আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 63 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 63 (MCQ)
*****************************
1. সগৌলির সন্ধি কত সালে স্বাক্ষরিত হওয়া ?
Ⓐ 1816
Ⓑ 1826
Ⓒ 1846
Ⓓ 1916
Ans : (A)
◆ 1826 - ইয়ান্দাবুর সন্ধি
◆ 1846 - অমৃত্সরের সন্ধি
◆ 1916 - লখনৌ চুক্তি
2. দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ⓐ হরিশচন্দ্র মুখোপাধ্যায়
Ⓑ কেশবচন্দ্র সেন
Ⓒ সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Ⓓ ঈশ্বরচন্দ্র গুপ্ত
Ans : (C)
3. তত্ত্ববোধিনী সভা কে স্থাপন করেছেন ?
Ⓐ রাজা রামমোহন রায়
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ ডেভিড হেয়ার
Ⓓ উপরের কেউ না
Ans : (B)
◆ রাজা রামমোহন রায় - ব্রাহ্মসমাজ
◆ ডেভিড হেয়ার - স্কুল বুক সোসাইটি
4. জেনারেল ডায়ার হত্যায় মূল অভিযুক্ত হলেন -
Ⓐ প্রফুল্ল চাকী
Ⓑ ক্ষুদিরাম বসু
Ⓒ উধম সিং
Ⓓ নিয়ামত আলী
Ans : (C)
◆ এই হত্যাকান্ড 1940 সালে লন্ডনে সংঘটিত হয়
5. অভিধর্মকোষ নামক গ্রন্থটি কার লেখা ?
Ⓐ হেমচন্দ্র
Ⓑ বসুবন্ধু
Ⓒ পাণিনি
Ⓓ ভদ্রবাহু
Ans : (B)
6. নিম্নের কোন সম্রাটের সেনাপতির নাম ছিল মানসিংহ ?
Ⓐ সিরাজদ্দৌলা
Ⓑ বৃহদ্রথ
Ⓒ আলাউদ্দিন খলজি
Ⓓ আকবর
Ans : (D)
◆ সিরাজদ্দৌলা এর সেনাপতি - মীরজাফর
◆ বৃহদ্রথ এর সেনাপতি - পুষ্যমিত্র শুঙ্গ
◆ আলাউদ্দিন খলজি এর সেনাপতি - মালিক কাফুর
7. নিম্নের কোন সাম্রাজ্যকে ভারতের প্রথম সর্বব্যাপী রাজতন্ত্র বলা হতো ?
Ⓐ মৌর্য সাম্রাজ্য *
Ⓑ গুপ্ত সাম্রাজ্য
Ⓒ মুঘল সাম্রাজ্য
Ⓓ সুলতান সাম্রাজ্য
Ans : (A)
◆ এই সাম্রাজ্য খ্রিষ্টপূর্ব 324 - 187 অব্দ পর্যন্ত স্থায়ী ছিল
◆ চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে সিংহাসনে বসেন
◆ তার আমলেই মেগাস্থিনিস ভারতে আসেন
8. আনুমানিক কত খ্রিস্টপূর্বে আলেকজান্ডার হিন্দুকুশ অতিক্রম করে ভারত আক্রমন করেন ?
Ⓐ 327 অব্দে
Ⓑ 320 অব্দে
Ⓒ 450 অব্দে
Ⓓ 550 অব্দে
Ans : (A)
◆ তিনি ছিলেন গ্রিসের ম্যাসিডনের রাজা, পিতা ছিলেন - ফিলিপ
◆ তার গুরু ছিলেন - অ্যারিস্টটল
◆ ভারতীয় সংস্কৃত নাটকে যবনিকা বা পর্দার ব্যবহার ভারতীয়রা গ্রীকদের থেকে শেখে
9. প্রথম অমোঘবর্ষ কোন রাজ বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন ?
Ⓐ পাল বংশ
Ⓑ চোল বংশ
Ⓒ দাস বংশ
Ⓓ রাষ্ট্রকূট
Ans : (D)
◆ এছাড়া এই বংশের আরো কিছু উল্লেখযোগ্য রাজা হলেন - দন্তিদূর্গ, প্রথম কৃষ্ণ, ধ্রুব, তৃতীয় গোবিন্দ প্রমুখ
10. পল্লব রাজাদের আমলে তাদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ বৈশালি
Ⓑ কাঞ্চীপুরম
Ⓒ কনৌজ
Ⓓ কর্ণসুবর্ণ
Ans : (B)
◆ শিশুনাগের আমলে - বৈশালি
◆ হর্ষবর্ধন এর আমলে - কনৌজ
◆ শশাঙ্কের আমলে - কর্ণসুবর্ণ
11. ওড়িশার গুপ্তগঙ্গা পাহাড় থেকে নিম্নলিখিত কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ সূবর্ণরেখা
Ⓑ হলদী
Ⓒ কেলেঘাই
Ⓓ বৈতরণী
Ans : (D)
12. বাইকম হিমবাহটি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
Ⓐ লাদাখ
Ⓑ জম্মু-কাশ্মীর
Ⓒ অরুণাচল প্রদেশ
Ⓓ সিকিম
Ans : (C)
13. পৃথিবীর প্রাচীনতম পর্বতমালাটি হল -
Ⓐ সাতপুরা পর্বতমালা
Ⓑ হিমালয় পর্বতমালা
Ⓒ নীলগিরি পর্বতমালা
Ⓓ আরাবল্লী পর্বতমালা
Ans : (D)
14. বাংলাদেশের সাথে ভারতের কতগুলি রাজ্যের সীমানা রয়েছে ?
Ⓐ 4 টি
Ⓑ 5 টি
Ⓒ 6 টি
Ⓓ 3 টি
Ans : (B)
◆ এই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম
15. ভারতের আহমেদাবাদ শহরটি কোন শিল্পের জন্য জগৎ বিখ্যাত ?
Ⓐ লৌহ ইস্পাত
Ⓑ চা শিল্প
Ⓒ রেশম শিল্প
Ⓓ বস্ত্রবয়ন শিল্প
Ans : (D)
16. নিম্নলিখিত সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবথেকে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহের ?
Ⓐ বৃহস্পতি
Ⓑ মঙ্গল
Ⓒ নেপচুন
Ⓓ ইউরেনাস
Ans : (A)
17. নিম্নের কোনটিকে আমরা একটি সম্পূর্ন ফুল বলতে পারি ?
Ⓐ জবা
Ⓑ ধুতুরা
Ⓒ কুমড়ো
Ⓓ মটর
Ans : (A)
◆ ধুতুরা - সুষম ফুলের উদাহরণ
◆ কুমড়ো - একলিঙ্গ ফুলের উদাহরণ
◆ মটর - বিষম ফুলের উদাহরণ
18. সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্য নিম্নের কোন উদ্ভিদের ক্ষেত্রে মূলে সঞ্চিত থাকে ?
Ⓐ বীট
Ⓑ আলু
Ⓒ মটর
Ⓓ আম
Ans : (A)
◆ মৃদগত কান্ড - আলু
◆ বীজপত্রে - মটর
◆ ফলে - আম
19. সুরশলাকার কম্পন _______ গতির উদাহরণ
Ⓐ চলন গতি
Ⓑ রৈখিক গতি
Ⓒ ঘূর্ণন গতি
Ⓓ সরলরৈখিক দোলগতি
Ans : (D)
20. পটকা বা বোমা ফাটানো হলে নিম্নের কোন শক্তির রূপান্তর ঘটে ?
Ⓐ তাপশক্তি থেকে শব্দশক্তি
Ⓑ তড়িৎশক্তি থেকে শব্দশক্তি
Ⓒ আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি
Ⓓ রাসায়নিক শক্তি থেকে শব্দশক্তি
Ans : (D)
◆ তাপশক্তি থেকে শব্দশক্তি - সাইকেলের টায়ার গরমে ফেটে যাওয়া
◆ তড়িৎশক্তি থেকে শব্দশক্তি - রেডিও
◆ আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি - ফটোগ্রাফি, সালোকসংশ্লেষ
21. সিনাবার নিম্নের কোন ধাতু বা মৌলের উৎস ?
Ⓐ ম্যাগনেশিয়াম
Ⓑ পারদ
Ⓒ জিঙ্ক
Ⓓ ইউরেনিয়াম
Ans : (B)
◆ ম্যাগনেশিয়াম - ডলোমাইট, ম্যাগনেসাইট
◆ জিঙ্ক - জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন
◆ ইউরেনিয়াম - পিচ ব্লেড, কার্নেটাইট
22. হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেটটি হলো -
Ⓐ অ্যালবাইট
Ⓑ টোপাজ
Ⓒ ট্যাল্ক
Ⓓ জিপসাম
Ans : (D)
◆ অ্যালবাইট - সোডিয়াম এলুমিনিয়াম সিলিকেট
◆ টোপাজ - হাইড্রাস এলুমিনিয়াম ফ্লুওরোসিলিকেট
◆ ট্যাল্ক - ম্যাগনেশিয়াম সিলিকেট
23. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূচনার সময় ভারতের প্রধানমন্ত্রী পদে কে আসীন ছিলেন ?
Ⓐ লাল বাহাদুর শাস্ত্রী
Ⓑ জওহরলাল নেহেরু
Ⓒ ইন্দিরা গান্ধী
Ⓓ মোরারাজি দেশাই
Ans : (B)
◆ তার কার্যকাল - 1947 - 1964
◆ এছাড়া তার আমলে প্রথম এশিয়ান গেমস, ভারত-চীন পঞ্চশীল চুক্তি, গোয়ার মুক্তি, প্রথম পঞ্চায়েতী ব্যবস্থা গৃহীত হয়
24. রাষ্ট্রপতি হতে গেলে সংবিধান অনুযায়ী নূন্যতম বয়স কত হতে হবে ?
Ⓐ 30 বছর
Ⓑ 25 বছর
Ⓒ 35 বছর
Ⓓ 32 বছর
Ans : (C)
◆ উপরাষ্ট্রপতি, রাজ্যপাল হতে গেলেও - 35 বছর
◆ লোকসভার সদস্য, বিধানসভার সদস্য, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হতে গেলে - 25 বছর
25. নিম্নলিখিত কোন উদ্দেশ্যে জন্য মুখার্জি কমিশন গঠিত হয়েছিল ?
Ⓐ দেশের মুসলিমদের অর্থনৈতিক ও শিক্ষাসংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখা
Ⓑ AIIMS এর প্রশাসনিক সংস্কার
Ⓒ শিক্ষাকেন্দ্রগুলিতে র্যাগিং নিষিদ্ধকরণ
Ⓓ নেতাজির অন্তর্ধান রহস্য উদঘাটন
Ans : (D)
◆ দেশের মুসলিমদের অর্থনৈতিক ও শিক্ষাসংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখা - সাচার কমিটি
◆ AIIMS এর প্রশাসনিক সংস্কার - ভালিয়াথন কমিটি
◆ শিক্ষাকেন্দ্রগুলিতে র্যাগিং নিষিদ্ধকরণ - আর কে রাঘবন কমিটি
26. 'Faster Than Lightning : My Autobiography' বইটি কার লেখা ?
Ⓐ বিরাট কোহলি
Ⓑ মিলখা সিং
Ⓒ অ্যান্ডি মারে
Ⓓ উসেইন বোল্ট
Ans : (D)
27. জাতীয় বিজ্ঞান দিবস কত তারিখে পালিত হয় ?
Ⓐ 27 শে ফেব্রুয়ারি
Ⓑ 28 শে মার্চ
Ⓒ 26 শে জুলাই
Ⓓ 28 শে ফেব্রুয়ারি
Ans : (D)
28. নিম্মের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে এশিয়ার সূর্য নামে অভিহিত করা হতো ?
Ⓐ মহাত্মা গান্ধী
Ⓑ জওহরলাল নেহেরু
Ⓒ ইন্দিরা গান্ধী
Ⓓ লাল বাহাদুর শাস্ত্রী
Ans : (C)
29. AFSPA কথাটির পূর্ণ রূপ কি ?
Ⓐ আর্মড ফোর্সেস সেইলিং পাওয়ার্স এক্ট
Ⓑ আর্মি ফোর্স স্পেশ্যালাইজড পাওয়ারফুল আর্মড
Ⓒ আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার্স এক্ট
Ⓓ আর্মি ফোর্স স্পেশ্যাল পাওয়ার এক্ট
Ans : (C)
30. সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ ফুটবল
Ⓑ ক্রিকেট
Ⓒ টেনিস
Ⓓ ব্যাডমিন্টন
Ans : (A)