আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 66

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 66


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. A একটি কাজের 2/3 অংশ সম্পন্ন করে 10 দিনে সম্পন্ন করে এবং B একই কাজের 4/5 অংশ সম্পন্ন করে 8 দিনে করতে পারে । তারা একত্রে 5 দিনে কাজ করে । বাকি কাজ C একা 6 দিনে করতে পারে । C একা একই কাজের 75% কতদিনে সম্পন্ন করতে পারবে ? 
[A] 27 
[B] 36
[C] 18
[D] 30

2. একটি ইলেকট্রিক হিটার 12% লাভে বিক্রি করা হয় । যদি এটির ক্রয়মূল্য 5% কম হতো এবং 180 টাকা কমে বিক্রি হতো তবে তার 10% লাভ হতো । ইলেকট্রিক হিটারের ক্রয়মূল্য কত ? 
[A] ₹2250
[B] ₹2380
[C] ₹2400 
[D] ₹2000

3. চিনির দাম 33% বৃদ্ধি পায় । একটি পরিবারের চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে খরচ না বৃদ্ধি পায় ?
[A] 30
[B] 24.8 
[C] 29.8
[D] 33

4. একটি চৌবাচ্চায় একটি লিক আছে যেটি এটিকে 6 ঘন্টায় খালি করতে পারে । একটি ট্যাপ খুলে দেওয়া হয় যেটি প্রতি মিনিটে 10 লিটার জল চৌবাচ্চায় ভর্তি করতে পারে । যখন এটি ভর্তি থাকে, খালি হয় 10 ঘন্টায় । চৌবাচ্চার আয়তন কত (লিটার) ? 
[A] 8000
[B] 9000 
[C] 8500
[D] 10000

5. দুটি দড়ি, একটি 8 m দীর্ঘ এবং অন্যটি 14 m, একই দৈর্ঘ্যের কিছু টুকরোতে কাটা হলো । প্রতিটি টুকরোর সম্ভাব্য দৈর্ঘ্য কত হবে ? 
[A] 1 m
[B] 4 m
[C] 2 m 
[D] 6 m

6. একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা হলো যথাক্রমে 10 cm এবং 15 cm যথাক্রমে এবং একটি গোলকের ব্যাসার্ধ 5 cm তবে চোঙ এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত ?
[A] 3 : 2
[B] 5 : 1
[C] 3 : 1 
[D] 1 : 3

7. দুটি অর্ধগোলাকৃতি ভ্যাসেলের আয়তন 2.7 লিটার এবং 12.5 লিটার । ভ্যাসেলের অন্তনিহিত বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত ? 
[A] 3 : 5 
[B] 5 : 3
[C] 2 : 1
[D] 1 : 2

8. একটি স্কুলের বালিকা ও বালক সংখ্যার অনুপাত 8 : 7 । যদি বালিকা ও বালক সংখ্যা 10% এবং 20% বৃদ্ধি পায় যথাক্রমে তবে নতুন অনুপাত কত হবে ? 
[A] 14 : 19
[B] 22 : 21 
[C] 20 : 23
[D] 13 : 11

9. একটি সংখ্যা থেকে যখন 55 বাদ দেওয়া হত তখন এটি 80% হ্রাস পায় । প্রকৃত সংখ্যার চারের-পাঁচ অংশ কত ?
[A] 240
[B] 220 
[C] 210
[D] 18

10. একজন দোকানদার ₹42 প্রতি কেজি দরে 60 কেজি চালের সাথে 120 কেজি চাল ₹52 কেজি দরে 120 কেজি চাল মেশায় । মিশ্রণটি বিক্রি করে 20% লাভ পেতে, প্রতি কেজি কত দামে বিক্রি করতে হবে ? 
[A] ₹53.25
[B] ₹54.82
[C] ₹58.40 
[D] ₹55.50

11. একটি দ্রব্য 8800 টাকা দামে বিক্রি করা হত যেটি তার ক্রয়মূল্য এর 5/7 অংশ । ক্ষতির হার হলো :
[A] 31 6/7%
[B] 28 4/7% 
[C] 22 5/7%
[D] 12 3/7%

12. মুকুল সরল সুদে 9300 টাকা দুটি ভাগে ধার দেয় । প্রথম ভাগ থেকে বার্ষিক 5% হারে সুদ পায় এবং দ্বিতীয় ভাগ থেকে বার্ষিক 8% হারে সুদ পায় । 4 বছর পর সে মোট 2400 টাকা সুদ পায় । 5% এবং 8% হারে ধার দেওয়া টাকার অনুপাত কত ? 
[A] 5 : 8
[B] 8 : 5
[C] 15 : 16
[D] 16 : 15 

13. যদি x : y = 5 : 2 হয় তবে (8x – 9y) : (14x – 13y) = ?
[A] 37 : 29
[B] 29 : 37
[C] 1 : 2 
[D] 2 : 1

14. 2 বছর 15% বার্ষিক হারে বিনিয়োগ করা কোনো টাকার উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর যদি 225 টাকা হয় তবে মূলধনের পরিমান কত ? 
[A] ₹8000
[B] ₹9500
[C] ₹10000 
[D] ₹9000

15. একজন ব্যক্তি 60 km/h বেগে একটি নিৰ্দিষ্ট দূরত্ব যায় এবং ফিরে আসে 40 km/h বেগে । সমগ্র যাত্রাপথে তার গড় বেগ কত (km/h) ? 
[A] 48 
[B] 40
[C] 12
[D] 50

16. রামু এবং সমুর মাসিক আয়ের অনুপাত 6 : 5 এবং তাদের খরচের অনুপাত 7 : 6 । মাসের শেষে, রামু এবং সমু 1500 টাকা এবং 1000 টাকা সঞ্চয় করে যথাক্রমে । রামুর মাসিক আয় কত ?.
[A] 24,000 টাকা
[B] 18,000 টাকা
[C] 14,000 টাকা
[D] 12,000 টাকা 

17. যদি 5, 7, 9, 12, 13, t, 20 এর গড় হয় t তবে t এর মান কত ? 
[A] 10
[B] 11 
[C] 15
[D] 18
18. মান নির্ণয় : 
 3/4 ÷ 3/4 এর 3/4 × 4/3 + 5/2 ÷ 2/5 এর 5/4 – (2/3 – 2/3 এর 5/6)
[A] 10/3
[B] 11/3
[C] 20/3 
[D] 22/3

19. তিনটি ক্রমিক ছাড় 50%, 30% এবং 20%, কোন একক ছাড়ের সাথে সমান ? 
[A] 68%
[B] 72% 
[C] 75%
[D] 70%

20. 15 টি পরিমাপের গড় হিসেব ধরা হয় 50 cm । কিন্তু দেখা যায় যে একটি পরিমাপ 61 cm এর জায়গায় 46 cm রেকর্ড করা হয়েছে । সঠিক গড় কত (cm) ?
[A] 53
[B] 52
[C] 55
[D] 51 

21. মান নির্ণয় : 
 [ 3/4 এর 1 3/5 – 1×5 + 2]/[24 – 6×2] ÷ 4
[A] – 3/80 
[B] – 1/192
[C] – 29/720
[D] – 29/240

22. দুটি সংখ্যার মধ্যে অন্তর 42 এবং তাদের লসাগু ও গসাগু হলো 1729 এবং 7 যথাক্রমে, ওই দুটি সংখ্যার যোগফল কত ? 
[A] 390
[B] 244
[C] 420
[D] 224 

23. নিৰ্দিষ্ট মূলধনের উপর 3.5% বার্ষিক হারে 1 বছরে সুদ হয় 210 টাকা । যদি একই মূলধন বার্ষিক 4% হারে 1 বছরের জন্য জমা রাখা হয় তবে অতিরিক্ত কত সুদ হবে ? 
[A] ₹30 
[B] ₹49
[C] ₹45
[D] ₹36

24. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 15000 টাকা । একজন ব্যবসায়ী এটি কিনতে চায় । দুটি ডিসকাউন্ট সিরিজের মধ্যে একটি তাকে বেছে নিতে হবে - ধার্য্যমূল্য এর উপর একটি হলো, 45%, 3% এবং 2% ও ও অন্যটি হলো, 25%, 12% এবং 13% । সঠিক সিরিজটি বেছে নিলে, কত টাকা সে বাঁচাতে পারবে ? 
[A] ₹770.55 
[B] ₹771.55
[C] ₹773.55
[D] ₹772.55

25. একটি গাড়ি 80 km/h বেগে যাত্রা শুরু করে এবং প্রতি দু-ঘন্টায় এটির বেগ 8 km/h বৃদ্ধি পায় । 432 km দূরত্ব এটি কত ঘন্টায় অতিক্রম করবে ? 
[A] 6 ঘন্টা 30 মিনিট
[B] 5 ঘন্টা 30 মিনিট
[C] 5 ঘন্টা 
[D] 6 ঘন্টা 





Answers and Solutions ::