আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 158 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 158 (MCQ)
***********************
1. ভারতীয় হাইওয়ে নেটওয়ার্কের নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট করিডোর _____ স্থানে ছেদ করেছে
[A] জয়পুর
[B] ঝাঁসি
[C] ভোপাল
[D] দিল্লী
Ans : (B)
2. নিম্নের কোন শহরকে 'City of Pearls' বলা হয় ?
[A] নাগরী
[B] তিরূপতি
[C] হায়দ্রাবাদ
[D] নেললোর
Ans : (C)
3. নিম্নলিখিত কোনটি নির্ধারণ করে যে বিভিন্ন প্রোগ্রাম ইন্টারনেটে কীভাবে তথ্য বিনিময় করে ?
[A] ব্লুটুথ
[B] ই-মেইল
[C] URL
[D] হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল
Ans : (D)
■ HTTP হল "হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল" এর সংক্ষিপ্ত রূপ। এটি ইন্টারনেটে ডেটা আদান-প্রদানের জন্য একটি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। মূলত, এটি ক্লায়েন্ট (যেমন একটি ওয়েব ব্রাউজার) এবং সার্ভারের মধ্যে যোগাযোগের নিয়মাবলী সেট করে
4. নিম্নলিখিত কোন হরপ্পা স্থানটি হস্তশিল্প উৎপাদনের সাথে সম্পর্কিত নয় ?
[A] চানহুদারো
[B] বালাকোট
[C] নাগেশ্বর
[D] মান্ডা
Ans : (D)
5. ISRO র সবথেকে শক্তিশালী রকেট GSLV-Mk III-এর ডাকনাম কি ?
[A] Fat Boy
[B] Naughty Boy
[C] Naughty Men
[D] Fat Men
Ans : (A)
6. তড়িৎ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
[A] অ্যামমিটার
[B] ভোল্টমিটার
[C] ব্যাটারি
[D] মিটার
Ans : (A)
■ অ্যামিটারের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়। অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণি সংযোগে সংযুক্ত করা হয়। এর সাথে সমান্তরালভাবে একটি কম মানের রোধ সংযুক্ত থাকে। ভোল্টমিটারের সাহায্যে বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যাকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয়
7. 'Population growth' তত্ত্ব কে নির্মাণ করেন ?
[A] এরিস্টটল
[B] ডারউইন
[C] প্লাটো
[D] ম্যালথাস
Ans : (D)
8. ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে সংযোগকারী খালটি হল:
[A] সু খাল
[B] সুয়েজ খাল
[C] ওয়েল্যান্ড খাল
[D] পানামা খাল
Ans : (B)
9. লোকসভার প্রথম মহিলা স্পিকার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল ?
[A] স্মৃতি ইরানি
[B] মিরা কুমার
[C] সুষমা স্বরাজ
[D] হেমা মালিনী
Ans : (B)
■ ভারতের সংবিধান অনুসারে এই সভার সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫৫২ জন । (প্রথমে, ১৯৫০ সালে এটি ছিল ৫০০)। বর্তমানে, সভার ৫৪৩টি আসন রয়েছে যা ৫৪৩ জন নির্বাচিত সদস্যের নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়
10. ভারতের রাষ্ট্রপতি কোন ধারার অধীনে মৃত্যুদণ্ডে দণ্ডিত যেকোনো ব্যক্তির শাস্তি ক্ষমা, অবসান, অবকাশ বা মুকুব করতে পারেন অথবা স্থগিত, মুকুব বা হ্রাস করতে পারেন ?
[A] আর্টিকেল - 65
[B] আর্টিকেল - 123
[C] আর্টিকেল - 50
[D] আর্টিকেল - 72
Ans : (D)
11. রৌরকেল্লা, ভিলাই, বোকারো, বিশাখাপত্তনম এগুলো হলো _______ কেন্দ্র :
[A] কটন এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি
[B] আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি
[C] কেমিক্যাল প্লান্ট
[D] ফুটলুস ইন্ডাস্ট্রি
Ans : (B)
12. _______ হল জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যা আন্তর্জাতিকভাবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলি পরিচালনা এবং সমন্বয় করে
[A] WFP
[B] WHO
[C] UNESCO
[D] UNDP
Ans : (B)
■ WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা আন্তর্জাতিক জনস্বাস্থ্য রক্ষার জন্য কাজ করে। WHO এর প্রধান কাজ হল বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করা, রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা, এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করা।
■ প্রতিষ্ঠা: ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
■ লক্ষ্য: বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করা।
13. নিম্নের কোন মন্ত্রকের অধীনে স্টার্টআপ ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ ?
[A] হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
[B] হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট
[C] স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্ত্রাপ্রিনিউরশিপ
[D] কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
Ans : (D)
14. জাতীয় সড়ক NH-44 কোন দুটি স্থানকে সংযুক্ত করে ?
[A] শ্রীনগর থেকে কন্যাকুমারী
[B] লাহৌল এবং স্পিতি থেকে কন্যাকুমারী
[C] বিজয় নগর থেকে কচ্ছ
[D] দিল্লী থেকে চেন্নাই
Ans : (A)
■ এনএইচ ৪৪ (NH 44) হল ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এটি উত্তরে জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এই রাস্তাটি ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে গেছে
15. ফলের মিষ্টির জন্য কোন ধরণের চিনি দায়ী ?
[A] ল্যাকটোজ
[B] মলটোজ
[C] ফ্রুকটোজ
[D] সুক্রোজ
Ans : (C)
16. দারিদ্র্যসীমার নীচের পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদানের এই প্রকল্পটি 1 মে 2016 তারিখে চালু হয়েছে এটি হলো :
[A] প্রধানমন্ত্রী সুগম যোজনা
[B] প্রধানমন্ত্রী জন ধন যোজনা
[C] প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা
[D] প্রধানমন্ত্রী স্কিম ফর ফ্রি গ্যাস কানেকশন
Ans : (C)
■ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ( PMUY = প্রধানমন্ত্রীর আলোক পরিকল্পনা) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1 মে 2016-এদারিদ্র্য সীমার নীচে (BPL) পরিবারের মহিলাদের 50 মিলিয়ন LPG সংযোগ বিতরণের জন্য চালু করেছিলেন। প্রকল্পটির জন্য ₹ 80 বিলিয়ন (US$950 মিলিয়ন) বাজেট বরাদ্দ করা হয়েছিল
17. ________ ভারতে একটি দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান যারা সরকারি কর্তৃপক্ষের দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের তদন্ত করতে পারে
[A] STF
[B] CBI
[C] লোকপাল
[D] IB
Ans : (C)
18. নিম্নের কোনটি একটি সার্চ ইঞ্জিন নয় ?
[A] ইনস্টাগ্রাম
[B] গুগল
[C] ইয়াহু
[D] বিং
Ans : (A)
19. _____ হলো ভারতের দীর্ঘতম সড়ক
[A] NH-20
[B] NH-35
[C] NH-44
[D] NH-8
Ans : (C)
20. ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল। ______ নামক গ্রামটি
দুর্গের জন্য একটি স্থান হিসেবে পরিষ্কার করা হয়েছিল
[A] আলিপুর
[B] দুর্গানগর
[C] গোবিন্দপুর
[D] ময়ূরগঞ্জ
Ans : (C)
21. ভোল্টমিটার হল এমন একটি যন্ত্র যা _______ এর উপস্থিতি সনাক্ত করতে পারে
[A] বিভব পার্থক্য
[B] তাপ
[C] কম্পন
[D] তড়িৎ ক্ষেত্র
Ans : (A)
22. নিম্নের কোন স্থান থেকে চন্দ্রায়ন-2 লঞ্চ করা হয়েছিল ?
[A] রিমোট সেন্সিং সেন্টার, বালাসোর
[B] ডাউন রেঞ্জ স্টেশন, পোর্ট ব্লেয়ার
[C] দিল্লী আর্থ স্টেশন
[D] শ্রীহরিকোটা হাই আলটিটিউড রেঞ্জ
Ans : (D)
■ এটি ছিল চাঁদের উদ্দেশ্যে ভারতের একটি মহাকাশ অভিযান, যার মূল লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করা এবং সেখানে বৈজ্ঞানিক গবেষণা করা। চন্দ্রযান-২ এ একটি অরবিটার, ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান) ছিল। প্রজ্ঞান রোভারটি AI দ্বারা চালিত ছিল, যার মানে হল এটি কিছু পরিমাণে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারত
23. ইউনাইটেড নেশন্স ইউনিভার্সিটি কোথায় অবস্থিত ?
[A] টোকিও, জাপান
[B] স্টকহোম, সুইডেন
[C] বেজিং, চীন
[D] লন্ডন, ইংল্যান্ড
Ans : (A)
24. কার্গো সার্ভিস সার্ভিস সেক্টরের ______ এক্টিভিটির একটি অংশ
[A] ট্রান্সপোর্ট
[B] প্রাইমারি
[C] টারশিয়ারী
[D] কোয়াটারনারী
Ans : (C)
25. ভারতীয় উর্দিধারী সৈন্যদের বীরত্বের জন্য (যুদ্ধকালীন) সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় কোনটি ?
[A] শৌর্য চক্র
[B] বীর চক্র
[C] মহাবীর চক্র
[D] পরম বীর চক্র
Ans : (D)