আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 53 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 53 (MCQ)
*****************************
1. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ বাদামি
Ⓑ উজ্জয়িনী
Ⓒ গঙ্গাইকোন্ড চোলপুরম
Ⓓ পৈঠান
Ans : (B)
◆ বাদামি - দ্বিতীয় পুলকেশীর রাজধানী
◆ গঙ্গাইকোন্ড চোলপুরম - রাজেন্দ্র চোল
◆ পৈঠান - প্রথম সাতকর্নি
2. পুরাণ ও বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে নিম্নের কার কথা জানা যায় যিনি ছিলেন শূদ্রবংশ জাত ?
Ⓐ মহাপদ্ম নন্দ
Ⓑ উদয়িন
Ⓒ শিশুনাগ
Ⓓ অজাতশত্রু
Ans : (A)
3.কৃষিকার্যের প্রথম দিককার নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
Ⓐ মেহেরগড়
Ⓑ বুরজাহাম
Ⓒ বাগর
Ⓓ আদমগড়
Ans : (A)
◆ বুরজাহাম - বসতির প্রমান পাওয়া গেছে
◆ বাগর ও আদমগড় - গৃহপালিত পশুর প্রথম দিককার প্রমাণ পাওয়া গেছে
4. বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ দ্বারকানাথ ঠাকুর
Ⓑ গৌরীশঙ্কর তর্ক বাগীশ
Ⓒ উইলিয়াম অ্যাডাম
Ⓓ জগন্নাথ সংকেতশত
Ans : (B)
◆ দ্বারকানাথ ঠাকুর - ল্যান্ডহোল্ডারস সোসাইটি
◆ উইলিয়াম অ্যাডাম - ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
◆ জগন্নাথ সংকেতশত - বোম্বে এসোসিয়েশন
5. দুদু মিয়াঁ কোন আন্দোলনের নেতা ছিলেন ?
Ⓐ আহমাদিয়া আন্দোলন
Ⓑ দেওবান্দ আন্দোলন
Ⓒ ফৈরাজী আন্দোলন
Ⓓ আহরার আন্দোলন
Ans : (C)
◆ এতি ফরিদপুর বাংলায় সংঘটিত হয়
◆ এছাড়া নেতা ছিলেন হাজি শরিয়াতুল্লাহ
◆ কার্যাবলী - একেশ্বরবাদের উপর জোর দেওয়া, মুসলিম সমাজকে বিভিন্ন অমুসলিম প্রথা মুক্ত করার চেষ্টা করা হয়
6. ডেকান এডুকেশন সোসাইটির সাথে নিম্নের কারা কারা যুক্ত ছিলেন ?
Ⓐ ভি এস চিপলুনকার
Ⓑ বি জি তিলক
Ⓒ জি জি আগরকর
Ⓓ উপরের সবাই
Ans : (D)
◆ 1884 সালে পুনেতে এটি গঠিত হয়
◆ মূল উদ্দেশ্য ছিল - পশ্চিম ভারতে শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটানো, তারা পরে পুণের ফারগুসান কলেজ প্রতিষ্ঠা করেন
7. কোন সালে ভারতের প্রথম সরকারি আদমশুমারি হয় ?
Ⓐ 1881
Ⓑ 1859
Ⓒ 1887
Ⓓ 1888
Ans : (A)
◆ লর্ড রিপনের আমলে এই আদমশুমারি হয়
◆ এই সালেই প্রথম ফ্যাক্টরি এক্ট চালু হয়
8. কার আমলে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট এক্ট পাশ হয় ?
Ⓐ লর্ড মেটকাফে
Ⓑ লর্ড ক্যানিং
Ⓒ ওয়ারেন হেস্টিংস
Ⓓ লর্ড ক্যানিং
Ans : (D)
◆ তার কার্যকাল - 1856 - 1858
◆ 1856 সালে এই এক্ট পাশ করা হয়েছিল যাতে বাংলার সৈন্যরা বাধ্য হয়ে দেশের বাইরে গিয়ে সেবা প্রদান করে
9. কত সালে সতী প্রথার অবসান ঘটে ?
Ⓐ 1829
Ⓑ 1833
Ⓒ 1859
Ⓓ 1839
Ans : (A)
◆ উইলিয়াম বেন্টিঙ্ক এর আমলে এটি ঘটে
◆ তার আমলেই মধ্যভারতে ঠগীদের দমন করা হয়, কন্যাশিশু হত্যা ও মানুষাহুতি বন্ধ করা হয়
◆ হিন্দু উত্তরাধিকার গঠন করা হয়
10. হিন্দুস্তান রিপাবলিক এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ রাম প্রসাদ বিসমিল
Ⓑ লালা লাজপত রায়
Ⓒ যতীন্দ্রনাথ মুখার্জী
Ⓓ সূর্য সেন
Ans : (A)
11. পশ্চিমবঙ্গ কতগুলি দেশ দ্বারা পরিবেষ্টিত ?
Ⓐ 4 টি
Ⓑ 3 টি
Ⓒ 5 টি
Ⓓ 2 টি
Ans : (B)
◆ এগুলি হল নেপাল, ভুটান ও বাংলাদেশ
12. ওমকারেশ্বর ড্যাম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ কয়না
Ⓑ নর্মদা
Ⓒ ভাগীরথী
Ⓓ কাবেরী
Ans : (B)
◆ এটি মধ্যপ্রদেশে অবস্থিত
◆ এটির উৎপাদন ক্ষমতা 520 MW
13. নিম্নের কোন স্থানটি তামার খনির কারণে বিখ্যাত ?
Ⓐ সাতনা
Ⓑ গয়া
Ⓒ ক্ষেত্রি
Ⓓ কেওনঝার
Ans : (C)
14. বাঘমারা পিচার প্লান্ট (Pitcher Pant) অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কর্ণাটক
Ⓑ আসাম
Ⓒ গোয়া
Ⓓ মেঘালয়
Ans : (D)
15. গুরুদ্বারা (Gurudwara) পাতালপুরী সাহিব কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ সুতলেজ
Ⓑ যমুনা
Ⓒ গঙ্গা
Ⓓ বিয়াস
Ans : (A)
16. নিম্নের কোন রাশির মাত্রা ভরবেগের মাত্রার সাথে একই ?
Ⓐ ঘাতবল
Ⓑ শক্তি
Ⓒ কার্য
Ⓓ পীড়ন
Ans : (A)
17. লিশমানিয়া ডোনোভানির কারণে নিম্নের কোনটি রোগটি ঘটে ?
Ⓐ ম্যালেরিয়া
Ⓑ কালাজ্বর
Ⓒ স্লিপিং সিকনেস
Ⓓ পাইওরিয়া
Ans : (B)
◆ ম্যালেরিয়া - প্লাসমোডিয়াম sp
◆ স্লিপিং সিকনেস - ট্রাইপানোসোমা গ্যামবিয়েন্স
◆ পাইওরিয়া - অ্যান্টামিবা জিঞ্জিভেলিস
18. অ্যামনিওসেন্টেসিস এর মাধ্যমে নিম্নের কোনটির পরীক্ষা করা হয় ?
Ⓐ মাতৃত্ব ও পিতৃত্ব পরীক্ষা
Ⓑ নাড়ির স্পন্দন পরিমাপ
Ⓒ হৃদপিণ্ডের দেওয়ালের কার্যশীলতা
Ⓓ ভ্রূণের স্বাস্থ্য ও লিঙ্গ পরীক্ষা
Ans : (D)
◆ মাতৃত্ব ও পিতৃত্ব পরীক্ষা - DNA ফিংগার প্রিন্টিং, DNA টেস্ট
◆ নাড়ির স্পন্দন পরিমাপ - স্টেথোস্কোপ
◆ হৃদপিণ্ডের দেওয়ালের কার্যশীলতা - ইলেকট্র কার্ডিওগ্রাম (ই.সি.জি)
19. কনিক্যাল মূল এর একটি উদাহরণ হল -
Ⓐ গাজর
Ⓑ সুগারবীট
Ⓒ মটর
Ⓓ মুলো
Ans : (A)
◆ সুগারবীট - নাপিফর্ম মূল
◆ মটর - পর্বযুক্ত মূল
◆ মুলো - ফুসিফর্ম মূল
20. ঘন্টা ধাতুতে কোন মৌলটি সর্বাধিক পরিমানে থাকে ?
Ⓐ দস্তা
Ⓑ তামা
Ⓒ নিকেল
Ⓓ টিন
Ans : (B)
◆ এতে তামার পরিমান 80% এবং টিন 20%
◆ ঘন্টা প্রস্তুত করতে ব্যবহৃত হয়
21. ম্যালাচাইট থেকে নিম্নের কোন ধাতু আহরিত হয় ?
Ⓐ জিঙ্ক
Ⓑ তামা
Ⓒ এলুমিনিয়াম
Ⓓ সোডিয়াম
Ans : (B)
◆ এছাড়া আরো কিছু আকরিক হল কপার গ্ল্যান্স, কপার পাইরাইট
◆ জিঙ্ক এর আকরিক - জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন
◆ এলুমিনিয়াম এর আকরিক - বক্সাইট, কোরান্ডাম, ক্রায়োলাইট
◆ সোডিয়ামের আকরিক - রক সল্ট, সোডিয়াম কার্বনেট
22. একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত হয় ?
Ⓐ 1
Ⓑ 0
Ⓒ 100
Ⓓ অসীম
Ans : (B)
◆ অ্যামমিটারের সাহায্যে তড়িৎ পরিমাপ করা যায়
◆ এটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয়
◆ আদর্শ ভোল্টমিটারে রোধ অসীম হয়
23. কোন বছর ভারতে প্লানিং কমিশন স্থাপিত হয় ?
Ⓐ 1950
Ⓑ 1945
Ⓒ 1958
Ⓓ 1962
Ans : (A)
◆ উক্ত সালের 15 ই মার্চ প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে চেয়ারম্যান করে এটি প্রতিষ্ঠিত হয়
◆ পরিকল্পনা কমিশন গঠনের কর্তৃত্ব ভারতের সংবিধান বা সংবিধি থেকে উদ্ভূত হয়নি
◆ এটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি শাখা
◆ 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়, যা মূলত কৃষি খাতের উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে
24. লেহ তে প্রথমবার আইস ক্লাইম্বিং উৎসব কোথায় উদযাপিত হয় ?
Ⓐ মারখা
Ⓑ রিপচার
Ⓒ দ্রাস
Ⓓ নুবরা
Ans : (D)
25. 1979 সালে মোরারাজি দেশাই এর পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নেন ?
Ⓐ জগজীবন রাম
Ⓑ চরণ সিং
Ⓒ দেবী লাল
Ⓓ চন্দ্রশেখর
Ans : (B)
◆ মোরারাজি দেশাই - পঞ্চম - 1977 - 1979
◆ চরণ সিং ষষ্ঠ - 1979 - 1980
26. মার্কম্যানশিপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ ফুটবল
Ⓑ ক্রিকেই
Ⓒ বেসবল
Ⓓ শুটিং
Ans : (D)
27. নিম্নের কোন দেশের রাজধানী ক্যানবেরা তে অবস্থিত ?
Ⓐ আর্জেন্টিনা
Ⓑ জিম্বাবুয়ে
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ নিউজিল্যান্ড
Ans : (C)
28. প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম নিম্নের কোন শহরে অবস্থিত ?
Ⓐ নতুন দিল্লী
Ⓑ কলকাতা
Ⓒ মুম্বাই
Ⓓ বেঙ্গালুরু
Ans : (C)
29. পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন ?
Ⓐ বাঁশি
Ⓑ গিটার
Ⓒ সেতার
Ⓓ সানাই
Ans : (A)