আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 89

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 89


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. হরি দুটি দ্রব্য A এবং B কে মোট 1250 টাকায় কেনে । সে দ্রব্য A কে 20% ক্ষতিতে এবং দ্রব্য B কে 15% লাভে বিক্রি করে । যদি B এর বিক্রয়মূল্য, A এর বিক্রয়মূল্যের দ্বিগুন অপেক্ষা 75 টাকা কম হয় তবে A এর ক্রয়মূল্য কত (₹) ছিল ?
[A] 650
[B] 550 
[C] 600
[D] 525

2. এক ব্যক্তি 13,000 টাকা ধার নেয় যেটা সে বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধিতে 2 বছরে দুটি সমান কিস্তিতে পরিশোধ করে । প্রতিটি কিস্তির পরিমান কত ?
[A] ₹7500
[B] ₹7725
[C] ₹7290 
[D] ₹7250

3. মান নির্ণয় :
4/5 ÷ 3 1/4 এর 8/13 – (1/7 – 1/8)/(1/7 + 1/8) × 4 2/7 + 3/5
[A] 5/7 
[B] 2/7
[C] 3/7
[D] 6/7

4. প্রদত্ত ভগাংশ শতাংশকে ক্ষুদ্রতম রূপে প্রকাশ করো :
75/17 %
[A] 3 : 67
[B] 3 : 68 
[C] 68 : 3
[D] 3 : 57

5. অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধিতে মি: গুপ্ত 50,000 টাকা 1 বছরের জন্য বার্ষিক 8% হারে জমা রাখে । ম্যাচুরিটিতে সে কত টাকা পাবে ?
[A] ₹58,000
[B] ₹54,000
[C] ₹54,080 
[D] ₹50,416

6. একটি ট্রেন একটি গাড়ির থেকে 50% বেশি বেগে যায় । উভয়ই A বিন্দু থেকে একই সময়ে শুরু করে এবং একই সময়ে 81 কিমি দূরবর্তী B বিন্দুতে পৌঁছায় । যাওয়ার পথে, ট্রেনটি স্টেশনে থামার জন্য 12 মিনিট হারায় । গাড়ির বেগ কত ?
[A] 85 km/h
[B] 95 km/h
[C] 105 km/h
[D] 135 km/h 

7. 18 cm ব্যাসের একটি গোলক থেকে প্রতিটি 2 cm ব্যাসের কতগুলি সীসার বল তৈরি করা যাবে ?
[A] 729 
[B] 827
[C] 843
[D] 972

8. এক ব্যক্তি স্কুটারে 7 ঘন্টায় 245 কিমি দূরত্ব অতিক্রম করে । ইলেকট্রিক সাইকেলে 4 ঘন্টায় সে কত দূরত্ব (km) অতিক্রম করবে যদি সে ইলেকট্রিক সাইকেলে স্কুটারের 3/7 গুন বেগে যায় ?
[A] 45
[B] 35
[C] 50
[D] 60 

9. তিনটি সংখ্যার অনুপাত 4 : 3 : 7 এবং তাদের গসাগু হলো 6 । তিনটি সংখ্যার যোগফল কত ?
[A] 84 
[B] 42
[C] 98
[D] 56

10. দুটো পাইপ A এবং B একটি ভর্তি ট্যাংককে 10 মিনিট এবং 15 মিনিটে খালি করতে পারে যথাক্রমে যেখানে C একা এটিকে 12 মিনিটে ভর্তি করতে পারে । যখন ট্যাংকটি ভর্তি থাকে, তখন A এবং B কে 4 মিনিটের জন্য খোলা হয় এবং তখন পাইপ A কে বন্ধ করা হয় এবং B র সাথে C পাইপটিকে খোলা হয় । ট্যাংকটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় (মিনিট) লাগবে ?
[A] 20
[B] 40 
[C] 25
[D] 30

11. তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি তৃতীয়টির থেকে 30% বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির থেকে 40% কম । প্রথম সংখ্যা এবং প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফলের মধ্যে অনুপাত কত ?
[A] 13/19 
[B] 9/13
[C] 6/13
[D] 6/19

12. 100 জন স্টুডেন্টের গড় নম্বর হলো 80 । শীর্ষের 15 জন স্টুডেন্ট এবং সবথেকে নিচের 15 জন স্টুডেন্টের গড় নম্বর হলো 84 এবং 74 যথাক্রমে । বাকি স্টুডেন্টদের গড় নম্বর কত ?
[A] 79.43
[B] 82.42
[C] 70.42
[D] 80.43 

13. কোনো মূলধনের উপর বার্ষিক 10% হারে 3 1/2 বছরের সরল সুদ, একই মূলধনের উপর বার্ষিক 9% হারে 4 1/2 বছরের সরল সুদ অপেক্ষা 55 টাকা কম । মূলধনের পরিমান কত ?
[A] ₹407.40
[B] ₹975
[C] ₹1000 
[D] ₹500

14. 6 টি শার্টের ধার্য্যমূল্য 8400 টাকার উপর 12.5% ছাড় দেওয়া হয় । 4900 টাকায় এমন কতগুলি শার্ট কেনা যাবে ?
[A] 6
[B] 5
[C] 7
[D] 4 

15. শীতকালে দোকানদার একটি সোয়েটারের দাম 1422 টাকা থেকে কমিয়ে 1264 টাকা করে । ছাড়ের পরিমানটি হিসেব করো :
[A] 11.11% 
[B] 12.11%
[C] 9.11%
[D] 10%

16. একটি দ্রব্যের দাম প্রতি বছর 20% বৃদ্ধি পায় । তৃতীয় বছরের শেষে এবং চতুর্থ বছরের শেষে এটির দামের পার্থক্য 86.40 টাকা হলে, দ্বিতীয় বছরের শেষে এটির দাম হলো (₹) :
[A] 360 
[B] 420
[C] 350
[D] 400

17. নয়টি সংখ্যার গড় হলো 20.6 । তাদের মধ্যে তিনটির গড় 26.1 যেখানে আরো তিনটির গড় 15.2 । বাকি তিনটি সংখ্যার গড় কত হবে ?
[A] 21.5
[B] 20.5 
[C] 35.75
[D] 21

18. একজন দোকানদার দুজোড়া জুতো একইদামে কেনে এবং একটি জোড়কে 15% লাভে বিক্রি করে এবং অন্য জোড়টি 5% ক্ষতিতে বিক্রি করে । তাদের বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য যদি 140 টাকা হয় তবে মোটের উপর তার কত লাভ হয় ?
[A] ₹210
[B] ₹35
[C] ₹70 
[D] ₹7

19. 7 m গভীরতা এবং 20 m ব্যাসার্ধের একটি খালি চোঙাকৃতি ট্যাংকে সর্বোচ্চ কত পরিমান জল ঢালা যাবে ?
[A] 8800 ঘনমি 
[B] 4800 ঘনমি
[C] 8000 ঘনমি
[D] 4000 ঘনমি

20. গত বছর X এবং Y এর আয়ের অনুপাত ছিল 4 : 5 । গত বছরে তাদের নিজস্ব আয় এবং এবছরের আয়ের মধ্যে অনুপাত 3 : 4 এবং 2 : 3 যথাক্রমে । যদি তাদের বর্তমান আয়ের সমষ্টি 15,400 টাকা হয় তবে X এর বর্তমান আয় কত ?
[A] ₹6400 
[B] ₹7900
[C] ₹9000
[D] ₹7500

21. 273, 312 এবং 351 এর গসাগু হলো x , x র মান আছে কোনটির মধ্যে ?
[A] 35 এবং 40 
[B] 25 এবং 30
[C] 30 এবং 35
[D] 40 এবং 45

22. 210.80 টাকায় একটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 15% ক্ষতি হয় । 9.5% লাভ করতে হলে, তাকে কত টাকায় এটি বিক্রি করতে হবে ?
[A] ₹280.45
[B] ₹265.40
[C] ₹291.50
[D] ₹271.56 

23. প্রাথমিকভাবে রেখা এমন হারে কাজ করে যে সে 24 ঘন্টার মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে কিন্তু সে সেই হারে মাত্র 8 ঘন্টা কাজ করে । এরপরে সে এমনভাবে কাজ করে যাতে সে 9 ঘন্টার মধ্যে বাকি কাজটি সম্পূর্ণ করতে পারে । রেখাকে এই কাজটি এক কাজের সময়ের মধ্যে শেষ করতে হবে তাহলে সেই কাজটি শেষ করতে তার কত ঘন্টা লাগবে ?
[A] 12
[B] 10
[C] 14 
[D] 16

24. যদি 0.25 : x :: 5 : 6 হয় তবে x এর মান কত ?
[A] 0.9
[B] 0.3 
[C] 1.3
[D] 0.6

25. মান নির্ণয় :
60 ÷ 16 × 2 – [76 ÷ 5 এর 19 – 15 ÷ 8 × (21 –25) – 3] ÷ 53
[A] 6 4/15
[B] 3 7/10
[C] 7 2/5 
[D] 4 2/5











Answers and Solutions ::