আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 93 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 93 (MCQ)
***********************
1. নীল কমিশন কোন সালে গঠিত হয়েছিল ?
Ⓐ 1858 সালে
Ⓑ 1859 সালে
Ⓒ 1860 সালে
Ⓓ 1861 সালে
Ans : (C)
◆ 1859 সালে রায়তরা সমগ্র বাংলা জুড়ে নীলকরদের বিরুদ্ধে এক সংগঠিত আন্দোলন শুরু করে
◆ এ আন্দোলনের মুখে 1860 সালের 31 মার্চ সরকার নীল উৎপাদন ব্যবস্থা ও এর অর্থনীতি তদন্ত করবার জন্য ‘নীল কমিশন’ গঠন করে
◆ ডব্লিউ.এস সিটনকার এ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন
2. রাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ অমৃতসর
Ⓑ লাহোর
Ⓒ রাওয়ালপিন্ডি
Ⓓ পেশোয়ার
Ans : (B)
◆ তিনি 'পাঞ্জাবের সিংহ' নামে পরিচিত , তিনি ছিলেন শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজা , যিনি উত্তর-পশ্চিম ভারতীয় উপমহাদেশের প্রথমার্ধে শাসন করেছিলেন
3. নিম্নলিখিত কোন শিখ গুরু 'সাচ্চাবাদশা' উপাধি ধারণ করেছিলেন ?
Ⓐ গুরুনানক
Ⓑ গুরু তেগবাহাদুর
Ⓒ গুরু গোবিন্দ
Ⓓ গুরু হরগোবিন্দ
Ans : (D)
4. 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' যখন লন্ডনে গঠিত হয়েছিল তখন ভারতের সম্রাট ছিলেন -
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ ঔরঙ্গজেব
Ans : (A)
◆ জালালউদ্দিন মুহাম্মদ আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি 1556 থেকে 1605 খ্রিষ্টাব্দ অব্দি রাজত্ব করেন ◆ পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন
5. দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয় ?
Ⓐ মৌর্য যুগ
Ⓑ গুপ্ত যুগ
Ⓒ কুষাণ যুগ
Ⓓ বৈদিক যুগ
Ans : (B)
6. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল -
Ⓐ 1700 সালে
Ⓑ 1784 সালে
Ⓒ 1792 সালে
Ⓓ 1800 সালে
Ans : (D)
◆ ব্রিটিশ ভারতের গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত একটি প্রাচ্যবিদ্যা শিক্ষাকেন্দ্র
◆ 1800 সালের 09 জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এই কলেজ স্থাপিত হয়
◆ এই প্রতিষ্ঠানে সহস্রাধিক সংস্কৃত, আরবি, ফার্সি, বাংলা, হিন্দি ও উর্দু বই ইংরেজিতে অনূদিত হয়
7. ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন -
Ⓐ সি সুব্রমনিয়াম
Ⓑ হরিশচন্দ্র মুখার্জী
Ⓒ অগাস্টহিকি
Ⓓ ডাঙ্গে
Ans : (B)
8. দেবদাসী প্রথা রদ হয়েছিল কোন সালে ?
Ⓐ 1933 সালে
Ⓑ 1934 সালে
Ⓒ 1935 সালে
Ⓓ 1936 সালে
Ans : (B)
9. দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিলেন -
Ⓐ লর্ড আরউইন
Ⓑ লর্ড উইলিংটন
Ⓒ লর্ড লিনলিথগো
Ⓓ লর্ড রিডিং
Ans : (B)
◆ দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে সংগঠিত হয়েছিল এবং সেই সময়ে লর্ড উইলিংটন ভারতের ভাইসরয় ছিলেন
◆ লর্ড লিনলিথগো 1936-1944 সাল পর্যন্ত ভাইসরয় ছিলেন
◆ লর্ড আরউইন 1926 সাল থেকে 1931 সালের প্রথম দিক অবধি ভাইসরয় ছিলেন
◆ লর্ড রিডিং 1921-1926 সাল পর্যন্ত ভাইসরয় ছিলেন
10. মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন - ?
Ⓐ বিম্বিসার
Ⓑ অশোক
Ⓒ বৃহদ্রথ
Ⓓ অজাতশত্রু
Ans : (C)
11. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের ডিজেলচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র নয় ?
Ⓐ কালিমপঙ
Ⓑ বালুরঘট
Ⓒ কসবা
Ⓓ দীঘা
Ans : (C)
12. নিম্নলিখিত কোন শিলার দ্বারা কেলাস গঠন হয় না?
Ⓐ পাললিক
Ⓑ আগ্নেয়
Ⓒ কোয়ার্টজাইট
Ⓓ কোনটিই নয়
Ans : (A)
13. ভারতে প্রাপ্ত কয়লা কী জাতীয় ?
Ⓐ পিট
Ⓑ লিগনাইট
Ⓒ বিটুমিনাস
Ⓓ অ্যানথ্রাসাইট
Ans : (C)
14. নিম্নলিখিত কোনটি অভ্রের একটি প্রকৃতি নয় ?
Ⓐ মাসকোভাইট
Ⓑ বায়োভাইট
Ⓒ লেপিডোলাইট
Ⓓ সিডেরাইট
Ans : (D)
15. রিহান্দ বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ বিহার
Ⓒ কর্ণাটক
Ⓓ পাঞ্জাব
Ans : (A)
16. নিম্নলিখিত কোনটি আদর্শ বন্দর গড়ে ওঠার পরিবেশ নয় ?
Ⓐ ভগ্ন উপকূলরেখা
Ⓑ বন্দরের সম্মুখভাগ সংকীর্ণ
Ⓒ অবিস্তৃত পোতাশ্রয়
Ⓓ সমুদ্রে বালুচরের অনুপস্থিতি
Ans : (C)
17. একটি পেন্ডুলামের দোলনকাল কীসের উপর নির্ভর করে ?
Ⓐ দোলকের ভর
Ⓑ দোলকের ঘনত্ব
Ⓒ দোলকের আকার
Ⓓ দোলকের দৈর্ঘ্য
Ans : (D)
18. উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায় -
Ⓐ রুপোর
Ⓑ অ্যালুমিনিয়ামের
Ⓒ পারদের
Ⓓ সিলিকনের
Ans : (D)
◆ তাপমাত্রা পরিবর্তনের সাথে বৈদ্যুতিক রোধের পরিবর্তন ঘটে। তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধের কেবলমাত্র বৃদ্ধি ঘটে না, এটি কিছু ক্ষেত্রে হ্রাসও পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহী, অন্তরক এবং তড়িৎবিশ্লেষ্য (সিলিকন, কাচ, বার্নিশ ইত্যাদি) এর রোধ হ্রাস পায়
19. মানুষের দেহের সবচেয়ে বড় কোশ হলো -
Ⓐ অনুচক্রিকা
Ⓑ মনোসাইট
Ⓒ নিউরোন
Ⓓ নেফ্রন
Ans : (C)
◆ নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একক এবং স্নায়বিক কলার মৌলিক একক। তারা উদ্দীপনা সংবেদন, জীবের বিভিন্ন অংশ থেকে সংকেত প্রেরণের জন্য দায়ী
20. পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণির লিভার ?
Ⓐ প্রথম
Ⓑ দ্বিতীয়
Ⓒ তৃতীয়
Ⓓ চতুর্থ
Ans : (C)
◆ এই শ্রেণীর লিভারে, অবলম্বন এক প্রান্তে থাকে এবং অবলম্বন এবং ভারের মধ্যে প্রচেষ্টা বল প্রয়োগ করা হয়।
◆ উদাহরণ: মানুষের বাহু, সাঁড়াশি, চিমটা ইত্যাদি
◆ এটি দুটি লিভার নিয়ে গঠিত যা একসাথে কাজ করে
21. মানব শরীরে কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয় ?
Ⓐ যকৃৎ
Ⓑ জিহবা
Ⓒ ফুসফুস
Ⓓ ত্বক
Ans : (B)
22. ফটোমিটার হলো -
Ⓐ বায়ুচাপ মাপক যন্ত্র
Ⓑ তাপমাত্রা মাপক যন্ত্র
Ⓒ আলোকের গতিপথ মাপক যন্ত্র
Ⓓ আলোকের তীব্রতা মাপক যন্ত্র
Ans : (D)
23. গণপরিষদে ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলেন -
Ⓐ বি আর আম্বেদকর
Ⓑ জওহরলাল নেহেরু
Ⓒ কে এম মুন্সি
Ⓓ ড. রাজেন্দ্র প্রসাদ
Ans : (B)
24. নিম্নোক্ত কোন উক্তিটি মিথ্যা ?
Ⓐ ভারতীয় সংবিধানে বর্তমানে 12 টি তফশিল আছে
Ⓑ ভারতীয় সংবিধানে বর্তমানে 25 টি অংশ আছে
Ⓒ ভারতীয় সংবিধানে দ্বিনাগরিকত্বের স্বীকৃতি আছে
Ⓓ ভারতীয় সংবিধানের 12-35 নং ধারাতে মৌলিক অধিকারের উল্লেখ আছে
Ans : (D)
25. UAN এর পূর্ণ রূপ কি ?
Ⓐ ইউনিভার্সাল একাউন্ট নাম্বার
Ⓑ ইউনিফর্ম একাউন্ট নাম্বার
Ⓒ আল্ট্রা একাউন্ট নাম্বার
Ⓓ ইউনিক একাউন্ট নাম্বার
Ans : (A)
26. রাষ্ট্রীয় একতা দিবস কার জন্মদিন উপলক্ষ্যে পালন করা হয় ?
Ⓐ সর্দার বল্লভভাই প্যাটেল
Ⓑ রাজীব গান্ধী
Ⓒ ইন্দিরা গান্ধী
Ⓓ কেউই নন
Ans : (A)
27. নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও শিল্পের উপর সমপরিমান গুরুত্ব আরোপ করা হয়েছিল ?
Ⓐ প্রথম
Ⓑ চতুর্থ
Ⓒ তৃতীয়
Ⓓ দ্বিতীয়
Ans : (C)
28. কত সালে ভারতে ব্যাংক জাতীয়করণ নীতি কার্যকর হয় ?
Ⓐ 1948
Ⓑ 1984
Ⓒ 1968
Ⓓ 1969
Ans : (D)
◆ 1969 সালের 19 জুলাই এর মধ্যরাত থেকে ভারত সরকার 14 টি বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্কের জাতীয়করণ করেছিল
◆ এই 14 টি ব্যাংকে দেশের 85% ব্যাঙ্ক আমানত গচ্ছিত ছিল। অধ্যাদেশ জারির দুই সপ্তাহের মধ্যে, ভারতীয় সংসদ ব্যাঙ্কিং সংস্থাগুলির (অধিগ্রহণ ও হস্তান্তর অধিগ্রহণ) বিলটি পাস করে
29. বানজারা উপজাতি কোন রাজ্যের অধিবাসী ?
Ⓐ বিহার
Ⓑ ওড়িশা
Ⓒ তামিলনাড়ু
Ⓓ ঝাড়খন্ড
Ans : (A)
30. '1857 - The Sword of Mastaan' বইটির লেখক কে ?
Ⓐ বিনীত লাহিড়ী
Ⓑ ঝুম্পা লাহিড়ী
Ⓒ রাস্কিন বন্ড
Ⓓ বিনীত বাজপেয়ী
Ans : (D)