আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 132 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 132 (MCQ)

***********************



1. নিম্নের কোনটি একটি PSU নয় ?
[A] GAIL
[B] BSNL 
[C] SAIL
[D] ONGC

Ans : (B)

2. টাটা গ্রুপ 2007 সালে কোন সুপারকম্পিউটার নির্মাণ করে ? 
[A] Cray 3
[B] HITAC S-300
[C] EKA 
[D] PARAM

Ans : (C)

3. ছলিয়া (Chholiya) নৃত্য রূপটি _____ রাজ্যের সাথে সম্পর্কিত
[A] হরিয়ানা
[B] উত্তরাখন্ড 
[C] বিহার
[D] রাজস্থান 

Ans : (B)

■ হরিয়ানার নৃত্য -  সাং, ফাগ, দাফ, লুর, গুগ্গা, খোরিয়া এবং ধামাল
■ বিহার - জাত যতীন
■ রাজস্থান - ঘুমার, কালবেলিয়া, তেরতালি

4. ফাইবার যা নাইলন এবং পলিস্টার, যেগুলো রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি,তাকে বলা হয় -
[A] প্রাকৃতিক ফাইবার
[B] উল
[C] সিন্থেটিক ফাইবার 
[D] সিল্ক

Ans : (D)

5. টুলস, মেশিন, বিল্ডিং প্রভৃতি যেগুলি উৎপাদনের জন্য প্রয়োজন তাদের বলা হয় -
[A] ফিক্সড ক্যাপিটাল 
[B] ওয়ার্কিং ক্যাপিটাল
[C] ফিজিক্যাল ক্যাপিটাল
[D] হিউম্যান ক্যাপিটাল

Ans : (A)

6. উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় নিম্নের কোনটিকে ?
[A] জিমনোস্পার্ম
[B] থ্যালোফাইট
[C] ব্রায়োফাইট 
[D] টেরিডোফাইট

Ans : (C)

■ এর কিছু উদাহরণ হলো শ্যাওলা, লিভারওয়ার্ট এবং হর্নওয়ার্ট

7. 1968 সালে পাঁচজন নিউক্লিয় অস্ত্র শক্তি এবং UN সিকিউরিটি কাউন্সিলের পাঁচজন স্থায়ী সদস্য বাকি বিশ্বের উপর কোন চুক্তি আরোপ করেছিল ? 
[A] Non Aligned Treaty
[B] Comprehensive Test Ban Treaty
[C] North Atlantic Treaty Organization
[D] Non-Proliferation Treaty 

Ans : (D)

■ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC) এর মোট ১৫ জন সদস্য রয়েছে। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য দেশগুলি হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র

8. 2011 জনগণনা অনুযায়ী, ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর কোনটি ?
[A] মুম্বাই
[B] ব্যাঙ্গালুরু
[C] চেন্নাই
[D] দিল্লী 

Ans : (D)

9. নিম্নের কোন বিকল্প Equinox কে ব্যক্ত করে ?
[A] পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে
[B] উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে
[C] কোনো মেরুই সূর্যের দিকে হেলে থাকে না 
[D] দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে থাকে 

Ans : (C)

10. অল্ট্রাসনিক তরঙ্গ এর সাপেক্ষে কোনটি ভুল বিবৃতি ?
[A] এগুলো হলো উচ্চ কম্পাঙ্কযুক্ত তরঙ্গ
[B] এগুলি শিল্প এবং মেডিক্যালে ব্যবহৃত হয়
[C] এগুলো বাঁধার উপস্থিতিতেও সঠিক সংজ্ঞায়িত পথে অতিক্রম করতে পারে
[D] ডিফেক্টিভ লোকেশন থেকে এগুলোকে প্রতিফলিত করা যায় না 

Ans : (D)

11. নিম্নের কোন ধরনের মৃত্তিকায় ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, পটাশ এবং লাইমের মতো উপাদান উপস্থিত ?
[A] কৃষ্ণ মৃত্তিকা 
[B] ল্যাটেরাইট মৃত্তিকা
[C] লাল মৃত্তিকা
[D] হলুদ মৃত্তিকা 

Ans : (A)

12. আর্যভট্ট কোন ভাষায় আর্যভাটিয়াম বইটি লিখেছিলেন ?
[A] তেলেগু
[B] তামিল 
[C] হিন্দি 
[D] সংস্কৃত 

Ans : (D)

13. ডেভেলপমেন্ট এর দিকে অগ্রগতি যাতে ইকোনমিক গ্রোথ এবং তার সাথে ইকোলজিক্যাল দায়িত্ববোধ থাকে, তা কি নামে পরিচিত -
[A] সাস্টেনেবল ডেভেলপমেন্ট 
[B] হিউম্যান ডেভেলপমেন্ট
[C] ইকোনমিক ডেভেলপমেন্ট
[D] সোশ্যাল ডেভেলপমেন্ট

Ans : (A)

14. গ্রামীন ফাইন্যান্সিং এর স্বার্থে সমস্ত প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে কোন ব্যাংককে এপেক্স বডি হিসেবে স্থাপন করা হয় ?
[A] দারিদ্র মহিলা ব্যাংক
[B] কো-অপারেটিভ ব্যাংক
[C] কো-অপারেটিভ সোসাইটি 
[D] নাবার্ড 

Ans : (D)

15. নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের উৎস নয় ?
[A] ডেনমার্কের সংবিধান 
[B] ফ্রান্সের সংবিধান
[C] আয়ারল্যান্ডের সংবিধান
[D] ইউএস -এর সংবিধান

Ans : (A)

16. প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটির উপর ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন ধারায় ব্যক্ত করা আছে ?
[A] আর্টিকেল - 51 
[B] আর্টিকেল - 15
[C] আর্টিকেল - 31
[D] আর্টিকেল - 14 

Ans : (A)

17. বিলিয়ন সংখ্যক তারা, ধূলিকনার মেঘ এবং গ্যাসের বৃহৎ সিস্টেমকে বলা হয় -
[A] ইউনিভার্স
[B] গ্যালাক্সি 
[C] গ্রহাণু
[D] বিশ্ব

Ans : (B)

18. কোন সাম্রাজ্যের শাসকরা তাদের কীর্তির কথা প্রশস্তিতে লিখেছিল ? 
[A] রাজপুত সাম্রাজ্য
[B] গুপ্ত সাম্রাজ্য 
[C] মুঘল সাম্রাজ্য
[D] খিলজি সাম্রাজ্য

Ans : (B)

■  এটি ছিল একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য। আনুমানিক খ্রিষ্টীয় ৩২০ থেকে ৫৫০ অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য প্রসারিত ছিল। মহারাজ শ্রীগুপ্ত ধ্রুপদি সভ্যতা-র আদর্শে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন

19. কোন প্রজন্মের কম্পিউটারে FORTRAN এবং COBOL ভাষা প্রথমবার ব্যবহৃত হয় ?
[A] দ্বিতীয় প্রজন্ম 
[B] প্রথম প্রজন্ম
[C] পঞ্চম প্রজন্ম
[D] চতুর্থ প্রজন্ম

Ans : (A)

20. মিরাটের মিলিটারি সৈনিকের বিদ্রোহ থেকে শুরু করে মহাবিদ্রোহের রূপ নিয়েছিল নিম্নের কোনটি ? 
[A] সিপাহী বিদ্রোহ, 1857 
[B] পলাশীর যুদ্ধ, 1757
[C] ভারত ছাড়ো আন্দোলন, 1942
[D] পানিপথের যুদ্ধ, 1761

Ans : (A)

■ ১৮৫৭ সালের ১০ মে অধুনা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহিদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে (অধুনা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চল ) ছড়িয়ে পড়েছিল।এই সব অঞ্চলে বিদ্রোহীদের দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়। সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, ১৮৫৭ সালের বিদ্রোহ ও ১৮৫৮ সালের গণ-অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়ে থাকে ।

21. সাধারণত একটি QWERTY কিবোর্ডে ________ গুলি কী থাকে
[A] 120
[B] 98
[C] 104 
[D] 100

Ans : (C)

22. রক্ত চাপ হলো একটি বল যা : 
[A] ডায়াস্টলের সময় ধমনীর মধ্যে চাপ দেয়
[B] সিস্টলের সময় ধমনীর মধ্যে চাপ দেয়
[C] শিরার মধ্যে চাপ দেয়
[D] রক্তবাহের প্রাচীরে যে বল প্রয়োগ করে 

Ans : (D)

23. মরুভূমির উদ্ভিদের কোন অংশ সালোকসংশ্লেষ ঘটে ? 
[A] পাতা
[B] কান্ড 
[C] শিরা
[D] মূল

Ans : (B)

24. একটি সম্পদ যা ঋণগ্রহীতার মালিকানা থাকে এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এটিকে ঋণদাতার গ্যারান্টি হিসাবে ব্যবহার করে তাকে বলা হয়:
[A] জামানত 
[B] সুদ
[C] ডেবিট
[D] ক্রেডিট

Ans : (A)

25. SONAR হলো একটি ডিভাইস যেটি অল্ট্রাসনিক তরঙ্গ -এর ব্যবহার করে দূরত্ব, দিক এবং বস্তুর বেগ পরিমাপ করে _____
[A] ভূমির উপর
[B] বায়ুতে
[C] মহাকাশে
[D] জলের নীচে 

Ans : (D)