আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 153

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 153


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :



1. আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সাথে সমান যার কর্ণ 17√2 m । যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 10 m হয় তবে ক্ষেত্রফল কত ?
[A] 260 বর্গমি
[B] 264 বর্গমি 
[C] 210 বর্গমি
[D] 230 বর্গমি

2. রনি এবং পঙ্কজ তাদের বেতনের 70% এবং 75% খরচ করে যথাক্রমে । পঙ্কজ বাকি টাকার 60% সঞ্চয় করে এবং বাকি 5100 টাকা মা কে দেয় । যদি রনির বেতন পঙ্কজের থেকে 20% কম হয় তবে তার মাসিক খরচ কত ?
[A] 71400 টাকা 
[B] 28560 টাকা 
[C] 24400 টাকা
[D] 50460 টাকা

3. খাদ্য, ভাড়া এবং ইলেকট্রিসিটির উপর খরচের অনুপাত 5 : 15 : 3 । যদি খাদ্য, ভাড়া এবং ইলেকট্রিসিটির উপর খরচ 20%, 10% এবং 30% বৃদ্ধি পায় যথাক্রমে তবে পরিবারের খরচ কত শতাংশ বাড়ে ?
[A] 12 18/23%
[B] 11 17/21%
[C] 14 18/23% 
[D] 24 11/21%

4. রুদ্রর বয়স x বছর । আরাব এবং বিরাজের বয়স (x+5) এবং (x-2) বছর যথাক্রমে । 2 বছর পর, আরাবের বয়স রুদ্রর বয়সের 11/6 গুন হবে । 2 বছর পরে, আরাব ও বিরাজের বয়সের অনুপাত নির্ণয় করো -
[A] 4 : 3
[B] 11 : 4 
[C] 13 : 6
[D] 12 : 5

5. তনু হিনার থেকে 50% অধিক বিনিয়োগ করে । হিনা জয়ার থেকে 20% কম বিনিয়োগ করে । যদি তাদের বিনিয়োগের সমষ্টি 30,000 টাকা হয় তবে জয়া কত টাকা বিনিয়োগ করেছিল ?
[A] 9520 টাকা
[B] 11500 টাকা
[C] 9500 টাকা
[D] 10000 টাকা 

6. একজন স্টুডেন্টকে বলা হয় একটি সংখ্যাকে 5/4 দিয়ে গুন করতে কিন্তু সে ভুল করে 5/4 দিয়ে ভাগ করে ফেলে। যদি ফলাফল, সঠিক উত্তরের থেকে 27 কম হয় তবে সংখ্যাটি কত ?
[A] 48
[B] 60 
[C] 45
[D] 75

7. 85 লিটারের দুধ-জলের মিশ্রনে জলের থেকে দুধ 25 লিটার বেশি আছে । যদি এর সাথে 15 লিটার জল মেশানো হয় । ফাইনাল মিশ্রণে, দুধ ও জলের অনুপাত কত ?
[A] 9 : 8
[B] 10 : 9
[C] 9 : 11
[D] 11 : 9 

8. রিমা ও মনীষার মিলিত ওজনের গড় এবং মনীষা ও সীমার মিলিত ওজনের গড় এর মধ্যে অনুপাত 14 : 11 । রিমা মনীষার থেকে 10 কেজি ভারী এবং মনীষা সীমার থেকে 5 কেজি ভারী । তবে সীমা ও রিমার ওজনের গড় কত ?
[A] 32.5 কেজি 
[B] 25.7 কেজি
[C] 30.2 কেজি
[D] 22.45 কেজি

9. স্কুলে ক্লার্ক এবং টিচার সংখ্যার অনুপাত 5 : 4 । যদি ক্লার্কের 20% এবং টিচারদের 25% নিজেদের গাড়ি আছে তবে মোট কত শতাংশ ক্লার্ক এবং টিচারের নিজস্ব গাড়ি নেই ?
[A] 64.08%
[B] 65.78%
[C] 70.78%
[D] 77.78% 

10. সুখীর বয়স z বছর । গীতা সুখীর থেকে 4 বছরের বড় । ভীর আবার সুখীর থেকে 5 বছরের ছোটো । গীত এবং ভীরের 4 বছর আগে বয়সের অনুপাত ছিল 10 : 7 । তাদের বর্তমান বয়সের গড় কত ?
[A] 28.33 বছর
[B] 29.67 বছর 
[C] 34.67 বছর
[D] 24.33 বছর

11. কোনো নিৰ্দিষ্ট দিনে একজন খেলনা বিক্রেতা তিন ধরনের খেলনা বিক্রি করে। তিন প্রকার খেলনার প্রতিটির দাম 200 টাকা, 150 টাকা এবং 50 টাকা । উক্তদিনে বিক্রেতার মোট বিক্রি হয় 600 টাকা এবং কমপক্ষে প্রতি প্রকার খেলনা একটি করে বিক্রি করে থাকলে, সম্ভাব্য সর্বোচ্চ কতগুলি খেলনা সেদিন বিক্রি করেছিল ?
[A] 4 টি
[B] 6 টি
[C] 7 টি 
[D] 9 টি

12. একটি নৌকা 60 কিমি যায় এবং শুরুর স্থানে ফিরে আসে 20 ঘন্টায় এবং তারপর আবার 30 কিমি অনুকূলে যায় । যদি স্রোতের বেগ 4 কিমি/ঘ: হয় তবে মোট দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লেগেছে ?
[A] 25.5 ঘন্টায়
[B] 19 ঘন্টায়
[C] 20.5 ঘন্টায়
[D] 22.5 ঘন্টায় 

13. রাখি 2000 টাকা দিয়ে একটি ব্যবসায় বিনিয়োগ করে । সোনাম 2500 টাকা দিয়ে ব্যবসায় বিনিয়োগ করে কিন্তু সে z মাস পর যোগদান করে । বছরের শেষে 4350 টাকা লাভের মধ্যে সোনামের ভাগ 750 টাকা হলে, z এর মান কত ?
[A] 4
[B] 6
[C] 8
[D] 10 

14. A এবং B একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, A এবং C একত্রে কাজটি 15 দিনে করতে পারে এবং A একা কাজটি 30 দিনে করতে পারে । B এবং C একসাথে 10 দিন কাজটি করে এবং তারপর A তাদের সাথে যোগদান করে । সমগ্র কাজটি শেষ করতে কতদিন লাগবে ?
[A] 12 দিন
[B] 16 দিন 
[C] 14 দিন
[D] 15 দিন

15. যদি x - 2/x = 4 হয় তবে x² + 4/x² এর মান কত ?
[A] 18
[B] 8
[C] 12
[D] 20 

16. দুটি সংখ্যার লসাগু 2079 এবং তাদের গসাগু 27 । একটি সংখ্যা 189 হলে, অপর সংখ্যাটি কত ?
[A] 297 
[B] 584
[C] 189
[D] 216

17. মান নির্ণয় করো :
3 3/5 × 3 3/5 + 2 × 3 3/5 × 2/5 + 2/5 × 2/5
[A] 15
[B] 16 
[C] 17
[D] 18

18. 2 : 5 অনুপাতের প্রতিটি পদের সাথে কত যোগ করতে হবে যাতে অনুপাত টি 5 : 6 এর সাথে সমান হয় ?
[A] 65
[B] 78
[C] 13 
[D] 12

19. একটি বড় বাগানে 60% গাছ হল নারকেল গাছ । নারকেলের গাছের 25% হল আমগাছ এবং আমগাছের 20% হল আপেল গাছ । যদি আপেল গাছের সংখ্যা 1500 হয় তবে বাগানে গাছের সংখ্যা কত ?
[A] 48000
[B] 50000 
[C] 51000
[D] 45000

20. তিনমাস পর্বে 20% বার্ষিক হারে 9 মাসে 12000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 1750 টাকা
[B] 2089.50 টাকা
[C] 1891.50 টাকা 
[D] 2136.40 টাকা












Answers and Solutions ::