আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 92

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 92


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 60 এবং 5 যথাক্রমে । একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হয় এবং ভাগফল হয় 10 তবে অন্য সংখ্যাটি কত ?
[A] 15 
[B] 20
[C] 12
[D] 30

2. অর্ধবার্ষিক সুদের পর্বে 9500 টাকার উপর বার্ষিক 8% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] ₹1613.66 
[B] ₹1213.50
[C] ₹1532.75
[D] ₹1650

3. A একটি কাজ 18 দিনে করতে পারে । A এবং B একসাথে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে যেখানে B এবং C একসাথে একই কাজ 6 দিনে করতে পারে । একই কাজ A, B এবং C একসাথে করলে কতদিনে শেষ করতে পারবে ?
[A] 4 3/4
[B] 3 1/2
[C] 4 1/2 
[D] 3 4/5

4. a ও b, b ও c এবং c ও d এর গড় হলো 9, 6, 4 যথাক্রমে । a ও d এর গড় কত ?
[A] 4.2
[B] 6
[C] 5.5
[D] 7 

5. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ছিল 400 টাকা কিন্তু দোকানদার 25% এবং 15% এর ডবল ডিসকাউন্ট দেয় । কত টাকায় সে দ্রব্যটিকে বিক্রি করেছিল ?
[A] ₹278
[B] ₹255 
[C] ₹300.5
[D] ₹325

6. P একটি দ্রব্য, যার ক্রয়মূল্য 1200 টাকা, Q কে 15% লাভে বিক্রি করে । Q তারপর R কে এটি 1449 টাকায় বিক্রি করে । Q এর লাভের হার কত ?
[A] 10%
[B] 6%
[C] 7%
[D] 5% 

7. একটি ক্লাসের 15 জন স্টুডেন্টের গড় বয়স 14 বছর । এদের মধ্যে, 6 জন স্টুডেন্টের গড় বয়স 15 বছর এবং অন্য 8 জন স্টুডেন্টের গড় বয়স 13 বছর । 15তম স্টুডেন্টের বয়স কত ?
[A] 18 বছর
[B] 16 বছর 
[C] 15 বছর
[D] 14 বছর

8. একজন দোকানদার সোফা সেট এর উপর 12% ছাড় দেয় এবং 17,776 টাকায় এটি বিক্রি করে । সোফা সেটটির ধার্য্যমূল্য কত (₹) ?
[A] 19,800
[B] 19,910
[C] 22,000
[D] 20,200 

9. দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3 : 4 । তাদের ঘনকের সমষ্টি 728 তবে দুটি সংখ্যার যোগফল হলো :
[A] 16
[B] 24
[C] 15
[D] 14 

10. দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত 2 : 1 এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 1 : 2 । তাদের আয়তনের অনুপাত হলো :
[A] 4 : 3
[B] 3 : 4
[C] 1 : 2 
[D] 2 : 1

11. দুটি ধনাত্মক x এবং y (x>y) এর অন্তর হলো 350 । যদি x এর 9.5%, y এর 16.5% এর সাথে সমান হয় তবে x ও y এর যোগফল হলো :
[A] 1300 
[B] 1400
[C] 1250
[D] 1200

12. 5 মিনিটে, একটি বালতির 4/11 অংশ পূর্ণ হয় । বাকি বালতি ভর্তি হতে কত সময় লাগবে ?
[A] 8 মিনিট
[B] 8 মিনিট 45 সে: 
[C] 8 মিনিট 40 সে:
[D] 8 মিনিট 20 সে:

13. 21 cm দীর্ঘ, 12 m উচ্চতা এবং 36 cm প্রস্থ বিশিষ্ট একটি দেওয়াল তৈরি করতে কতগুলি ইটের প্রয়োজন হবে যদি প্রতিটি ইটের পরিমাপ 28 cm × 18 cm × 6 cm হয় ?
[A] 24000
[B] 30000 
[C] 25000
[D] 20000

14. দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 11 : 17 এবং তাদের গসাগু হলো 4 । তাদের লসাগু হলো :
[A] 648
[B] 784
[C] 748 
[D] 746

15. যদি বিক্রয়মূল্য তিনগুন করা হয় তবে লাভ চারগুন হয় । লাভের হার হলো :
[A] 50%
[B] 100%
[C] 20%
[D] 200% 

16. একজন ব্যক্তি ₹3,80,000 টাকায় গাড়ি বিক্রি করে এবং 5% ক্ষতি হয় । 15% লাভে বিক্রি করতে গেলে, গাড়ির বিক্রয়মূল্য হলো :
[A] ₹4,20,000
[B] ₹40,000
[C] ₹4,10,000
[D] ₹4,60,000 

17. 20 মার্চ 2019 থেকে 31 মে 2019 পর্যন্ত 2400 টাকার উপর 6 1/4% হারে সরল সুদ কত হবে ?
[A] ₹25
[B] ₹42
[C] ₹54
[D] ₹30 

18. মান নির্ণয় :
(3 1/5 ÷ 2/3 এর 4 1/2) + 5 2/3 ÷ 1 2/3 এর 4 1/4 – 5 1/3 × 3/4 ÷ 2 2/3
[A] 28/15
[B] 2/5
[C] 1/3
[D] 11/30 

19. একটি গাড়ি প্রথম 272 কিমি 40 km/h গড় বেগে যায় এবং পরবর্তী 85 কিমি 50 km/h গড় বেগে যায় । সমগ্র যাত্রাপথে গড় বেগ কত (km/h) ?
[A] 42.5
[B] 44
[C] 40
[D] 42 

20. এক ব্যক্তির বেতন প্রথমে 15% হ্রাস পায় এবং তারপর এটি 15% হ্রাস পায় । বেতনে নেট পরিবর্তন কত ?
[A] কোনো পরিবর্তন নয়
[B] 1.5% হ্রাস
[C] 2.25% বৃদ্ধি
[D] 2.25% হ্রাস 

21. কোনো নিৰ্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 8% হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর হলো ₹16.80 । মূলধনের পরিমান নির্ণয় করো :
[A] ₹2625 
[B] ₹2025
[C] ₹2825
[D] ₹2225

22. সেই পদগুলির অনুপাত কত যার মধ্যে পার্থক্য 45 এবং পরিমাপ হলো 4/7 ?
What is the ratio whose terms differ by 45 and the measure of which is 4/7 ?
[A] 35 : 80
[B] 50 : 95
[C] 65 : 20
[D] 60 : 105 

23. 40 কেজির একটি মিশ্রণ A কে 63 কেজির একটি মিশ্রণ B র সাথে মেশানো হয় । যদি মিশ্রণ A তে সীসা ও টিনের অনুপাত 2 : 3 এবং মিশ্রণ B তে টিন ও তামার অনুপাত 2 : 5 হয় তবে নতুন মিশ্রণে টিনের পরিমান কত ?
[A] 24 কেজি
[B] 18 কেজি
[C] 36 কেজি
[D] 42 কেজি 

24. সরল করো :
1/(3×4) + 1/(4×5) + 1/(5×6) + ........ + 1/(20×21)
[A] 1/20
[B] 2/7 
[C] 3/7
[D] 1/7

25. মোহন এবং রমেশ একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে । মোহন যদি রমেশের থেকে 50% বেশি দক্ষ হয় তবে মোহন একা কাজটি কতদিনে করতে পারবে ?
[A] 20 দিন
[B] 32 দিন
[C] 25 দিন 
[D] 22.5 দিন 









Answers and Solutions ::