আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 84 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 84 (MCQ)
***********************
1. তুঘলক সাম্রাজ্যের কোন সুলতান সিলভার রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার মুদ্রা চালু করেছিলেন ?
Ⓐ ফিরোজ শাহ তুঘলক
Ⓑ মোহাম্মদ বিন তুঘলক
Ⓒ গিয়াসউদ্দিন তুঘলক
Ⓓ উপরের কেউ না
Ans : (B)
◆ তিনি ছিলেন তুঘলক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান
◆ তাঁর আমলে তামার মুদ্রা, পিতলের মুদ্রা টোকেন কারেন্সি হিসেবে চালু হয়
2. দ্বিতীয় অ্যাঙলো-মাইশোর যুদ্ধ সমাপ্তির জন্য ব্রিটিশ এবং মাইশোরের টিপু সুলতানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?
Ⓐ মাদ্রাস সন্ধি
Ⓑ শ্রীরঙ্গপত্তম সন্ধি
Ⓒ ম্যাঙ্গালোর সন্ধি
Ⓓ রাওয়ালপিন্ডি সন্ধি
Ans : (C)
◆ 1784 সালে এই সন্ধি স্বাক্ষরিত হয়
◆ দ্বিতীয় অ্যাঙলো-মাইশোর যুদ্ধ 1780-1784 পর্যন্ত চলছিল
◆ যুদ্ধ শেষে হায়দার আলী প্রয়াত হলেন
h
3. নিম্নের কোন চোল সম্রাট মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ জয় করেন ?
Ⓐ বিজয়ালয়
Ⓑ প্রথম রাজরাজ
Ⓒ প্রথম রাজেন্দ্র
Ⓓ কুলোতুঙ্গ
Ans : (B)
◆ তার কার্যকাল 985 - 1014 সাল পর্যন্ত
তিনি চেরাদের পরাজিত করেন
◆ পূর্ব চালুক্য রাজ্য আক্রমন করে বেঙ্গি দখল করেন
◆ তিনি বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন
4. ঐতিহাসিক দিল্লী চুক্তি স্বাক্ষরের জন্য কোন সালে করাচী অধিবেশন আয়োজিত হয় ?
Ⓐ 1937
Ⓑ 1940
Ⓒ 1929
Ⓓ 1931
Ans : (D)
◆ উক্ত সালের মার্চ মাসে এই অধিবেশনে গান্ধী আড়ুইন চুক্তি বা দিল্লী চুক্তি স্বাক্ষরিত হয়
◆ এই অধিবেশনে মৌলিক অধিকারের উপর একটি এবং জাতীয় অর্থনৈতিক অনুক্রমের উপর দুটি সংকল্প গৃহীত হয়
5. বাংলাদেশের আকবর কাকে বলা হয় ?
Ⓐ শাহজাহান
Ⓑ আলাউদ্দিন খিলজী
Ⓒ ঔরঙ্গজেব
Ⓓ হুসেন শাহ
Ans : (D)
◆ শাহজাহান - প্রিন্স অফ বিল্ডার্স
◆ আলাউদ্দিন খিলজী - দ্বিতীয় আলেকজান্ডার, সিকান্দার-ই-সানি
◆ ঔরঙ্গজেব - আলমগীর বাদশা গাজি, আলমগির, জিন্দাপির
6. পাবাপুরী স্থানটি নিম্নের কোন ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত ?
Ⓐ গৌতম বুদ্ধ
Ⓑ মহাবীর
Ⓒ আকবর
Ⓓ রানা প্রতাপ
Ans : (B)
◆ গৌতম বুদ্ধ - কপিলাবস্তু, লুম্বিনী
◆ আকবর - ফতেপুর সিকরি
◆ রানা প্রতাপ - চিতোর, হলদিঘাট
7. কারেন্সি নোটে থাকা লায়ন ক্যাপিটালটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে ?
Ⓐ বোধগয়া
Ⓑ সাঁচি
Ⓒ দিল্লী
Ⓓ সারনাথ
Ans : (D)
◆ ভারতের এমব্লেমে অশোকের রাজধানীর সারনাথের সিংহকে নেওয়া হয়েছে
◆ এই এমব্লেমটি 26 শে জানুয়ারি, 1950 সালে গৃহীত হয়
8. নিম্নের কোনটি অশোকের সবচেয়ে বড় শিলালিপি ?
Ⓐ সপ্তম প্রবীণ শিলালিপি
Ⓑ চতুর্দশ প্রবীণ শিলালিপি
Ⓒ ত্রয়োদশ প্রবীণ শিলালিপি
Ⓓ দশম প্রবীণ শিলালিপি
Ans : (C)
◆ এটিতে কলিঙ্গ বিজয় ও তার ফলে মানুষের ক্ষতির কথা লেখা আছে
◆ গ্রীক শাসকদের কথা উল্লেখিত আছে
9. সেন রাজাদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ সাগরদ্বীপ
Ⓑ নবদ্বীপ
Ⓒ গোবিন্দপুর
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (B)
10. রামোসি আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
Ⓐ বিষ্ণু বিশ্বাস
Ⓑ সিঁধু ও কানু
Ⓒ সৈয়দ আহমেদ
Ⓓ বাসুদেব বলবন্ত ফাড়কে
Ans : (D)
◆ 1879 সালে মহারাষ্ট্রে এটি ঘটে
বিষ্ণু বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস - নীল বিদ্রোহ
◆ সিঁধু ও কানু - সাঁওতাল বিদ্রোহ
◆ সৈয়দ আহমেদ, তিতুমীর - ওয়াহাবি আন্দোলন
11. ভারতের বৃহত্তম অমরনাথ গুহা ভারতের কোথায় অবস্থিত ?
Ⓐ ওড়িশা
Ⓑ উত্তরাখন্ড
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ জম্মু-কাশ্মীর
Ans : (D)
12. ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ দিল্লী 7
Ⓓ হরিয়ানা
Ans : (C)
13. ভারতের সর্বোচ্চ স্থানে অবস্থিত দেবতাল হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ জম্মু-কাশ্মীর
Ⓓ কেরল
Ans : (A)
14. মালপ্রভা নদীর উপর গঠিত মালপ্রভা প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ কর্ণাটক
Ⓒ পাঞ্জাব
Ⓓ তামিলনাড়ু
Ans : (B)
15. বমডিলা পাস নিম্নের কোন দুই স্থানকে সংযুক্ত করেছে ?
Ⓐ ভারত ও মানস সরোবর
Ⓑ সিমলা ও তিব্বত
Ⓒ মানালি এবং লে
Ⓓ অরুণাচলপ্রদেশ ও তিব্বত
Ans : (D)
16. ধানবাদ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ⓐ গোদাবরী
Ⓑ গঙ্গা
Ⓒ অলকানন্দা
Ⓓ দামোদর
Ans : (D)
17. বাঘের বিজ্ঞানসম্মত নাম কি ?
Ⓐ লেবিও রোহিতা
Ⓑ প্যান্থেরা টাইগ্রিস
Ⓒ পাইলা গ্লোবাসা
Ⓓ ফেলিস ডোমেস্টিকা
Ans : (B)
◆ লেবিও রোহিতা - রুই মাছ
◆ পাইলা গ্লোবাসা - শামুক
◆ ফেলিস ডোমেস্টিকা - বিড়াল
18. নিম্নের কোন প্রাণীর রেচন অঙ্গ হলো ফ্লেম কোষ ?
Ⓐ প্লাটিহেলমিনথিস
Ⓑ কেঁচো
Ⓒ চিংড়ি
Ⓓ আরশোলা
Ans : (A)
◆ কেঁচো - নেফ্রিডিয়া
◆ চিংড়ি - সবুজ গ্রন্থি
◆ আরশোলা - ম্যালপিজিয়ান টিউবিউল
19. মানুষের শরীরে কত জোড়া করোটিয় স্নায়ু আছে ?
Ⓐ 10 জোড়া
Ⓑ 11 জোড়া
Ⓒ 14 জোড়া
Ⓓ 12 জোড়া
Ans : (D)
20. নিম্নের কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক ?
Ⓐ আলফা রশ্মি
Ⓑ বিটা রশ্মি
Ⓒ গামা রশ্মি
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (B)
◆ ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আলফা < বিটা < গামা
21. ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌলটি হল -
Ⓐ অ্যালুমিনিয়াম
Ⓑ সিলিকন
Ⓒ নাইট্রোজেন
Ⓓ অক্সিজেন
Ans : (D)
◆ ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু - অ্যালুমিনিয়াম
◆ ভূপৃষ্ঠে দ্বিতীয় সর্বাধিক উপস্থিত মৌল - সিলিকন (28.2%)
◆ বায়ুমন্ডলে সর্বাধিক উপস্থিত মৌল - নাইট্রোজেন
22. নিম্নের কোন হরমোনটি প্রোটিনধর্মী হরমোন ?
Ⓐ গ্লুকাগন
Ⓑ থাইরক্সিন
Ⓒ অক্সিটোসিন
Ⓓ ইস্ট্রোজেন
Ans : (A)
◆ প্রোটিনধর্মী - গ্রোথ হরমোন, গ্লুকাগন
◆ অ্যামাইনোধর্মী - অ্যাড্রিনালিন, থাইরক্সিন
◆ পেপটাইডধর্মী - ইনসুলিন, ভেসোপ্রেসিন, অক্সিটোসিন, ACTH
◆ স্টেরয়েডধর্মী - টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এলডোস্টেরন
23. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার অর্জনের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় ?
Ⓐ 58 তম
Ⓑ 61 তম
Ⓒ 74 তম
Ⓓ 69 তম
Ans : (B)
◆ 58 তম - নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা লাভ
◆ 74 তম - পৌরসভার গঠন, আসন সংরক্ষণ, বিভিন্ন ওয়ার্ড ও কমিটি সমূহের গঠন
◆ 69 তম - দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়
24. পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল -
Ⓐ 1966 - 1969
Ⓑ 1980 - 1985
Ⓒ 1974 - 1978
Ⓓ 1985 - 1990
Ans : (C)
◆ 1966 - 1969 - পরিকল্পনা বিরতি
◆ 1980 - 1985 - ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
◆ 1985 - 1990 - সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
25. NATO সংগঠনটি কোন সালে স্থাপিত হয় ?
Ⓐ 1949
Ⓑ 1950
Ⓒ 1961DkS
Ⓓ 1957
Ans : (A)
26. প্রথমবার জ্ঞানপিঠ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিটি হলেন -
Ⓐ রহমান রাহি
Ⓑ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
Ⓒ জি শঙ্করকুরুপ
Ⓓ বিষ্ণু দে
Ans : (C)
27. 'পাগলা দাশু' চরিত্রটির সৃষ্টিকর্তা কে ?
Ⓐ সুকুমার রায়
Ⓑ সত্যজিৎ রায়
Ⓒ বুদ্ধদেব গুহ
Ⓓ সমরেশ বসু
Ans : (A)
28. মেধা পাটেকর নিম্নের কোন আন্দোলনের জন্য বিখ্যাত ?
Ⓐ চিপকো আন্দোলন
Ⓑ সাইলেন্ট ভ্যালি আন্দোলন
Ⓒ বিশ্নই আন্দোলন
Ⓓ নর্মদা বাঁচাও আন্দোলন
Ans : (D)
29. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে পালন করা হয় ?
Ⓐ 20 ই আগস্ট
Ⓑ 17 ই জানুয়ারি
Ⓒ 25 শে সেপ্টেম্বর
Ⓓ 8 ই সেপ্টেম্বর
Ans : (D)
30. এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামটি নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ নতুন দিল্লী
Ⓑ মুম্বাই
Ⓒ চেন্নাই
Ⓓ বেঙ্গালুরু
Ans : (C)