আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 64
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 64
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 24 m এবং এটির তির্যক উচ্চতা 30 cm হয় তবে এটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে ?
[A] 1697.143 বর্গমি
[B] 1377.423 বর্গমি
[C] 1778.654 বর্গমি
[D] 1267.435 বর্গমি
2. 254.38 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 10.6% লাভ হয় । যদি এটি 224.25 টাকায় বিক্রি করা হয় তবে লাভ/ক্ষতির হার কত হবে ?
[A] 2.5% ক্ষতি
[B] 2.5% লাভ
[C] 5% লাভ
[D] 5% ক্ষতি
3. সাতটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যার গড় হলো 259 । যদি পরবর্তী পাঁচটি অযুগ্ম সংখ্যা যোগ করা হয় তবে সমস্ত সংখ্যার গড় কত হবে ?
[A] 260.74
[B] 259.68
[C] 262.33
[D] 267.89
4. যদি 6523678pq সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হয়, তবে মিসিং অঙ্ক p এবং q হলো -
[A] p=4, q=4
[B] p=6, q=2
[C] p=2, q=6
[D] p=3, q=5
5. 3000 টাকার উপর 1 বছরের জন্য বার্ষিক 5% হারে অর্ধবার্ষিক এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের অন্তর কত ?
[A] ₹1 22/25
[B] ₹1 7/8
[C] ₹1 13/15
[D] ₹1 6/7
6. মান নির্ণয় :
3 × 4 ÷ 3 এর 24 – 3 ÷ 2 × (3 – 4) × 2 + 6 ÷ 4 এর 3
[A] – 3 2/3
[B] 2 1/3
[C] – 2 1/3
[D] 3 2/3
7.একটি কোম্পানির পুরুষ ও মহিলার অনুপাত হলো 5 : 4 । যদি পুরুষ এবং মহিলা সংখ্যা 16% এবং 15% বৃদ্ধি পায় যথাক্রমে তবে পুরুষ ও মহিলার নতুন অনুপাত কত হবে ?
[A] 29 : 33
[B] 29 : 23
[C] 33 : 29
[D] 23 : 29
8. A, B এবং C একটি কাজ 60, 30 এবং 20 দিনে শেষ করতে পারে । যদি প্রতি পঞ্চম দিনে A কে B এবং C উভয়ই সাহায্য করে তবে A কতদিনে কাজটি সম্পন্ন করবে ?
[A] 25
[B] 30
[C] 15
[D] 35
9. X এবং Y এমন দুটি সংখ্যা যাতে X এর 3% এবং Y এর 2% এর যোগফল, X এর 2% এবং Y এর 6% এর যোগফলের দুইয়ের-তৃতীয়াংশ । তবে X এর তিনগুন এবং Y এর দ্বিগুনের অনুপাত কত ?
[A] 4 : 3
[B] 5 : 9
[C] 3 : 4
[D] 9 : 5
10. যদি একটি সংখ্যার 80% এর 3/4 হয় 63 তবে সংখ্যাটি হলো -
[A] 105
[B] 95
[C] 115
[D] 110
11. যদি একটি দশ অঙ্কের সংখ্যা 643x1145y2, 88 দ্বারা বিভাজ্য হয় তবে y এর বৃহত্তম মানের জন্য (2x – 3y) এর মান কত ?
[A] 15
[B] 27
[C] – 15
[D] – 27
12. অখিল বাড়ি থেকে গাড়ি চালিয়ে অফিসে যায় 50 km/h গড় বেগে এবং অফিসে 10 মিনিট আগে পৌঁছায় । কিন্তু একদিন গাড়ির কোনো সমস্যার জন্য, সে 30 km/h বেগে অফিসে যায় এবং 10 মিনিট দেরিতে পৌঁছায় । বাড়ি থেকে অফিসের দূরত্ব কত ?
[A] 37.5 km
[B] 30 km
[C] 25 km
[D] 12.5 km
13. 43, 38, 11 এবং 10 এর প্রতিটি সংখ্যা থেকে যদি x বিয়োগ করা হয় তবে সংখ্যাগুলি সমানুপাতে থাকে। (11x+3) এবং (9x–2) এর মধ্য সমানুপাতি কত ?
[A] 35
[B] 25
[C] 30
[D] 20
14. রামেশ্বর ₹3,28,000 টাকার কিছু অংশ 18 বছর বয়সী তার মেয়ের জন্য এবং বাকি টাকা 19 বছর বয়সী তার ছেলের জন্য এমনভাবে ব্যাংকে জমা রাখেন যাতে তাদের যখন বয়স 21 বছর হবে তখন তারা সমপরিমান টাকা পাবে । যদি ব্যাংক চক্রবৃদ্ধিতে বার্ষিক 5% হারে সুদ প্রদান করে তবে সে মেয়ের নামে কত টাকা জমা করেছিল ?
[A] ₹1,57,000
[B] ₹1,58,000
[C] ₹1,60,000
[D] ₹1,56,000
15. 900 কিমি দৈর্ঘ্যের ফ্লাইট চলাকালীন, খারাপ আবহাওয়ার জন্য এয়ারক্রাফট এর বেগ কমানো হয় । যাত্রাপথে এটির বেগ যদি 300 km/h কমানো হয় এবং ফ্লাইটের সময় 30 মিনিট বৃদ্ধি পায় তবে ফ্লাইটের প্রকৃত স্থিতিকাল (duration) কত ?
[A] 3 h
[B] 3/2 h
[C] 2 h
[D] 1 h
16. 15, 9 এবং 5 এর প্রতিটি সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করতে হবে যাতে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকে ?
[A] 5
[B] 4
[C] 3
[D] 2
17. 40 ডজন কলা ₹1440 টাকায় বিক্রি করে, এক ব্যক্তির 20% লাভ হয় । 30% লাভ করতে হলে, 20 ডজন কলা তাকে কত দামে বিক্রি করতে হবে ?
[A] ₹780
[B] ₹1560
[C] ₹936
[D] ₹720
18. কোনো নিৰ্দিষ্ট মূলধন সরল সুদে বার্ষিক r% হারে 3 বছরের জন্য যত টাকা হয়, সেটি একই মূলধনের উপর একই সুদের হারে 19 বছরে প্রাপ্ত সুদের সমান হয় । r এর মান কত ?
[A] 6.25
[B] 5.75
[C] 4
[D] 8
19. যদি কোনো দ্রব্য 900 টাকায় বিক্রি করা হয় এবং 40% ছাড় দেয় তবে এটির ধার্য্যমূল্য কত (₹) ?
[A] 1200
[B] 1500
[C] 1600
[D] 800
20. একটি ঘনকাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমি । ওই ঘরে সর্ববৃহৎ যে রডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হলো :
[A] 18 m
[B] 22 m
[C] 24 m
[D] 26 m
21. 6 জন ব্যক্তির গড় ওজন 1.5 kg বৃদ্ধি পায় যখন নতুন একজন ব্যক্তি 65 কেজি ওজনের এক ব্যক্তির জায়গায় আসে । নতুন ব্যক্তির ওজন কত ?
[A] 66.5 kg
[B] 74 kg
[C] 76 kg
[D] 75.5 kg
22. পাইপ A এবং B একটি পূর্ণ ট্যাংককে 16 ঘন্টা এবং 24 ঘন্টায় খালি করতে পারে যথাক্রমে । পাইপ C একা খালি ট্যাংকটিকে 4 ঘন্টায় ভর্তি করতে পারে । যদি পাইপ A, B এবং C একসাথে খোলা হয় তবে ট্যাংকের 35% পূর্ণ হবে কত সময় পর ?
[A] 3 1/5 ঘন্টা
[B] 3 2/5 ঘন্টা
[C] 2 2/5 ঘন্টা
[D] 2 1/5 ঘন্টা
23. নিচের রাশিটির মান কত ?
[312 ÷ 26 + 60÷ (42 – 55 এর 4 ÷ 10) × 2]/[9 + (12 – 2 এর 4)]
[A] 6/169
[B] 1 1/26
[C] - 144/169
[D] 1 5/13
24. ₹15 প্রতি প্যাকেট দামে একজন ব্যবসায়ী 360 প্যাকেট পেন্সিল কেনে । সে 60% প্যাকেট ₹18 প্রতি প্যাকেট দরে এবং বাকি প্যাকেট ₹20 প্রতি প্যাকেট দরে বিক্রি করে । এই লেনদেনে তার লাভের হার কত ?
[A] 25.5
[B] 25.3
[C] 25.2
[D] 25.4
25. 7500 টাকা ধার্য্যমূল্য এর একটি দ্রব্যের উপর ক্রমিক দুটি ছাড় দেওয়া হয়, যার মধ্যে প্রথমটি 10% । শেষে, এটি 5805 টাকায় বিক্রি করা হয় । দ্বিতীয় ছাড়টি কত শতাংশ ?
[A] 12%
[B] 15%
[C] 16%
[D] 14%
























