আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 183

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 183


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. 32 টাকা কেজি দরের দার্জিলিং চা এর সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে ?
[A] 3 : 5
[B] 3 : 4
[C] 2 : 3
[D] 2 : 5 

2. 12000 টাকা মূল্যের একটি ছবি পরপর দুবছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে তিন বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে ?
[A] 12500
[B] 11088 
[C] 11000
[D] 10500

3. এক ব্যক্তি 600 টাকায় কিছু ফল কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে । মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
[A] 4 1/3% ক্ষতি
[B] 2 2/3% ক্ষতি 
[C] 4 2/3% লাভ
[D] 4 1/3% লাভ

4. কোনো পরীক্ষায় রাজ 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করল এবং মোহন 40% নম্বর পেয়ে পাশ নম্বর থেকে 35 নম্বর বেশি পেল । পরীক্ষায় পাশ নম্বর শতকরা কত ?
[A] 33% 
[B] 40%
[C] 38%
[D] 43%

5. একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে । স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুন সময় লাগে । নৌকাটির নিজস্ব বেগ কত ?
[A] 10 কিমি/ঘ: 
[B] 12 কিমি/ঘ:
[C] 15 কিমি/ঘ:
[D] 20 কিমি/ঘ:

6. একটি ট্রেন স্টেশন থেকে 30 কিমি/ঘন্টা গতিবেগে সকাল 6 টার সময় রওনা হয় । অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিমি/ঘন্টা গতিবেগে সকাল 8 টার সময় একই অভিমুখে রওনা হয় । স্টেশনটি থেকে কত দূরে ট্রেনটির সাক্ষাৎ হবে ?
[A] 230 কিমি
[B] 240 কিমি 
[C] 250 কিমি
[D] 260 কিমি

7. এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থানে 80 কিমি/ঘন্টা গড় গতিবেগে এবং বিশ্রামসহ 60 কিমি/ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করেন । ওই ব্যক্তি প্রতি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেন ?
[A] 12 মিনিট
[B] 10 মিনিট
[C] 14 মিনিট
[D] 15 মিনিট 

8. A, B ও C নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়  । তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর C নল বন্ধ করা হলো । সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে ?
[A] 5.5
[B] 4
[C] 4.5 
[D] 5

9. a² + 1/a² = 98 হলে a³ + 1/a³ এর মান কত ?
[A] 535
[B] 1030
[C] 970 
[D] 790

10. 47. মান নির্ণয় : 6 2/3 + 15 1/4 + 3 3/4 - 7 2/5 = ?
[A] 17 4/15
[B] 18 4/15 
[C] 18 7/15
[D] 19 2/15

11.60. এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন । বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন । বাকি 1440 টাকা জীবন বীমায় খরচ হলে, তার মোট আয় কত ?
[A] 15000 টাকা
[B] 11000 টাকা
[C] 12000 টাকা 
[D] 10000 টাকা

12. 13 এর ক্ষুদ্রতম গুনিতকটি নির্ণয় করো যাকে 4, 5, 6 ও 7 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে ?
[A] 3780
[B] 3783 
[C] 2520
[D] 2522

13. তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 6 এবং 420 । দুটি সংখ্যা যথাক্রমে 12 এবং 30 হলে, তৃতীয় সংখ্যাটি কত ?
[A] 21
[B] 18
[C] 42 
[D] 70

14. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 4 গুন অপেক্ষা 12 বেশি । সংখ্যাটির অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে 18 বেশি । সংখ্যাটি কত ?
[A] 32
[B] 68 
[C] 44
[D] 56

15. ক্রমিক 11 টি জোড় সংখ্যার গড় 18 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি কি কি ?
[A] 21, 5
[B] 22, 3
[C] 28, 8 
[D] 18, 7

16. A ও B এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 6 এবং 3 : 4 । যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে তবে B এর মাসিক আয় কত ?
[A] 3400 টাকা
[B] 2700 টাকা
[C] 1720 টাকা
[D] 7200 টাকা 

17. 10 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 15 দিনে একটি কাজ শেষ করে । 12 জন শ্রমিক 10 দিনে কাজটি করতে চাইলে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে ?
[A] 8 ঘন্টা
[B] 10 ঘন্টা 
[C] 12 ঘন্টা
[D] 14 ঘন্টা

18. A, B এবং C যৌথভাবে একটি ব্যবসা শুরু করে । A 8 মাসের জন্য 1000 টাকা, B 9 মাসের জন্য 1500 টাকা এবং C 6 মাসের জন্য 1800 টাকা বিনিয়োগ করে । মোট লাভ 1615 টাকা হলে, B এর প্রাপ্ত লভ্যাংশ কত ?
[A] 500 টাকা
[B] 675 টাকা 
[C] 325 টাকা
[D] 700 টাকা

19. এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিমি/ঘন্টা, 2/15 অংশ 8 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে । সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ?
[A] 12.5 কিমি/ঘ:
[B] 12 কিমি/ঘ: 
[C] 13.5 কিমি/ঘ:
[D] 14 কিমি/ঘ:

20. কোনো কাজ A 12 ঘন্টায় এবং B 15 ঘন্টায় শেষ করে । A কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে, কতক্ষন পরে কাজটি শেষ হবে ?
[A] 13 ঘন্টা 15 মিনিট 
[B] 13 ঘন্টা
[C] 14 ঘন্টা
[D] 13 ঘন্টা 45 মিনিট










Answers and Solutions ::