
[D] 5.5 km/hr 











Answers and Solutions ::