আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 116

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 116


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. কোনো ঘড়িতে 4 টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8 টার ঘন্টা বাজতে কত সময় লাগবে ? 
[a] 9 1/3 সেকেন্ড 
[b] 9 2/3 সেকেন্ড
[c] 12 সেকেন্ড
[d] 6 সেকেন্ড 

2. 841/2025 এর বর্গমূলকে কত দিয়ে গুন করলে গুনফল 1 হবে ?  
[a] 55/39
[b] 39/45
[c] 45/29 
[d] 2025/841

3. একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2 : 3 : 5 হলে তাদের মূল্যের অনুপাত কত ?  
[a] 8 : 5 : 3
[b] 7 : 3 : 2
[c] 8 : 6 : 5 
[d] 7 : 5 : 4

4. ভগ্নাংশগুলিকে উর্ধক্রমে সাজাও : 5/7, 9/13, 2/3, 8/11 
[a] 2/3, 8/11, 5/7, 9/13
[b] 5/7, 8/11, 2/3, 9/13
[c] 2/3, 9/13, 5/7, 8/11 
[d] 9/13, 2/3, 8/11, 5/7

5. 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য ? 
[a] 99875
[b] 99855 
[c] 99985
[d] 99835

6. মান নির্নয় করো : (1/2 ÷ 1/2 এর 1/2)/(1/2 + 1/2 এর 1/2) = ?  
[a] 1 2/3 
[b] 1/3
[c] 2 2/3
[d] 2/3

7. একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত ?  
[a] 2 : 9
[b] অনির্ণেয়
[c] 1 : 12 
[d] 5 : 24

8. কিছু পরিমান টাকা সরল সুদে ঋণ নিলে দুবছরের জন্য 720 টাকা এবং তারপরে আরো 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদাসল হলে, শতকরা বার্ষিক সুদের হার কত ?  
[a] 10%
[b] 20%
[c] 15%
[d] 5%

9. 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাগুলির মধ্যে 4 একটি অঙ্ক ?  
[a] 20 
[b] 21
[c] 10 
[d] 7 

10. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 । যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3 : 4, সংখ্যা দুটি হলো ?  
[a] 40, 56
[b] 30, 40
[c] 16, 24 
[d] 15, 20

11. ত্রিভুজ ABC এর AD একটি মধ্যমা এবং G ভরকেন্দ্র । AD = 12 সেমি হলে AG ও GD এর দৈর্ঘ্য কত ?
[a] 8 সেমি ও 4 সেমি 
[b] 3 সেমি ও 9 সেমি
[c] 6 সেমি ও 6 সেমি
[d] কোনটি নয়

12. এক ব্যক্তি 4 টাকায় 5 টি দরে পেন ক্রয় করে 5 টাকায় 4 টি দরে বিক্রি করেন, তার লাভ বা ক্ষতির হার নির্নয় করো :
[a] 50% লাভ
[b] 56 1/4 % লাভ 
[c] 56 1/4 % ক্ষতি
[d] 50% ক্ষতি

13.  625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের পরিসীমা বরাবর ভেতরের চারিদিকে সমান পরিসরবিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 184 বর্গমিটার । রাস্তাটি কত চওড়া ?
[a] 4 মিটার
[b] 8 মিটার
[c] 6 মিটার
[d] 2 মিটার 

14. কিছু মানুষের বয়স হলো 6, 10, 5, 9, 11, 4, 20, 18 বয়সের মধ্যমা নির্নয় করো :
[a] 9.5 বছর 
[b] 9 বছর
[c] 10 বছর 
[d] 15 বছর

15. চিনির মূল্য 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 280 টাকায় 4 কেজি বেশি চিনি কিনতে পারে। কমে যাওয়ার পর দাম কত হল ?
[A] 12
[B] 16
[C] 14 
[D] 18

16. একটি বই এর ধার্য্যমূল্যের উপর 10% কমিশন দেওয়া হয় এবং তাও প্রকাশক 20% লাভ করে। যদি কমিশন বাড়িয়ে 15% করা হয়,তবে লাভের হার এখন কত ?
[A] 16 2/3 %
[B] 13 1/3 % 
[C] 15 1/6 %
[D] উপরের কোনটি নয়

17. এক ব্যবসায়ী ধার্য্যমূল্যের উপর 4% ছাড় দেয় এবং প্রতি 15 টি জিনিস বিক্রির সাথে 1 টি জিনিস বিনামূল্যের দেব এবং এসবের পরে তার লাভ হয় 35% । তবে ধার্য্যমূল্য ক্রয়মূল্য থেকে কত বেশি ?
[A] 20%
[B] 39%
[C] 40%
[D] 50% 

18. একটি অংশীদারি কারবারে, A মোট মূলধনের 1/6 অংশ বিনিয়োগ করে 1/6 সময়ের জন্য, B মোট মূলধনের 1/3 অংশ বিনিয়োগ করে 1/3 সময়ের জন্য। C বাকি টাকা সম্পূর্ণ সময়ের জন্য বিনিয়োগ করলে, মোট লাভ 23,000 হলে, B এর ভাগ কত ?
[A] 4000 
[B] 5000
[C] 3250
[D] 4800

19. 12 জন পুরুষ 36 দিনে একটি কাজ করতে পারে যেখানে 12 জন মহিলা 3/4 অংশ কাজ 36 দিনে সম্পন্ন করতে পারে। 10 জন পুরুষ এবং 8 জন মহিলা একসাথে কাজ করলে ওই কাজ শেষ করতে কত সময় লাগবে ?
[A] 6 দিন
[B] 12 দিন
[C] 27 দিন 
[D] 36 দিন

20. Sin A = 5/13 হলে tan A + sec A = ?
[a] 1.5 
[b] 2
[c] 2.5
[d] 1









Answers and Solutions ::