আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 40 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 40 (MCQ)
*****************************
1. মৎস মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ মথুরা
Ⓑ চম্পা
Ⓒ বিরাটনগর
Ⓓ বেনারস
Ans : (C)
● এটি বর্তমানে জয়পুরে অবস্থিত
● অঙ্গের রাজধানী - চম্পা
● শুরসেনের রাজধানী - মথুরা
● বৎস এর রাজধানী - বেনারস
2. 1872 সালের ভারতের প্রথম জনগণনা কোন ভাইসরয়ের আমলে হয়েছিল ?
Ⓐ লর্ড নর্থব্রুক
Ⓑ লর্ড লিটন
Ⓒ লর্ড মেয়ো
Ⓓ লর্ড এলগিন
Ans : (C)
● প্রথমবার সংগঠিত সঠিক এবং সম্পূর্ণ জনগণনা হয় 1881 সালে লর্ড রিপনের আমলে
● 2011 এর জনগণনা - 15 তম
3. ব্রিটিশ ভারতের কোন গভর্নর জেনারেল রাওলাট এক্ট পাশ করিয়েছিলেন এবং প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করেন ?
Ⓐ লর্ড মিন্টো II
Ⓑ লর্ড হার্ডিঞ্জ II
Ⓒ লর্ড চেমসফোর্ড
Ⓓ লর্ড আড়ুইন
Ans : (C)
4. বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ থানজাভুর
Ⓑ দৌলতাবাদ
Ⓒ গুলবর্গ
Ⓓ কাঞ্চিপুরম
Ans : (C)
● এটি কর্ণাটকে অবস্থিত
● কাঞ্চিপুরম - পল্লব বংশের রাজধানী ছিল
● দৌলতাবাদ যার পূর্বে নাম ছিল দেবগিরি, মহম্মদ বিন তুঘলকের একসময় রাজধানী ছিল
● চোলদের রাজধানী ছিল - থানজাভুর
5. কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য গঠিত হয় ?
Ⓐ ভীমা
Ⓑ তুঙ্গভদ্রা
Ⓒ কৃষ্ণা
Ⓓ কাবেরী
Ans : (B)
● 1336 সালে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে হরিহর ও বুক্কা এই সাম্রাজ্য স্থাপন করে
● প্রথম হরিহর মাইশোর এবং মাদুরাই দখল করে সাম্রাজ্য বিস্তৃত করে
6. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় -
Ⓐ 8 ই আগস্ট, 1942
Ⓑ 10 ই আগস্ট, 1942
Ⓒ 15 ই আগস্ট, 1942
Ⓓ 16 ই আগস্ট, 1942
Ans : (A)
● গান্ধীজির বিখ্যাত স্লোগান - করেঙ্গে ইয়া মারেঙ্গে
● এটিকে আগস্ট বিপ্লবও বলা হয়
● এটি বোম্বে থেকে শুরু হয়েছিল
7. জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী বিভাজনকে সুস্পষ্ট করেছিল নিম্নের কোন আন্দোলন?
Ⓐ স্বদেশী আন্দোলন
Ⓑ আইন অমান্য আন্দোলন
Ⓒ ভারত ছাড়ো আন্দোলন
Ⓓ অসহযোগ আন্দোলন
Ans : (A)
● 1905 সালের বঙ্গভঙ্গ বিভাজনের সময় থেকেই দুটি বিভাজন ঘটে
● 1907 সালের সুরাট অধিবেশনে এই বিভাজন পুরোপুরি ঘটে যায়
8. চম্পারণের তিনকাঠিয়া সিস্টেম বলতে কি বোঝায় ?
Ⓐ জমির 3/20 অংশ নীল চাষ
Ⓑ জমির 33% এলাকা জুড়ে নীল চাষ
Ⓒ জমির 30% এলাকা জুড়ে নীল চাষ
Ⓓ সম্পূর্ণ জমিতে নীল চাষ
Ans : (A)
● যদি কারুর কাছে 100 বিঘা জমি থাকে তবে তার 3/20 ×100=15 বিঘা জমি নীল চাষ করতে হবে
● এরফলে পরের দিকে ওই জমি অনুর্বর হয়ে যেত আর ফসল চাষ করা যেত না
9. নিম্নের কোন তারিখে সর্বসমক্ষে পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয় ?
Ⓐ জানুয়ারি 26, 1930
Ⓑ জানুয়ারি 20, 1925
Ⓒ ফেব্রুয়ারি 10, 1932
Ⓓ মার্চ 15, 1931
Ans : (A)
● লাহোর অধিবেশন 1929 সালে আয়োজিত হলে পূর্ণ স্বরাজ কংগ্রেসের লক্ষ্য হিসাবে ঘোষিত হয়
● 1930 সালের 26 শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়
10. ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসে প্রথম ভারতীয় হিসেবে কে নিয়োগ পান ?
Ⓐ সত্যেন্দ্রনাথ ঠাকুর
Ⓑ রাহিমুতুল্লা এম সায়নি
Ⓒ সুভাষচন্দ্র বসু
Ⓓ সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Ans : (A)
11. _________ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম জলসেচের উৎস ?
Ⓐ কুয়ো এবং টিউবওয়েল
Ⓑ খাল
Ⓒ ট্যাংক
Ⓓ সমুদ্র
Ans : (B)
12. তামিলনাড়ুর উপকূল অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাত ঘটে কোন মাসে ?
Ⓐ এপ্রিল এবং মে
Ⓑ অক্টোবর এবং নভেম্বর
Ⓒ মে এবং জুন
Ⓓ আগস্ট এবং সেপ্টেম্বর
Ans : (B)
13. 2011 এর সেনসাস অনুযায়ী ভারতের কোন রাজ্যের স্বাক্ষরতার হার সর্বোচ্চ ?
Ⓐ মিজোরাম
Ⓑ কেরল
Ⓒ কর্ণাটক
Ⓓ মহারাষ্ট্র
Ans : (B)
14. ভারতের কোন রাজ্যে আরাবিকা কফি উৎপাদিত হয় ?
Ⓐ অসম
Ⓑ উত্তরাখন্ড
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ কর্ণাটক
Ans : (D)
15. বাঘমুন্ডি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
Ⓐ পশ্চিম মেদিনীপুর
Ⓑ পুরুলিয়া
Ⓒ বাঁকুড়া
Ⓓ বীরভূম
Ans : (B)
16. ভুটানের পানাখা পর্বত থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ সংকোশ
Ⓑ মহানন্দা
Ⓒ তিস্তা
Ⓓ রায়ডাক
Ans : (A)
17. ম্যাগনেশিয়াম কে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে, শিখার রঙ হয় -
Ⓐ হলুদ
Ⓑ লাল
Ⓒ সাদা
Ⓓ সবুজ
Ans : (C)
18. নিম্নের কোনটির অভাবে কোয়াশিয়রকার রোগ ঘটে ?
Ⓐ ফ্যাট
Ⓑ ভিটামিন
Ⓒ প্রোটিন
Ⓓ হরমোন
Ans : (C)
● প্রোটিন হল অ্যামাইনো অ্যাসিডের লম্বা শৃঙ্খল যা হল শরীরের বিল্ডিং ব্লক
● আমাদের শরীর 75% প্রোটিন দ্বারা গঠিত
● প্রোটিনের মূল উৎস - মাংস, মাছ ইত্যাদি
● তপনমূল্য - 4 cal/gm
19. নিম্নের কোন অঙ্গানুর মুখ্য কাজ হল হরমোন ও উৎসেচক নিঃসরণ করা?
Ⓐ গলগি বডি
Ⓑ লাইসোজোম
Ⓒ সেন্ট্রোজোম
Ⓓ নিউক্লিয়াস
Ans : (A)
● লাইসোজোম - আন্ত:কোষীয় বিপাকে সাহায্য করা, কোষমধ্যস্থ বিভিন্ন অঙ্গানুগুলিকে হজম করে কোষের মৃত্যু ঘটায়
● সেন্ট্রোজোম - কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবার গঠনে সাহায্য করে
● নিউক্লিয়াস - কোশের বিপাকীয়, প্রজনন ও বংশগত বৈশিষ্ট্যগুলিকে নিয়ন্ত্রণ করা
20. দুধের অম্লত্বের কারণ হল ______ এর উপস্থিতি
Ⓐ ল্যাকটিক এসিড
Ⓑ এসিটিক এসিড
Ⓒ মিথানোয়িক এসিড
Ⓓ হাইড্রোক্লোরিক এসিড
Ans : (A)
21. নাইট্রোলিম হল কোন কোন উপাদানের মিশ্রণ ?
Ⓐ কপার সালফেট + পটাশিয়াম টার্টারেট + NaOH
Ⓑ AgNO3 দ্রবণ + NaOH দ্রবণ + NH4OH
Ⓒ ZnS এবং BaSO4 এর মিশ্রণ
Ⓓ ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের মিশ্রণ
Ans : (D)
● কপার সালফেট + পটাশিয়াম টার্টারেট + NaOH - ফেলিং দ্রবণ
● AgNO3 দ্রবণ + NaOH দ্রবণ + NH4OH - টোলেন্স বিকারক
● ZnS এবং BaSO4 এর মিশ্রণ - লিথোপোন
22. অ্যাসিড-ক্ষার এর ধারণা দেন নিম্নের কোন বিজ্ঞানী ?
Ⓐ হেনরি বেকারেল
Ⓑ নীলস বোর
Ⓒ ডি ব্রগলি
Ⓓ ব্রনস্টেড-লউরি
Ans : (D)
● হেনরি বেকারেল - তেজস্ক্রিয়তা
● নীলস বোর - পরমাণু মডেল
● ডি ব্রগলি - ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি
23. জরুরীকালীন সময় নিম্নের কোন মৌলিক অধিকারকে নিষিদ্ধ করা যায় না ?
Ⓐ আর্টিকেল 14 - 15
Ⓑ আর্টিকেল 20 - 21
Ⓒ আর্টিকেল 18 - 19
Ⓓ আর্টিকেল 16 - 17
Ans : (B)
24. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্যগুলির মধ্যে অন্যতম হল -
Ⓐ পরিকাঠামো বৃদ্ধি
Ⓑ খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি
Ⓒ দারিদ্রতা দূরীকরণ
Ⓓ জীবনের মানকে উন্নত করা
Ans : (B)
25. ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন ?
Ⓐ শুধুমাত্র স্টেট লেজিসলেটিভ এসেম্বলির সদস্যদের দ্বারা
Ⓑ পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের দ্বারা
Ⓒ কাউন্সিল অফ স্টেটস এর সদস্য দ্বারা
Ⓓ পার্লামেন্টের উভয় কক্ষের এবং স্টেট লেজিসলেটিভ এসেম্বলির নির্বাচিত সদস্যদের দ্বারা
Ans : (D)
● রাষ্ট্রপতি নির্বাচন - ধারা 54 ও 55
● রাষ্ট্রপতির শপথ গ্রহণ - ধারা 60
● রাষ্ট্রপতির অপসারণ - ধারা 61
26. ব্যাডমিন্টন খেলায় প্রতিটি গেমে কতগুলি পয়েন্ট থাকে ?
Ⓐ 15
Ⓑ 21
Ⓒ 11
Ⓓ 20
Ans : (B)
27. নিম্নের কোনটি অন্ধ্রপ্রদেশের প্রসিদ্ধ আঞ্চলিক নৃত্য ?
Ⓐ ভারতনাট্যম
Ⓑ মোহিনীআট্টম
Ⓒ কুচিপুরী
Ⓓ মণিপুরি
Ans : (C)
28. সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজেতা তপন কুমার পট্টনায়েক নিম্নের কোন নৃত্যের সাথে যুক্ত ?
Ⓐ কুচিপুরী
Ⓑ ছৌ
Ⓒ সাত্ৰীয়া
Ⓓ ওডিসি
Ans : (B)
29. 2000 টাকার মহাত্মা গান্ধী সিরিজের ব্যাংকনোটে নিম্নের কোনটির ছবি আছে ?
Ⓐ রানী কি ভাব
Ⓑ মঙ্গলযান
Ⓒ কোনারকের সূর্য মন্দির
Ⓓ লাল কেল্লা
Ans : (B)