আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 84
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 84
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. 23, 26, y, y+4 এবং y+7 এর গড় যদি 30 হয় তবে y এর মান কত ?
[A] 35
[B] 30
[C] 32
[D] 25
2. একজন দোকানদার 6 টি টিভি প্রতিটি 21000 টাকা দামে কেনে এবং সেগুলিকে মোট 1,45,920 তামা দামে বিক্রি করে । তার মোট লাভ বা ক্ষতির হার কত ?
[A] 11.21% লাভ
[B] 12.71% ক্ষতি
[C] 15.81% লাভ
[D] 21.19% ক্ষতি
3. 10% বার্ষিক সুদের হারে কোনো টাকার উপর 2 বছরে সরল সুদ, 5000 টাকার উপর 2 বছরে 10% বার্ষিক হারে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের অর্ধেক হয় । সরল সুদে বিনিয়োগ করা টাকার পরিমাণ কত ?
[A] ₹2750
[B] ₹2500
[C] ₹2625
[D] ₹2575
4. 1 থেকে 40 পর্যন্ত এমন কত শতাংশ সংখ্যা আছে যাদের এককের স্থানে 1 অথবা 9 আছে ?
[A] 25.0
[B] 35.0
[C] 30.0
[D] 20.0
5. একটি ফ্যানের ধার্য্যমূল্য 1780 টাকা এবং এটিকে বিক্রি করা হয় 1655.40 টাকায় । কত শতাংশ ছাড় দেওয়া হয় ?
[A] 7%
[B] 6%
[C] 9%
[D] 5%
6. একটি ট্রেন তার প্রকৃত বেগের 1/4 বেগে যায় এবং এটির গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত 60 মিনিট লাগে । একই দূরত্ব অতিক্রম করতে প্রকৃত সময় কত লাগে ?
[A] 25 মিনিট
[B] 15 মিনিট
[C] 10 মিনিট
[D] 20 মিনিট
7. একটি গাড়ির বেগ, একটি বাসের বেগের 1 1/5 গুন । একটি ট্রেন 1200 km দূরত্ব অতিক্রম করে 15 ঘন্টায় । গাড়িটি 7 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে যদি বাসের বেগ, ট্রেনের বেগের 1 1/4 গুন হয় ?
[A] 840 km
[B] 860 km
[C] 720 km
[D] 820 km
8. মান নির্ণয় :
[ 43 + 2/7 এর 28 – 7 ]/[(72 ÷ 8 × 2.5) - 1 1/8 এর (4/3 – 8/9)]
[A] 5
[B] 1
[C] 20
[D] 2
9. 4 cm, 5 cm এবং 6 cm বাহু যুক্ত একটি আয়তঘনকের প্রতিটি কর্ণার থেকে 1 cm বাহুযুক্ত ঘনক কেটে নেওয়া হলো । বাকি থাকা অংশের আয়তন কত ?
[A] 112 ঘনসেমি
[B] 60 ঘনসেমি
[C] 24 ঘনসেমি
[D] 114 ঘনসেমি
10. যদি পাঁচ বছরে সরল সুদ, মূলধনের 35% হয় তবে সুদের হার হলো :
[A] 9%
[B] 7%
[C] 8.5%
[D] 8%
11. মান নির্ণয় :
5 ÷ 10 এর 10×4 + 4÷4 এর 4×10 + (10 – 4) ÷ 16×4
[A] 16/5
[B] 11/5
[C] 18/5
[D] 21/5
12. যদি একটি ঘনকের আয়তন হয় 175616 ঘনসেমি তবে এটির বাহুর দৈর্ঘ্য কত ?
[A] 36 cm
[B] 66 cm
[C] 46 cm
[D] 56 cm
13. এক ব্যক্তি একটি উনান 8875 টাকায় বিক্রি করে এবং এই প্রসেসে 25% লাভ হয় । যদি সে 6937 টাকায় বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতির হার কত হবে ?
[A] ক্ষতি, 2.30%
[B] ক্ষতি, 2.29%
[C] লাভ, 2.30%
[D] লাভ, 2.29%
14. 14, 28 এবং 42 দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো :
[A] 964
[B] 924
[C] 934
[D] 942
15. একটি গ্রুপে 30 জন বালিকার গড় ওজন হয় 35 কেজি । যখন নতুন একটি বালিকা সংযুক্ত হয়, গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায় । নতুন বালিকার ওজন কত হবে ?
[A] 48 কেজি
[B] 64 কেজি
[C] 79 কেজি
[D] 97 কেজি
16. A একটি প্রজেক্ট 10 দিনে সম্পূর্ণ করতে পারে এবং B একই প্রজেক্ট 15 দিনে সম্পূর্ণ করে । A এবং B একসাথে প্রজেক্টটি শুরু করে এবং কাজ শেষ হওয়ার 5 দিন আগে A কাজ ছেড়ে চলে যায় । কতদিনে প্রজেক্টটি সম্পূর্ণ হবে ?
[A] 9
[B] 5
[C] 10
[D] 7
17. তিনটি সংখ্যা A, B এবং C এর অনুপাত হলো 4 : 5 : 8 । যদি প্রতিটি সংখ্যা 15%, 24% এবং 35% বৃদ্ধি পায় যথাক্রমে তবে সংখ্যাগুলির নতুন অনুপাত কত হবে ?
[A] 23 : 31 : 54
[B] 21 : 31 : 54
[C] 23 : 31 : 44
[D] 23 : 33 : 54
18. এক ব্যক্তি 4% ক্ষতিতে 960 টাকায় একটি আলমারি বিক্রি করে । তারপর সে একটি ফোল্ডিং বেড 20% লাভে 840 টাকায় বিক্রি করে । তার লাভ বা ক্ষতির হার কত ?
[A] 100% ক্ষতি
[B] 100 টাকা লাভ
[C] 120 টাকা ক্ষতি
[D] 340 টাকা লাভ
19. যদি 12,800 টাকাকে একটি ব্যাংকে 5 বছরের জন্য 9% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করা হয় তবে ব্যাংক কত টাকা ফেরত দেবে ?
[A] ₹18,560
[B] ₹18,650
[C] ₹5,760
[D] ₹19,694
20. রাম ধার্য্যমূল্য এর উপর 35% ছাড় দিয়ে একটি চেয়ার কেনে । যদি সে কোনো ছাড় না পেতো তবে 245 টাকা আরো দিতে হতো । চেয়ারের জন্য রামকে কত টাকা দিতে হয়েছিল ?
[A] ₹455
[B] ₹425
[C] ₹375
[D] ₹400
21. একটি ব্যাগে 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার কয়েন 4 : 3 : 5 অনুপাতে মোট 310 টাকা আছে । 5 টাকার কয়েন সংখ্যা কত ?
[A] 40
[B] 30
[C] 50
[D] 20
22. ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো যাকে 6, 8 এবং 10 দ্বারা ভাগ করলে 4, 6 এবং 8 ভাগশেষ পাওয়া যায় যথাক্রমে ?
[A] 120
[B] 58
[C] 122
[D] 118
23. একজন প্রার্থী 25% স্কোর করে এবং 32 নম্বরের জন্য ফেল করে যেখানে আরো একজন প্রার্থী যে 40% মার্কস পেয়ে পাস করার নম্বরের তুলনায় 28 নম্বর বেশি পায় । যদি কোনো প্রার্থী 72% মার্কস স্কোর করে তবে সে কত নম্বর পেলো ?
[A] 400
[B] 132
[C] 288
[D] 204
24. A এবং B একত্রে একটি নিৰ্দিষ্ট কাজ 20 দিনে করতে পারে, B এবং C একত্রে এটি 30 দিনে করতে পারে এবং C ও A একত্রে এটি 24 দিনে সম্পূর্ণ করতে পারে । A একা একই কাজের 7/12 অংশ কতদিনে সম্পূর্ণ করবে ?
[A] 30
[B] 20
[C] 48
[D] 80
25. 9, 21 এবং 123 এর চতুর্থ সমানুপাতি কত ?
[A] 728
[B] 278
[C] 287
[D] 246
Answers and Solutions ::
























