আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 44 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 44 (MCQ)

*****************************


1. গুরুত্বপূর্ণ লাহোর অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয় ?
Ⓐ 1926
Ⓑ 1940
Ⓒ 1929
Ⓓ 1927

Ans : (C)

● এই অধিবেশনের সভাপতি - জওহরলাল নেহেরু
● এই অধিবেশনে নেওয়া সিদ্ধান্ত : গোলটেবিল বৈঠক বয়কট, পূর্ণ স্বরাজ কংগ্রেসের লক্ষ্য হিসেবে ঘোষণা, 1930 সালের 26 শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসেবে সুর্নির্দিষ্ট হয় এবং সমস্ত জায়গায় পালিত হয়

2. বোম্বাই মিল ও মিল শ্রমিক অ্যাসোসিয়েশন (Bombay Mill Hands Association) কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ এস কে বোলে
Ⓑ ভি বি প্যাটেল
Ⓒ এম এন রায়
Ⓓ এন এম লোখাণ্ডে 

Ans : (D)

● এস কে বোলে - কামগর হিত বর্দ্ধক সভা
● ভি বি প্যাটেল - ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস
● এম এন রায় - ইন্ডিয়ান ফ্রিডম অফ লেবার

3. কলেজ অফ বেনারস বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ দাদাভাই নৌরজি
Ⓑ বি জি তিলক
Ⓒ বিপিনচন্দ্র পাল
Ⓓ অ্যানি বেসান্ত 

Ans : (D)

● তিনি প্রথম থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া উদ্বোধন করেন এবং হোম রুল লীগ শুরু করেন
● তিনি প্রথম প্রতিষ্ঠা করেন কেন্দ্রীয় হিন্দু স্কুল
● 1917 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি হন

4. নিম্নের কাকে 'ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট' বলা হয় ?
Ⓐ যতিন্দ্রনাথ মুখোপাধ্যায়
Ⓑ ভগৎ সিং
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ বাল গঙ্গাধর তিলক 

Ans : (D)

● ভ্যালেন্টাইন সিরল ওনাকে এই নামে অভিহিত করেছেন

5. নিম্মের কে 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে বিরোধিতা প্রদর্শন করতে গিয়ে আঘাত পান ?
Ⓐ চন্দ্রশেখর আজাদ
Ⓑ মতিলাল নেহেরু
Ⓒ গোপাল কৃষ্ণ গোখলে
Ⓓ লালা লাজপত রায় 

Ans : (D)

6. কানাড়া ভাষায় লেখা 'কবিরাজমার্গ' কার লেখা ?
Ⓐ আলসেনি পেদ্দানা
Ⓑ তুলসী দাস
Ⓒ সুরদাস
Ⓓ প্রথম অমোঘবর্ষ 

Ans : (D)

● আলসেনি পেদ্দানা এর লেখা - মনুচরিত
● তুলসী দাস - রামচরিত মানস
সুরদাস - সুরসাগর

7. নিম্নের কোন বেদ ব্রাহ্ম বেদ নামেও পরিচিত ?
Ⓐ যজুরবেদ
Ⓑ সাম বেদ
Ⓒ ঋক বেদ
Ⓓ অথর্ব বেদ 

Ans : (D)

● এছাড়া এটি অথর ভঙ্গিরাসা নামেও পরিচিত, এটিতে বিভিন্ন ধরনের রোগের নিরাময় এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে
● প্রাচীনতম বেদ - ঋক বেদ

8. অতীশ দীপঙ্কর নিম্নের কোন সম্রাটের সমসাময়িক বৌদ্ধ সন্ন্যাসী ও পন্ডিত ছিলেন ?
Ⓐ প্রথম মহীপাল 
Ⓑ বিজয় সেন
Ⓒ বল্লাল সেন
Ⓓ রাম পাল

Ans : (A)

● তাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়
● গুরুত্বপূর্ণ ঘটনা - চোল রাজা রাজেন্দ্র চোলের নেতৃত্বে দুবছর ব্যাপী বাংলার ওপর চোল আক্রমন দমন

9. বিলগ্রামের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1550
Ⓑ 1526
Ⓒ 1529
Ⓓ 1540 

Ans : (D)

● এটি কনৌজ এর যুদ্ধ নামেও পরিচিত
● এই যুদ্ধে শেরশাহ হুমায়ুন পরাজিত করে দিল্লীর সিংহাসনে বসেন
● 1539 সালে চৌসার যুদ্ধে তার কাছে হুমায়ুন পরাজিত হয়
● শেরশাহের কার্যকাল - 1540 - 1545

10. মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন ?
Ⓐ অশোক
Ⓑ বিন্দুসার
Ⓒ চন্দ্রগুপ্ত
Ⓓ বৃহদ্রথ 

Ans : (D)

11. ইনস্টিটিউট অফ উড সায়েন্স এন্ড টেকনোলজি কোথায় অবস্থিত ?
Ⓐ দেরাদুন
Ⓑ বেঙ্গালুরু 
Ⓒ সিমলা
Ⓓ এলাহাবাদ

Ans : (B)

12. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মেঘালয় 
Ⓑ আসাম
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ উত্তরাখন্ড

Ans : (A)

13. 2011 এর সেনসাস অনুযায়ী, নিম্নের কোন রাজ্যের দ্বিতীয় সর্বনিম্ন (2nd lowest literacy) স্বাক্ষরতা রয়েছে ?
Ⓐ হিমাচল প্রদেশ
Ⓑ মিজোরাম
Ⓒ রাজস্থান
Ⓓ অরুণাচল প্রদেশ 

Ans : (D)

14. ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমানে রবার পাওয়া যায়?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ তামিলনাড়ু
Ⓒ কেরল 
Ⓓ উত্তরপ্রদেশ

Ans : (C)

15. ভারতের 'কটন পলিস' বলা হয় কোন শহরকে ?
Ⓐ আমেদাবাদ
Ⓑ মুম্বাই 
Ⓒ কোয়েম্বাটুর
Ⓓ কানপুর

Ans : (B)

● আমেদাবাদ - ভারতের ম্যাঞ্চেস্টার
● কোয়েম্বাটুর - দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার
● কানপুর - উত্তর ভারত বা উত্তর প্রদেশের ম্যানচেস্টার

16. নেললোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কেরল
Ⓑ অন্ধ্রপ্রদেশ 
Ⓒ তামিলনাড়ু
Ⓓ গুজরাট

Ans : (B)

17. নিম্নের কোন মাইক্রো এলিমেন্টের অভাবে হাড়ের ও কার্টিলেজের সঠিকভাবে বৃদ্ধি পায় না ?
Ⓐ ম্যাঙ্গানিজ 
Ⓑ ফ্লুওরিন
Ⓒ জিঙ্ক
Ⓓ কোবাল্ট

Ans : (A)

● ফ্লুওরিন - এর অভাবে দুর্বল দাঁত, দাঁতের মটলিং হয়
● জিঙ্ক - এর অভাবে বৃদ্ধি অপরিণত, এনিমিয়া, শুষ্ক ত্বক, দুর্বল অনাক্রম্যতা ও প্রজনন
● কোবাল্ট - এর অভাবে এনিমিয়া রোগ হয়

18. ক্যারিওকাইনেসিসের কোন দশায় স্পিন্ডল ফাইবার গঠিত হয় ?
Ⓐ প্রফেজ
Ⓑ মেটাফেজ 
Ⓒ অ্যানাফেজ
Ⓓ টেলোফেজ

Ans : (B)

● এছাড়া এই দশায় ক্রোমোজোমগুলি স্পিন্ডল এর ক্রান্তীয় প্রান্তের দিকে এগোতে থাকে
● নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে এবং ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে গণনা করা যায়

19. সর্বাধিক উচ্চতা আরোহনের জন্য প্রক্ষেপ কোণ কত হতে হবে ?
Ⓐ 45°
Ⓑ 60°
Ⓒ 90° 
Ⓓ 120°

Ans : (C)

● সর্বাধিক সীমার জন্য প্রক্ষেপ কোণ 45° হতে হবে

20. সৌর কোশে শক্তির কি রূপান্তর ঘটে ?
Ⓐ আলোকশক্তি তড়িৎশক্তিতে 
Ⓑ যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে
Ⓒ তড়িৎ শক্তি শব্দ শক্তিতে
Ⓓ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে

Ans : (A)

● যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে - গিটারে
● তড়িৎ শক্তি শব্দ শক্তিতে - স্পিকারে
● রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে - ব্যাটারী বা তড়িৎ কোষ

21. কম্পিউটার নেটওয়ার্কিং এ ব্যবহৃত অপটিক্যাল ফাইবারে নিম্নের কোন ধর্মকে কাজে লাগানো হয় ?
Ⓐ আলোর প্রতিফলন
Ⓑ আলোর প্রতিসরণ
Ⓒ আলোর বিচ্ছুরণ
Ⓓ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 

Ans : (D)

● যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপাতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হয় তখন আলোকরশ্মি সেই ঘন মাধ্যমেই প্রতিফলিত হয়ে ফিরে আসে, একে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে
● মরুভূমিতে মরীচিকা, হীরের দ্যুতি ও এই ঘটনার উদাহরন  

22. নিম্নের কোনটি পরমাণুর একটি ইলেকট্রনের সমতুল্য ?
Ⓐ আলফা কণা
Ⓑ বিটা কণা 
Ⓒ গামা রশ্মি
Ⓓ এক্স রশ্মি

Ans : (B)

● আলফা কণা - এটি একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের সমতুল্য
● বিটা কণা - এক ধরনের ঋণাত্মক আধানযুক্ত কণা, এটির ভর ইলেকট্রনের ভরের সমান
● গামা রশ্মি - এটির ভেদন ক্ষমতা সর্বাধিক

23. নিম্নের কোনটি 1950 সালে গৃহীত প্রকৃত ভারতীয় সংবিধানের অংশ ছিল না ?
Ⓐ ইমারজেন্সি প্রভিশন
Ⓑ ফান্ডামেন্টাল ডিউটি 
Ⓒ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি
Ⓓ ফান্ডামেন্টাল রাইটস

Ans : (B)

● 1976 সালের 42 তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা অভ্যন্তরীণ জরুরি অবস্থা (1975-77) পরিচালনার সময় এগুলি যুক্ত করা হয়েছিল
● 2002 সালের 86তম সাংবিধানিক সংশোধনী আইন আরও একটি মৌলিক কর্তব্য যোগ করেছে সংবিধানের পার্ট IV-A (যেটিতে শুধুমাত্র একটি ধারা-51A রয়েছে)
● মোট এগারোটি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে।

24. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল ?
Ⓐ 1951-56
Ⓑ 1957-62
Ⓒ 1948-53
Ⓓ 1956-61 

Ans : (D)

25. নিম্নের কোন সংস্থা ভারতে মাইক্রোফাইন্যান্স নিয়ন্ত্রণ করে ?
Ⓐ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
Ⓑ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 
Ⓒ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
Ⓓ রুরাল ব্যাংক অফ ইন্ডিয়া

Ans : (B)

26. ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন সালে গঠিত হয় ?
Ⓐ 1927 
Ⓑ 1934
Ⓒ 1928
Ⓓ 1943

Ans : (A)

27. ভারতের সুপ্রিমকোর্টের উদ্বোধন করা হয় কত সালে ?
Ⓐ 26 জানুয়ারি, 1952
Ⓑ 28 জানুয়ারি, 1952
Ⓒ 26 জানুয়ারি, 1948
Ⓓ 28 জানুয়ারি, 1950 

Ans : (D)

28. নিম্নের কোন লোকনৃত্যটি জম্মু-কাশ্মীরে দেখা যায় ?
Ⓐ কুদ (Kud) 
Ⓑ জাওয়ারা (Jawara)
Ⓒ ভবাই (Bhavai)
Ⓓ হোজাগিরি (Hojagiri)

Ans : (A)

29. সঙ্গীত নাটক অ্যাকাডেমী আওয়ার্ড বিজেতা সোনাল মানসিংহ কোন নৃত্যের সাথে যুক্ত ?
Ⓐ মোহিনীআট্টম
Ⓑ মণিপুরী
Ⓒ ওডিসি 
Ⓓ কথাকলি

Ans : (C)