আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 89 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 89 (MCQ)
***********************
1. খিজির খাঁ - নিম্নের কোন বংশ প্রতিষ্ঠা করেছিলেন ?
Ⓐ তুঘলক বংশ
Ⓑ মুঘল বংশ
Ⓒ লোদি বংশ
Ⓓ সৈয়দ বংশ
Ans : (D)
■ এই বংশের কার্যকাল - 1414 - 1451
■ শ্রেষ্ঠ রাজা - মোবারক শাহ
■ শেষ রাজা - আলাউদ্দিন আলম শাহ
2. কুন্দলবনে কততম বৌদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয় ?
Ⓐ প্রথম
Ⓑ তৃতীয়
Ⓒ চতুর্থ
Ⓓ দ্বিতীয়
Ans : (C)
3. কোন যুদ্ধে শেরশাহ গৌড় অধিকার করে ?
Ⓐ ঘর্ঘরার যুদ্ধ, 1529
Ⓑ চৌসার যুদ্ধ, 1539
Ⓒ পানিপথের যুদ্ধ, 1526
Ⓓ খানোয়ার যুদ্ধ, 1527
Ans : (B)
■ হুমায়ুন কে হারিয়ে তিনি গৌড় দখল করেন
■ খানোয়ার যুদ্ধ - রানা সঙ্গ এবং বাবরের মধ্যে ঘটে
■ ঘর্ঘরার যুদ্ধ - মহম্মদ লোদী এবং বাবরের মধ্যে
■ পানিপথের প্রথম যুদ্ধ - বাবর এবং ইব্রাহিম লোদীর মধ্যে
4. নিম্নের কোন তারিখে সর্বসমক্ষে পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয় ?
Ⓐ জানুয়ারি 26, 1930
Ⓑ জানুয়ারি 20, 1925
Ⓒ ফেব্রুয়ারি 10, 1932
Ⓓ মার্চ 15, 1931
Ans : (A)
5. বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ থানজাভুর
Ⓑ দৌলতাবাদ
Ⓒ গুলবর্গ
Ⓓ কাঞ্চিপুরম
Ans : (C)
■ এটি কর্ণাটকে অবস্থিত
■ কাঞ্চিপুরম - পল্লব বংশের রাজধানী ছিল
■ দৌলতাবাদ যার পূর্বে নাম ছিল দেবগিরি, মহম্মদ বিন তুঘলকের একসময় রাজধানী ছিল
■ চোলদের রাজধানী ছিল - থানজাভুর
6. সর্বভারতীয় যুব কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠালাভ করে ?
Ⓐ 1920
Ⓑ 1924
Ⓒ 1928
Ⓓ 1931
Ans : (C)
7. মোপলাহ বিদ্রোহ কোন সালে শুরু হয় ?
Ⓐ 1921
Ⓑ 1925
Ⓒ 1929
Ⓓ 1924
Ans : (A)
■ এই বছরই প্রিন্স অব ওয়েলস এর আগমন ঘটে
■ এই সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিদ্যালয় স্থাপন করেন
8. খাজুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1665
Ⓑ 1658
Ⓒ 1659
Ⓓ 1660
Ans : (B)
■ ঔরঙ্গজেব ও শাহসুজার মধ্যে যুদ্ধ ঘটে
■ এছাড়া এই বছরে বাহাদুর পুরের যুদ্ধ, ধর্মাতের যুদ্ধ ঘটে
■ 1659 সালে দেওরাই এর যুদ্ধ ঘটে
9. নিম্নের কোন শাসক হিন্দু-মুসলিম ঐক্যতার উৎসব ফুল ওয়ালো কি সাইর - শুরু করেন ?
Ⓐ দ্বিতীয় শাহ আলম
Ⓑ দ্বিতীয় আকবর শাহ
Ⓒ দ্বিতীয় বাহাদুর শাহ
Ⓓ জাহান্দার শাহ
Ans : (B)
■ তিনিই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন
■ তার কার্যকাল - 1806 - 1837
10. বৌদ্ধ বিহারের ন্যায় পাঁচমহল নিম্নের কে তৈরি করেন ?
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ ঔরঙ্গজেব
Ans : (A)
11. মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই মালভূমি থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ তাপি
Ⓑ সবরমতী
Ⓒ মাহি
Ⓓ নর্মদা
Ans : (A)
12. পেরিয়ার অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কেরল
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ রাজস্থান
Ⓓ গুজরাট
Ans : (A)
13. সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ গুজরাট
Ⓑ উত্তরাখন্ড
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ মেঘালয়
Ans : (C)
14. বিখ্যাত অমরনাথ এবং বৈষ্ণদেবী মন্দির নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ রাজস্থান
Ⓓ জম্মু এবং কাশ্মীর
Ans : (D)
15. অসমের ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ হুগলি
Ⓑ গঙ্গা
Ⓒ ব্রহ্মপুত্র
Ⓓ সরযূ
Ans : (C)
16. তপবন এবং বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ রাজস্থান
Ans : (C)
17. নিম্নের রাসায়নিক যৌগ দার্শনিকের উল নামে পরিচিত ?
Ⓐ কপার সালফেট
Ⓑ জিঙ্ক অক্সাইড
Ⓒ জিঙ্ক কার্বনেট
Ⓓ পটাশিয়াম নাইট্রেট
Ans : (B)
■ কপার সালফেট - ব্লু-ভিট্রিয়ল বা তুঁতে
■ জিঙ্ক কার্বনেট - ক্যালামাইন
■ পটাশিয়াম নাইট্রেট - নাইটার
18. নিম্নের কোন ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে ?
Ⓐ ট্রাইকোডার্মা কোনিগি
Ⓑ এসচেরিয়া ই কোলাই
Ⓒ ক্লসট্রিডিয়াম
Ⓓ রাইজোবিয়াম
Ans : (B)
■ ট্রাইকোডার্মা কোনিগি - তৃণভোজী প্রাণীদের সেলুলোজ পরিপাকে সাহায্য করে
■ ক্লসট্রিডিয়াম, রাইজোবিয়াম -বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিশিয়ে দিয়ে মাটির নাইট্রোজেনের পরিমান বাড়ায়, ফলে মাটি উর্বর হয়
19. যকৃৎকৃমির রেচন অঙ্গের নাম কি ?
Ⓐ দেহগাত্র
Ⓑ নেফ্রিডিয়া
Ⓒ ম্যালপিজিয়ন নালিকা
Ⓓ ফ্লেমকোষ
Ans : (D)
■ অ্যামিবার রেচনঅঙ্গ - দেহগাত্র
■ কেঁচো/জোঁকের রেচনঅঙ্গ - নেফ্রিডিয়া
■ আরশোলা/গঙ্গাফড়িং এর রেচনঅঙ্গ - ম্যালপিজিয়ন নালিকা
20. অ্যামোনিয়া গ্যাস নিম্নের কোনটির সংস্পর্শে সাদা ধোঁয়া উৎপন্ন করে ?
Ⓐ H2SO4 গ্যাস
Ⓑ HCl গ্যাস
Ⓒ HNO3
Ⓓ HCOOH
Ans : (B)
■ বিক্রিয়ার ফলে NH4Cl গঠিত হয় যা সাদা ধোঁয়া আকারের কঠিন পদার্থ
21. ক্ষমতার SI পদ্ধতিতে একক কি ?
Ⓐ নিউটন
Ⓑ পাস্কাল
Ⓒ জুল
Ⓓ ওয়াট
Ans : (D)
■ নিউটন - বল, ওজন বা ভারের একক
■ পাস্কাল - চাপের একক
■ জুল - শক্তি, কার্যের একক
22. কৃষ্ণ বাহু বা ব্ল্যাক আর্ম রোগ কি কারণে ঘটে ?
Ⓐ ছত্রাক
Ⓑ নিমাটোড
Ⓒ ব্যাকটেরিয়া
Ⓓ ভাইরাস
Ans : (C)
23. পঞ্চায়েতি রাজ ভারতে কোন সালে শুরু হয় ?
Ⓐ 1956
Ⓑ 1951
Ⓒ 1959
Ⓓ 1961
Ans : (C)
24. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন ?
Ⓐ 10 জন
Ⓑ 14 জন
Ⓒ 15 জন
Ⓓ 12 জন
Ans : (D)
■ রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা - 250
■ বাকি 238 জন সদস্য সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং কেন্দ্রশাসিত অঞ্চলেগুলিতে একটি নির্বাচনী সংস্থা প্রতিনিধিদের নির্বাচিত করে
25. কেলুচরণ মহাপাত্র নিম্নের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন ?
Ⓐ ভারতনাট্যম
Ⓑ মণিপুরি
Ⓒ ওড়িশি
Ⓓ কুচিপুরি
Ans : (C)
26. URL এর পূর্ণরূপ কি ?
Ⓐ ইউনিয়ন রিসোর্স লোকেটর
Ⓑ ইউনিফর্ম রিসোর্স লোকেটর
Ⓒ ইউনাইটেড রিজনিং লোকেটর
Ⓓ ইউনিক রিসোর্স লোকেটর
Ans : (B)
27. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ জেনেভা, সুইজারল্যান্ড
Ⓑ জাকার্তা, ইন্দোনেশিয়া
Ⓒ ম্যানিলা, ফিলিপিন্স
Ⓓ ওয়াশিংটন ডিসি, ইউএস
Ans : (A)
28. বাড়ো ছাম (Bardo Chham) নৃত্য ভারতের কোন রাজ্যের একটি প্রসিদ্ধ আঞ্চলিক নৃত্য ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ অরুণাচলপ্রদেশ
Ans : (D)
29. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কোন সালে স্থাপিত হয় ?
Ⓐ 1949
Ⓑ 1960
Ⓒ 1952
Ⓓ 1947
Ans : (C)
30. নক আউট শব্দটি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ⓐ গলফ
Ⓑ ক্রিকেট
Ⓒ বক্সিং
Ⓓ জিমন্যাস্টিক
Ans : (C)