আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 55 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 55 (MCQ)

*****************************


1. অজাতশত্রুর মৃত্যুর পর নিম্নের কে মগধে সিংহাসনে বসেন ?
Ⓐ শিশুনাগ
Ⓑ কালাশোক
Ⓒ মহাপদ্মনন্দ
Ⓓ উদয়িন 

Ans : (D)

■ তার কার্যকাল 460 - 440 খ্রিষ্টপূর্ব
■ তার কার্যকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল পাটলিপুত্রে রাজধানী পরিবর্তন হয়েছিল রাজগৃহ থেকে

2. প্রথম তীর্থঙ্কর রিষভনাথের প্রতীক কি ছিল ?
Ⓐ হাতি
Ⓑ বৃষ 
Ⓒ সিংহ
Ⓓ সর্প

Ans : (B)

■ হাতি - অজিতনাথের চিহ্ন (2য়)
■ সিংহ - মহাবীর (24 তম)
■ সর্প - পার্শ্বনাথ (23 তম)

3. বিখ্যাত সাঁচি স্তুপ ও সারনাথ স্তম্ভ কার রাজত্বকালে হয়েছিল ?
Ⓐ নাগদশক
Ⓑ অশোক 
Ⓒ মহাপদ্মনন্দ
Ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

Ans : (B)

■ অশোকের শিলালিপি জেমস প্রিন্সেপ ■ 1837 সালে পাঠোদ্ধার করেন

4. প্রাজ্ঞপ্রশস্তি - গ্রন্থটি কার লেখা ?
Ⓐ অমর সিংহ
Ⓑ বিষ্ণু শর্মা
Ⓒ আর্যভট্ট
Ⓓ হরিসেন 

Ans : (D)

■ অমর সিংহ - অমরকোষ
■ বিষ্ণু শর্মা - পঞ্চতন্ত্র, হিতোপদেশ
■ আর্যভট্ট - সূর্যসিদ্ধান্ত

5. রামেশ্বরমে কৃষ্ণেশ্বর মন্দির কে নির্মাণ করেন ?
Ⓐ প্রথম কৃষ্ণ
Ⓑ প্রথম অমোঘবর্ষ
Ⓒ তৃতীয় কৃষ্ণ 
Ⓓ দন্তিদুর্গ

Ans : (C)

■ রাষ্ট্রকূট বংশের শেষ উল্লেখযোগ্য রাজা
■ তার মৃত্যুর পর রাষ্ট্রকূট বংশের পতন ঘটে

6. নিম্নের কে A Nation in Making নামে বিশেষভাবে সমাদৃত ?
Ⓐ কৃষ্ণকুমার মিত্র
Ⓑ আনন্দমোহন বসু
Ⓒ প্রমথনাথ মিত্র
Ⓓ সুরেন্দ্রনাথ ব্যানার্জী 

Ans : (D)

■ 1876 সালে তিনি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন
■ 1882 সালে রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) প্রতিষ্ঠা করেন
■ এছাড়া তিনি রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন
■ 1921 সালে তিনি নাইট উপাধি পান

7. যুগান্তর পত্রিকার সাথে নিম্নের কোন ব্যক্তি জড়িত ছিলেন ?
Ⓐ সুভাষচন্দ্র বসু
Ⓑ শ্যামাপ্রসাদ মুখার্জী
Ⓒ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
Ⓓ বারীন্দ্রকুমার ঘোষ 

Ans : (D)

■ তিনি ছিলেন বিপ্লবী ও সাংবাদিক
■ তিনি বাঘা যতীনের সহায়তায় মানিকতলা গোষ্ঠী তৈরি করেন যেখানে লুকিয়ে বোমা তৈরি হত

8. কত খ্রিস্টাব্দে মহম্মদ ঘোরীর মুখ্য কুতুবউদ্দিন আইবক দিল্লি ও মীরাট দখল করেন ?
Ⓐ 1193
Ⓑ 1192
Ⓒ 1191
Ⓓ 1186

Ans : (B)

■ 1192 - তরাইনের দ্বিতীয় যুদ্ধ
■ 1191 - তরাইনের প্রথম যুদ্ধ
■ 1186 - মহম্মদ ঘোরী পাঞ্জাব আক্রমণ করে খুসরু মালিকের হাত থেকে ঐ রাজ্য ছিনিয়ে নেন

9. নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশনের পর প্রয়াত হন ?
Ⓐ ভগৎ সিং
Ⓑ চন্দ্রশেখর আজাদ
Ⓒ যতীন্দ্রনাথ দাস 
Ⓓ মাস্টারদা সূর্য সেন

Ans : (C)

■ 1921 সালে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে সামিল হন
■ 1929 সালে শ্রমিক ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করে তাকে লাহোর জেলে পাঠানো হয়

10. মহম্মদ আলী জিন্নাহ, মদন মোহন মালব্য এবং মাজহার উল হক ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল থেকে কেন পদত্যাগ করেন ?
Ⓐ রাওলাট এক্টের প্রতিবাদ করার জন্য 
Ⓑ সাইমন কমিশন সমর্থন করার জন্য
Ⓒ রাওলাট এক্ট সমর্থনের জন্য
Ⓓ সাইমন কমিশনের প্রতিবাদ করার জন্য

Ans : (A)

11. নিম্নলিখিত কোন দুই স্থানকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সংযুক্ত করে ?
Ⓐ কলকাতা এবং মুম্বাই
Ⓑ দিল্লী এবং চেন্নাই
Ⓒ কলকাতা এবং অমৃত্সর 
Ⓓ তিরূপতি এবং লুধিয়ানা

Ans : (C)

12. নিম্নের রাজ্যগুলির মধ্যে কোনটি রেলপথের নিরিখে সবথেকে কম উন্নত ?
Ⓐ ছত্তিশগড়
Ⓑ ঝাড়খন্ড
Ⓒ মণিপুর 
Ⓓ উত্তরাখন্ড

Ans : (C)

13. নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?
Ⓐ সবরমতী
Ⓑ গোদাবরী
Ⓒ মাহি
Ⓓ তাপ্তি 

Ans : (D)

14. কোন নদী উপত্যকা ভারতের রুঢ় নামে পরিচিত ?
Ⓐ দামোদর 
Ⓑ হুগলী
Ⓒ গোদাবরী
Ⓓ সুবর্ণরেখা

Ans : (A)

15. ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমানে চিনির কল আছে ?
Ⓐ পাঞ্জাব
Ⓑ হরিয়ানা
Ⓒতামিলনাড়ু
Ⓓ উত্তরপ্রদেশ 

Ans : (D)

16. ভারতের একেবারে পূর্বতম প্রান্তে অবস্থিত রাজ্যটি হল - 
Ⓐ আসাম
Ⓑ নাগাল্যান্ড
Ⓒ অরুণাচল প্রদেশ 
Ⓓ মণিপুর

Ans : (C)

17. নিম্নের কোনটি মস্তিস্ক ও সুসুন্নাকান্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে ?
Ⓐ CSF
Ⓑ প্লুরা
Ⓒ মেনিনজেস 
Ⓓ পেরিকার্ডিয়াম

Ans : (C)

■ CSF - কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করে, স্নায়ুকোশের পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে
■ প্লুরা - ফুসফুসের আবরণ
■ পেরিকার্ডিয়াম - হৃদপিণ্ডের আবরণ

18. মটরের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ⓐ 42 টি
Ⓑ 14 টি 
Ⓒ 24 টি
Ⓓ 48 টি

Ans : (B)

19. কোশবিভাজনের কোন দশার শুরুতে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় ?
Ⓐ প্রফেজ
Ⓑ মেটাফেজ 
Ⓒ অ্যানাফেজ
Ⓓ টেলোফেজ

Ans : (B)

■ এছাড়া এই দশায় বেম বা স্পিন্ডল গঠিত হয়, বেমের উত্তর মেরু থেকে দক্ষিন মেরু পর্যন্ত বেমতন্তু বিস্তৃত থাকে
■ ক্রোমোজোমগুলির বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে ক্রোমোজোমীয় তন্তুর সঙ্গে সেন্ট্রমিয়ারের সাহায্যে সংলগ্ন থাকে

20. প্রাকৃতিক নির্বাচনবাদ সম্পর্কে নিম্নের কোন বিজ্ঞানী তার নানা তত্ত্ব প্রকাশ করেছেন ?
Ⓐ মেন্ডেল
Ⓑ মোজলে
Ⓒ ল্যামার্ক
Ⓓ ডারউইন 

Ans : (D)

■ তার তত্ত্বের উল্লেখযোগ্য কিছু পয়েন্ট হল - অত্যাধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য ও বাসস্থান, অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতমের উদবর্তন, ভেদ বা প্রকরণ, নতুন প্রজাতির উৎপত্তি

21. নিম্নের কোন উপায় অবলম্বন করে লোহার মরিচা নিবারণ করা যায় ?
Ⓐ লোহার গায়ে আলকাতরা
Ⓑ লোহার গায়ে ঘন রঙ
Ⓒ লোহার গায়ে এলুমিনিয়াম চূর্ণের প্রলেপ দিয়ে
Ⓓ উপরের সবগুলি 

Ans : (D)

■ এছাড়া লোহার উপর জিঙ্কের লেপন ও টিনের প্রলেপ, লোহার সাথে ক্রোমিয়াম, নিকেল প্রভৃতির ধাতুসঙ্কর তৈরি করে বা তড়িৎলেপন করে

22. লেড নাইট্রেট কে উত্তপ্ত করলে কোন দুই গ্যাস নির্গত হয় ?
Ⓐ অক্সিজেন এবং নাইট্রোজেন অক্সাইড
Ⓑ নাইট্রোজেন ডাই-অক্সাইড এবং অক্সিজেন 
Ⓒ কার্বন মনো-অক্সাইড এবং অক্সিজেন
Ⓓ হাইড্রোজেন এবং নাইট্রোজেন ডাই-অক্সাইড

Ans : (B)

23. 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয় ?
Ⓐ 16 টি
Ⓑ 15 টি
Ⓒ 14 টি 
Ⓓ 20 টি

Ans : (C)

24. পণ্য-দ্রব্যের রপ্তানি নিম্নের কোনটিকে বৃদ্ধি করে ?
Ⓐ দেশের ব্যয়
Ⓑ স্থানীয় ধার
Ⓒ দেশের লোন
Ⓓ ফরেন এক্সচেঞ্জ 

Ans : (D)

25. বিধান পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
Ⓐ 6 
Ⓑ 4
Ⓒ 5
Ⓓ 7

Ans : (A)

26. 1976 সালে স্থাপিত কোন কমিটির সুপারিশ দ্বারা 42 তম সংবিধান সংশোধনীটি লাগু করা হয়েছিল ?
Ⓐ অভিজিৎ সেন কমিটি
Ⓑ অজিত কুমার কমিটি
Ⓒ আবিদ হুসেন কমিটি
Ⓓ স্মরণ সিং কমিটি 

Ans : (D)

27. কাটি বিহু আসামের একটি জনপ্রিয় উৎসব যেটি ______ মাস নাগাদ উদযাপিত হয়
Ⓐ এপ্রিল
Ⓑ অক্টোবর 
Ⓒ জানুয়ারি
Ⓓ ডিসেম্বর

Ans : (B)

28. ঘদেমদিনী (Ghodemodini) লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
Ⓐ বিহার
Ⓑ হরিয়ানা
Ⓒ গোয়া 
Ⓓ গুজরাট

Ans : (C)

29. একটি ফুটবল খেলায়, পিচের দৈর্ঘ্য কত থেকে কত -র মধ্যে হয় ?
Ⓐ 90 - 120 m 
Ⓑ 100 - 120 m
Ⓒ 105 - 120 m
Ⓓ 110 - 120 m

Ans : (A)

30. ইসরো তথা ভারতের প্রথম সোলার মিশনটির নাম হল -
Ⓐ SURYA L1
Ⓑ ADITYA L1 
Ⓒ SOLAR MISSION - I
Ⓓ SURYAYAN - 1

Ans : (B)