আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 167

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 167


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. রবি একটি কাজ 18 দিনে শেষ করার জন্য 12 জন লোক নিযুক্ত করল । কিন্তু কাজ শুরু করার 12 দিন পর দেখা গেল মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে । অবশিষ্ট কাজ যথাসময়ে শেষ করতে আর কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে ? 
[A] 10 জন
[B] 12 জন 
[C] 14 জন
[D] 8 জন 

2. 2½, 3⅓, 5¼, 2⅓ - এর মধ্যে ক্ষুদ্রতম কোনটি ?
[A] 5¼
[B] 2½
[C] 3⅓
[D] 2⅓ 

3. একটি পুরানো গাড়ির বর্তমান দাম 5,40,000 টাকা । প্রতিবছর গাড়ির দাম 25% করে হ্রাস পায় তবে 2 বছর আগে এটির দাম কত ছিল ? 
[A] 10,00,000
[B] 7,50,000
[C] 8,00,000
[D] 9,60,000 

4. 10% ছাড় পেয়ে নরেশ 11250 টাকায় একটি টিভি কেনে । বাড়ি আনার জন্য 150 টাকা এবং সারানোর জন্য 800 টাকা খরচ করে । কোনো রকম ছাড় বাদে, কত দামে টিভি সেটটি বিক্রি করতে হবে যাতে তার 15% লাভ হয় ? 
[A] 13030
[B] 14030 
[C] 10200
[D] 13020 

5. একজন শ্রমিকের পারিশ্রমিক 20% বৃদ্ধি পায় । কিন্তু প্রতি সপ্তাহে তার কাজের সময় 20% হ্রাস পায়। যদি সে আগে প্রতি সপ্তাহে 4000 টাকা আয় করে থাকে তবে নতুন পারিশ্রমিকে প্রতি মাসে (4 সপ্তাহ) সে কত উপায় করবে ?
[A] 16320
[B] 15960
[C] 15360 
[D] 14420

6. একজন ব্যাটসম্যান তার 19 তম ইনিংসে 98 রান করায় তার গড় 3 বৃদ্ধি পায় । 19 টি ইনিংসের পর গড় কত ? 
[A] 54
[B] 44 
[C] 45
[D] 43

7. যদি 6 জন পুরুষ এবং 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে এবং 26 জন পুরুষ এবং 48 জন বালক একই কাজ 2 দিনে করতে পারে । তবে 15 জন পুরুষ এবং 20 জন বালক একই কাজ কতদিনে শেষ করতে পারবে ? 
[A] 5 দিন
[B] 4 দিন 
[C] 6 দিন
[D] 7 দিন 

8. একটি আয়তকার মেঝের প্রস্থ, এটির দৈর্ঘ্যের 3/5 গুন । মেঝের ক্ষেত্রফল 60 বর্গমিটার । তবে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত ? 
[A] 6 m
[B] 7.5 m
[C] 5 m
[D] 4 m

9. একটি ট্রেন 1 ঘন্টা 12 মিনিটে 90 কিমি/ঘন্টা বেগে একটি নিৰ্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে । যদি বেগ 40% বাড়ানো হয় তবে 7/3 গুন দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে ?
[A] 4 ঘন্টা
[B] 2 ঘন্টা 
[C] 3 ঘন্টা
[D] 5 ঘন্টা

10. একটি বর্গক্ষেত্র কে এমন ভাবে আঁকা হলো যাতে এর শীর্ষবিন্দু গুলি 200 mm ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিসীমার উপর অবস্থিত হয় তবে বৃত্তটি এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত ?
[A] 11 : 7 
[B] 7 : 11
[C] 20 : 19
[D] 19 : 20

11. একটি পরীক্ষায় 60% স্টুডেন্ট ইংরেজিতে এবং 70% স্টুডেন্ট অঙ্কে পাস করে কিন্তু 20% স্টুডেন্ট উভয় বিষয়ে ফেল করে । যদি 2500 জন স্টুডেন্ট উভয় বিষয়ে পাস করে থাকে তবে পরীক্ষা দিয়েছিল কতজন ? 
[A] 3000
[B] 3500 
[C] 4000
[D] 5000 

12. একজন বই বিক্রেতা 10% লাভে তার বই বিক্রি করে । যদি সে 4% কমে কিনতো এবং 60 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 18 3/4% লাভ হতো । কত দামে বই বিক্রেতা বই কিনেছিল ? 
[A] 1200 টাকা
[B] 1800 টাকা
[C] 1000 টাকা
[D] 1500 টাকা 

13. বার্ষিক কত পেমেন্ট 2 বছরের বকেয়া 1025 টাকা 5% চক্রবৃদ্ধি সুদের হারে পরিশোধ করা যাবে ? 
[A] 515.25 টাকা
[B] 561.25 টাকা
[C] 516.25 টাকা
[D] 551.25 টাকা

14. সুনীল তার 12 বছর এবং 14 বছরের দুই ছেলের জন্য 18750 টাকা বিনিয়োগ করতে যায় এমন ভাবে যাতে যখন তাদের বয়স 18 বছর হবে তখন তারা সমপরিমান টাকা পাবে । বার্ষিক সুদের হার 5% হলে, ছোটো ছেলের জন্য কত টাকা বিনিয়োগ করেছিল ?
[A] 9750 টাকা
[B] 9000 টাকা 
[C] 8750 টাকা
[D] 10000 টাকা 

15. একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত 5 : 4 এবং পাত্রে মোট মিশ্রনের পরিমান 81 লিটার । মিশ্রনের সাথে কত লিটার জল মেশাতে হবে যাতে দুধ ও জলের অনুপাত হয় 4 : 5 ?
[A] 20 1/4 লিটার 
[B] 20 1/2 লিটার
[C] 20 লিটার 
[D] 21 1/4 লিটার

16. A এবং B 50,000 টাকা এবং 70,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং ঠিক করে মোট লাভের 70% নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করা হবে এবং বাকি টাকা তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে । যদি একজন অন্যের থেকে 90 টাকা বেশি পায় তবে মোট লাভের পরিমান কত ? 
[A] 1500 টাকা
[B] 1600 টাকা
[C] 1800 টাকা 
[D] 1700 টাকা 

17. 5 বছর আগে, A, B, C এবং D এর গড় বয়স ছিল 45 । এখন E তাদের সাথে যোগদান করায় তাদের পাঁচজনের গড় হয় 49 । E এর বয়স কত ? 
[A] 25 বছর
[B] 40 বছর
[C] 45 বছর 
[D] 64 বছর 

18. A, B এবং C একটি কাজ 90, 40 এবং 12 দিনে করতে পারে যথাক্রমে । যদি প্রথমদিন কাজটি A শুরু করে, দ্বিতীয়দিনে B এবং তৃতীয়দিনে C, আবার চতুর্থদিনে A এইভাবে চলতে থাকে । যদি তারা সমস্ত কাজের জন্য 3600 টাকা পায় তবে তাদের ভাগ কত ? 
[A] 360, 810, 2430 
[B] 810, 360, 2430
[C] 2430, 810, 360
[D] 800, 400, 2400

19. পাইপ P এবং Q একটি ট্যাংককে 10 ঘন্টা এবং 12 ঘন্টায় ভর্তি করতে পারে যথাক্রমে এবং C এটিকে খালি করতে পারে 6 ঘন্টায় । যদি তিনটি পাইপকে 7 am এ খোলা হয় কোন সময়ে ট্যাংকটির একের-চার অংশ ভর্তি হবে ? 
[A] 10 am
[B] 10 pm 
[C] 11 pm
[D] 11 am

20. স্রোতের বেগ 2 কিমি/ঘ: এবং একটি নৌকা প্রতিকূলে 12 কিমি যায় এবং শুরুর স্থানে ফিরে আসে 2.5 ঘন্টায় । স্থির জলে নৌকার বেগ কত ? 
[A] 15 কিমি/ঘ:
[B] 12 কিমি/ঘ:
[C] 10 কিমি/ঘ: 
[D] 9 কিমি/ঘ: 















Answers and Solutions ::