আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 61 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 61 (MCQ)
*****************************
1. কোন সালে নেতাজী সিঙ্গাপুরে 'আজাদ হিন্দ সরকার' প্রতিষ্ঠা করেন ?
Ⓐ 1941
Ⓑ 1945
Ⓒ 1943
Ⓓ 1942
Ans : (C)
★ এই বছরের 30 শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন
★ এই বছরের 31 শে ডিসেম্বর তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটির নাম রাখেন শহীদ ও স্বরাজ দ্বীপ
2. নিম্নের কোন মহাজনপদটি বর্তমান রাজ্য পাটনা, গয়া, সাহবাদের কিছু অংশ জুড়ে অবস্থিত ?
Ⓐ মগধ
Ⓑ কাশী
Ⓒ চেদি
Ⓓ অবন্তী
Ans : (A)
3. নিম্নের কোন সম্রাট বৌদ্ধ পন্ডিত অশ্বঘোষের পৃষ্ঠপোষক ছিলেন ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ অশোক
Ⓒ কনিষ্ক
Ⓓ দ্বিতীয় পুলকেশী
Ans : (C)
★ এছাড়া তিনি নাগার্জুন এবং বসুমিত্রের পৃষ্ঠপোষক ছিলেন
★ 78 খ্রিস্টাব্দে তিনি শকাব্দ প্রচলন করেন
★ অশ্বঘোষ সংস্কৃতে বুদ্ধচরিত রচনা করেন
4. ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি দেওয়া হয় কোন তারিখে ?
Ⓐ 14 ই মার্চ, 1931
Ⓑ 23 শে মার্চ, 1931
Ⓒ 23 শে মার্চ, 1930
Ⓓ 15 ই আগস্ট, 1929
Ans : (B)
5. মেগাস্থিনিস কার রাজসভা অলংকৃত করেছিলেন ?
Ⓐ বিম্বিসার
Ⓑ হর্ষবর্ধন
Ⓒ অশোক
Ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য
Ans : (D)
★ তিনি ছিলেন গ্রিক রাষ্ট্রদূত
★ তার লেখা বিখ্যাত বই - ইন্ডিকা, যা থেকে আমরা মৌর্য শাসনব্যবস্থা, সামরিক বাহিনী, রাজধানী পাটলিপুত্র সম্পর্কে জানতে পারি
6. নৌবিদ্রোহ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1944
Ⓑ 1946
Ⓒ 1948
Ⓓ 1947
Ans : (B)
★ উক্ত সালের 18 ই ফেব্রুয়ারি বোম্বের HMIS তলোয়ার জাহাজে বিদ্রোহ শুরু হয়
★ উক্ত সালেই 19 শে ফেব্রুয়ারি করাচীতে এইচ.এম.এস হিন্দুস্তান বিদ্রোহ ঘোষণা করে
7. ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয় ?
Ⓐ সরোজিনী নাইডু
Ⓑ মাতঙ্গিনী হাজরা
Ⓒ ভিকাজি রুস্তম কামা
Ⓓ অরুণা আসিফ আলী
Ans : (C)
8. আলাউদ্দিন আলম শাহ - নিম্নের কোন বংশের শেষ রাজা ছিলেন ?
Ⓐ দাস বংশ
Ⓑ খলজি বংশ
Ⓒ তুঘলক বংশ
Ⓓ সৈয়দ বংশ
Ans : (D)
★ দাস বংশ এর শেষ রাজা - কায়কোবাদ
★ খলজি বংশ এর শেষ রাজা - কুতুবউদ্দিন মুবারক
★ তুঘলক বংশ এর শেষ রাজা - নাসিরউদ্দিন নুসরত শা
9. দিল্লীতে অবস্থিত লাল কেল্লা কার আমলে নির্মিত হয় ?
Ⓐ আলাউদ্দিন খলজি
Ⓑ গিয়াসউদ্দিন তুঘলক
Ⓒ শাহজাহান
Ⓓ পরশুরাম
Ans : (C)
★ তার আমলে জামা মসজিদ, তাজমহল, মোতি মসজিদ, নাগিনা মসজিদ, দেওয়ানি খাস, শিসমহল, নিশাত বাগ, দেওয়ানি আম নির্মিত হয়
★ আলাউদ্দিন খলজি - সিরি ফোর্ট, আলাই দরওয়াজা নির্মাণ করেন
★ গিয়াসউদ্দিন তুঘলক - তুঘলকাবাদ
★ পরশুরাম - রাজারাজেশ্বর মন্দির
10. ব্রিটিশ ভারতে নিম্নের কোন আইন/সংস্কারের মাধ্যমে ক্ষমতাকে তিনটে ভাগে ভাগ করা হয় ?
Ⓐ 1932, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি
Ⓑ 1919, রাওলাট আইন
Ⓒ 1909, ইন্ডিয়ান কাউন্সিল এক্ট
Ⓓ 1935, ভারত শাসন আইন
Ans : (D)
11. ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ আসাম
Ⓒ মেঘালয়
Ⓓ অন্ধ্রপ্রদেশ
Ans : (B)
12. ঝাড়খণ্ডের ঝরিয়ায় কোন প্রকৃতির কয়লা সর্বাধিক পরিমানে পাওয়া যায় ?
Ⓐ অ্যানথ্রাসাইট
Ⓑ বিটুমিনাস
Ⓒ লিগনাইট
Ⓓ পিট
Ans : (B)
13. সঞ্চিত লৌহ আকরিকের পরিমাণের বিচারে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে ?
Ⓐ প্রথম
Ⓑ তৃতীয়
Ⓒ দ্বিতীয়
Ⓓ চতুর্থ
Ans : (C)
14. রোখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ তেলেঙ্গানা
Ⓒ ত্রিপুরা
Ⓓ আসাম
Ans : (C)
15. ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স কোন সালে স্থাপিত করা হয় ?
Ⓐ 1967
Ⓑ 1958
Ⓒ 1948
Ⓓ 1962
Ans : (C)
16. খয়ের, চন্দন এই প্রকৃতির উদ্ভিদগুলি মূলত কোন প্রকৃতির বনভূমির অন্তর্গত ?
Ⓐ ক্রান্তীয় চিরসবুজ অরণ্য
Ⓑ ক্রান্তীয় পর্ণমোচী
Ⓒ পার্বত্য অরণ্য
Ⓓ ম্যানগ্রোভ অরণ্য
Ans : (B)
17. তরল ও গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্রের প্রবক্তা হলেন -
Ⓐ নিউটন
Ⓑ পাসকাল
Ⓒ কেপলার
Ⓓ হুক
Ans : (B)
★ নিউটন - মহাকর্ষ সূত্র, গতিসূত্র
★ কেপলার - গ্রহের গতি-সংক্রান্ত সূত্র
★ হুক - পদার্থের স্থিতিস্থাপক সূত্র
18. সিজিএস পদ্ধতিতে কার্য বা শক্তির পরম একক কি ?
Ⓐ ডাইন-সেমি
Ⓑ নিউটন-মিটার
Ⓒ ডাইন/সেমি
Ⓓ জুল
Ans : (A)
★ SI পদ্ধতিতে পরম একক - জুল বা নিউটন-মিটার
★ অভিকর্ষীয় একক - গ্রাম-সেমি এবং কিলোগ্রাম-মিটার
★ ব্যবহারিক একক - জুল
19. কোন ধর্মের কারণে জলে কর্পূর ফেললে ইতস্তত নড়াচড়া করে ?
Ⓐ সান্দ্রতা
Ⓑ প্লবতা
Ⓒ পৃষ্ঠটান
Ⓓ ধারারেখ প্রবাহ
Ans : (C)
★ আরো কিছু উদাহরণ হল - জলে তেল ঢাললে তা জলের ওপর ছড়িয়ে পড়ে
★ ছাতার কাপড় বা বর্ষাতির মধ্য দিয়ে বৃষ্টির জল ঢুকতে পারে না
★ ছোটো ছোটো কীটপতঙ্গ সহজেই জলের ওপর হাঁটতে পারে
20. নিম্নের কোন মৌল/যৌগে ক্যাটিনেশন ধর্ম দেখা যায় ?
Ⓐ অক্সিজেন
Ⓑ নাইট্রোজেন
Ⓒ পারদ
Ⓓ কার্বন
Ans : (D)
★ এছাড়া সালফার, সিলিকনে এমন ধর্ম দেখা যায়
21. একটি কোশের কেন্দ্রীয় দানাদার সাইটোপ্লাজমকে কি বলা হয় ?
Ⓐ এন্ডোপ্লাজম
Ⓑ এক্টপ্লাজম
Ⓒ টোনোপ্লাজম
Ⓓ ক্রিস্টি
Ans : (A)
★ এক্টপ্লাজম - পরিধির অদানাদার সাইটোপ্লাজমকে এক্টপ্লাজম বলে
★ টোনোপ্লাজম - কোশগহ্বর বিন্যস্ত সাইটোপ্লাজমকে টোনোপ্লাজম বলে
★ ক্রিস্টি - মাইটোকন্ড্রিয়ার ভাঁজগুলোকে ক্রিস্টি বলে
22. নিম্নের কোনটির অভাবজনিত কারণে ব্লাড-ভেসেলস এর সংযুক্ত কলার দুর্বলতা দেখা যায় ?
Ⓐ কপার
Ⓑ ম্যাঙ্গানিজ
Ⓒ সেলেনিয়াম
Ⓓ মলিবডেনাম
Ans : (A)
★ ম্যাঙ্গানিজ - এর অভাবে হাড়ের ও কার্টিলেজের সঠিকভাবে বৃদ্ধি হয় না
★ সেলেনিয়াম - পেশিতে ব্যাথা, হৃদপিণ্ডের দুর্বলতা
★ মলিবডেনাম - নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের রেচনে বাধা
23. টাকার প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে কোন সংস্থা ?
Ⓐ SEBI
Ⓑ MUDRA
Ⓒ SBI
Ⓓ RBI
Ans : (D)
★ বাজারে কাঁচা টাকার পরিমাণ বেড়ে গেলে টাকার মূল্য কমে যায় তখন পণ্যের মূল্য বৃদ্ধি পায়, এটাকেই মুদ্রাস্ফীতি বলে
★ এছাড়া RBI এর কাজ - মুদ্রা ছাপানো, সরকারকে টাকা সরবরাহ, জরুরি অবস্থায় ব্যাংককে সাহায্য, বিদেশী মুদ্রা সঞ্চয় প্রভৃতি
24. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ সিঙ্গাপুর
Ⓑ লুসান
Ⓒ ভিয়েনা
Ⓓ লন্ডন
Ans : (B)
25. জগন্নাথ হরি সিংহ নিম্নের কোন বাদ্যযন্ত্র পারদর্শী ছিলেন ?
Ⓐ সানাই
Ⓑ সরোদ
Ⓒ মোহন বীণা
Ⓓ বাঁশি
Ans : (A)
26. অরুণাচল প্রদেশের সরকারি ভাষাটি হল -
Ⓐ ডোগরী
Ⓑ হিন্দি
Ⓒ উর্দু
Ⓓ ইংরেজী
Ans : (D)
27. স্যার টিম বার্নার্স লি যিনি ছিলেন একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কত সালে তৈরি করেন ?
Ⓐ 1982
Ⓑ 1995
Ⓒ 1990
Ⓓ 1975
Ans : (C)
28. আর্কটিক সার্কেল এবং নর্থ পোলের মধ্যবর্তী জোন কি নামে পরিচিত ?
Ⓐ টোরিড জোন
Ⓑ ফ্রিজিড জোন
Ⓒ নর্থ টেম্পারেট জোন
Ⓓ সাউথ টেম্পারেট জোন
Ans : (B)
29. নিম্নের কোন ভারতীয়কে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ দিয়ে সম্মানিত করা হয় ?
Ⓐ বিক্রম সরাভাই
Ⓑ সি ভি রমন
Ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓓ অমর্ত্য সেন
Ans : (B)
30. প্রথম ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে অলিম্পিক মেডেল জিতেছেন নিম্নের কে ?
Ⓐ শ্রীকান্ত কাদম্বি
Ⓑ সাইনা নেহয়াল
Ⓒ চিরাগ শেট্টি
Ⓓ পিভি সিন্ধু
Ans : (B)