আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 63

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 63


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. 2 বছরে বার্ষিক 8% হারে কোনো মূলধনের উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 144 টাকা । মূলধনের পরিমান কত ?
[A] 20,500
[B] 24,500
[C] 40,000
[D] 22,500 

2. মান নির্ণয় :
75 ÷ 30 – 3/4 এর (5/7 ÷ 9/14) – (3 1/3 – 1 2/3)
[A] 0 
[B] 10
[C] 1
[D] 5

3. একটি দ্রব্যের উপর 10% এবং 5% এর ক্রমিক ছাড় দেওয়া হয়, এটিকে 3420 টাকায় বিক্রি করা হয় । দ্রব্যটির ধার্য্যমূল্য কত ?
[A] 5000 টাকা
[B] 4400 টাকা
[C] 6000 টাকা
[D] 4000 টাকা 

4. 10 cm ব্যাসার্ধ বিশিষ্ট 12 টি গোলককে একটি বালতির মধ্যে ফেলা হলো যেটি কানায় কানায় জলপূর্ণ । উপচে পড়া জলকে একটি 20 cm ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকৃতি জারে সংগ্রহ করা হলো । জারে জলের উচ্চতা কত (cm) ?
[A] 45
[B] 32
[C] 40 
[D] 18

5. রঘু এবং রমন যথাক্রমে 10 km/h এবং 8 km/h বেগে একসাথে একটি নিৰ্দিষ্ট সমদূরত্ব হাঁটতে শুরু করলো । রঘু, রমনের 30 মিনিট আগে পৌঁছায় । শুরু এবং শেষের বিন্দুর মধ্যে দূরত্ব কত ?
[A] 25 km
[B] 28 km
[C] 24 km
[D] 20 km 

6. দুটি সংখ্যা m এবং n (m > n) এর যোগফল 84 এবং তাদের মধ্যে অন্তর হলো 6 । সংখ্যা দুটির মধ্যে অনুপাত কত ?
[A] 4 : 3
[B] 17 : 15
[C] 9 : 8
[D] 15 : 13 

7. সনি এবং গীতা একটি কাজ একত্রে 8 ঘন্টায় এবং আরতি একা কাজটি 12 ঘন্টায় শেষ করতে পারে । গীতা একা কাজটি কত ঘন্টায় করতে পারবে ?
[A] 48
[B] 12
[C] 24 
[D] 14

8. একটি ট্রেনের বেগ হলো 110 km/h । এটির বেগ 20% বাড়ানো হয় এবং তারপর এটি ইউনিফর্ম বেগে দৌড়ায় । ট্রেনের চালক 'Slow Down' চিহ্ন দেখে তাই সে ট্রেনের বেগ ওই মুহূর্তে থাকা বেগের 40% কমিয়ে দেয় । ট্রেনটির অন্তিম বেগ কত ? (km/h)
[A] 69.2
[B] 75.5
[C] 66.5
[D] 79.2 

9. একটি গ্রুপের 24 জন ব্যক্তির গড় ওজন 72 কেজি । যদি 78 কেজি গড় ওজনের 3 জন ব্যক্তি গ্রুপ ছেড়ে দেয় এবং 75 কেজি গড় ওজনের 4 জন ব্যক্তি গ্রুপে যোগদান করে তবে গ্রুপের এখন গড় ওজন কত (কেজি) ?
[A] 66.5
[B] 71.76 
[C] 67.74
[D] 67.8

10. ধরি, 1420 এবং 1780 র মধ্যে একটি সংখ্যা হলো x, যাকে 10, 15, 24 এবং 32 দ্বারা ভাগ ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকে । x এর অঙ্কগুলির সমষ্টি কত ?
[A] 22
[B] 13
[C] 16 
[D] 19

11. 15 m এবং 12 m মাত্রার একটি মেঝেতে বর্গাকার টাইলস বসাতে নূন্যতম কতগুলি টাইলস লাগবে ?
[A] 20 
[B] 16
[C] 15
[D] 60

12. A একটি নিৰ্দিষ্ট কাজ 20 দিনে করতে পারে । B, A র থেকে 25% বেশি দক্ষ এবং C, B র থেকে 20% বেশি দক্ষ । A এবং C একত্রে 5 দিন কাজ করে । B একা বাকি কাজটি কতদিনে করবে ?
[A] 9 দিন
[B] 8 দিন
[C] 6 দিন 
[D] 5 দিন

13. 170 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, এক ব্যক্তির 15% ক্ষতি হয় । যদি সে এটি 206.40 টাকায় বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতি কত ?
[A] 1.6% ক্ষতি
[B] 3.2% ক্ষতি
[C] 3.2% লাভ 
[D] 1.6% লাভ

14. সীমা, রিমার থেকে 8 বছরের ছোটো । যদি 4 বছর আগে, তাদের বয়সের অনুপাত 1 : 2 থাকে তবে এখন থেকে 6 বছর পর সীমার বয়স কত হবে ?
[A] 24
[B] 18 
[C] 20
[D] 12

15. একজন ব্যবসায়ী ধার্য্যমূল্য এর উপর 12.5% ছাড় দিয়ে একটি দ্রব্য 805 টাকায় বিক্রি করে । যদি সে ছাড় না দিতো, তবে তার 15% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] 780
[B] 700
[C] 800 
[D] 750

16. স্থির জলে নৌকার বেগ 10 km/h । 14 km প্রতিকূলে যেতে যা সময় লাগে, 35 km অনুকূলে যেতে তার 1.25 গুন সময় লাগে । 60 km অনুকূলে যেতে কত সময় লাগবে ?
[A] 3
[B] 3.5
[C] 4
[D] 4.5 

17. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 450 টাকা । 10%, x% এবং 20% ক্রমিক তিনটি ছাড় দেওয়ার পর, এটি 267.30 টাকায় বিক্রি করা হয় । x এর মান কত ?
[A] 16.5
[B] 17.5 
[C] 18
[D] 19

18.P, Q কে একটি ল্যাম্প 20% লাভে বিক্রি করে । পরে, Q, P কে একই ল্যাম্প 30% লাভে বিক্রি করে, এরফলে 108 টাকা লাভ হয় । ল্যাম্পটির জন্য P প্রকৃত কত টাকা দিয়েছিল ? 
[A] ₹300 
[B] ₹200
[C] ₹320
[D] ₹280

19. একটি সংখ্যাকে 25% কমানো হয় এবং তারপর 25% বাড়ানো হয় । নেট কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি ?
[A] 2.5% হ্রাস
[B] 6 1/4% হ্রাস 
[C] 3 2/3% বৃদ্ধি
[D] 4% হ্রাস

20. কোনো নিৰ্দিষ্ট মূলধন সরল সুদে 2 বছরে হয় 8640 টাকা এবং 3 বছরে হয় 9720 টাকা । মূলধন এবং সুদের হার হলো যথাক্রমে :
[A] ₹6450 এবং 15%
[B] ₹6450 এবং 16 2/3%
[C] ₹6480 এবং 16 2/3% 
[D] ₹6480 এবং 15%

21. A এবং B এর আয়ের অনুপাত 4 : 5 এবং তাদের খরচের অনুপাত 2 : 3 । যদি A এবং B যথাক্রমে 7200 টাকা এবং 6000 টাকা সঞ্চয় করে তবে A এর আয় কত ?
[A] 19,200 
[B] 20,000
[C] 24,000
[D] 18,000

22. 56 জন স্টুডেন্টের একটি গ্রুপের গড় ওজন 55 কেজি । যদি 60 কেজি গড় ওজনের 12 জন স্টুডেন্ট চলে যায় এবং 52.5 কেজি ওজনের 6 জন স্টুডেন্ট নতুন যোগদান করে তবে গ্রুপের বাকি স্টুডেন্টদের গড় ওজন কত কমে ?
[A] 2 কেজি
[B] 1.8 কেজি
[C] 1.5 কেজি 
[D] 2.5 কেজি

23. মান নির্ণয় :
[6 + 3 এর 7 – 5] ÷ 2 এর 11
[A] 22
[B] 11
[C] 1 
[D] 121

24. 6 cm, 8 cm এবং 10 cm বাহু বিশিষ্ট তিনটি নিরেট ধাতব ঘনককে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো । নতুন নিরেট ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ?
[A] 9
[B] 12 
[C] 8
[D] 12.5

25. বার্ষিক 5% হারে 2 বছরে কোনো মূলধনের উপর চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে অন্তর 152 টাকা । মূলধনের পরিমান কত (₹) ?
[A] 50,500
[B] 60,000
[C] 60,800 
[D] 10,500


Answers and Solutions ::