আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 36 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 36 (MCQ)

*****************************



1. পুনা সার্বজনিক সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ? 
Ⓐ 1870 
Ⓑ 1867
Ⓒ 1872
Ⓓ 1874 

Ans : (A)

◆ মহাদেব গোবিন্দ রানাডে, গণেশ বাসুদেও জোশী, এস এইচ চিপলুঙ্কার এটির প্রতিষ্ঠা করেন 
◆ 1867 - প্রার্থনা সমাজ, হিন্দু মেলা গড়ে ওঠে 
◆ 1872 - ইন্ডিয়ান সোসাইটি স্থাপিত হয় 
◆ 1874 - বিদ্বজন সমাজ গঠিত হয় 


2. প্রথম ব্রিটিশ হিসেবে জাতীয় কংগ্রেসের কোন সালের অধিবেশনের সভাপতি হন জর্জ ইয়ুল ? 
Ⓐ 1885
Ⓑ 1889
Ⓒ 1887
Ⓓ 1888 

Ans : (D)

◆ উত্তর প্রদেশের এলাহাবাদে এটি অনুষ্ঠিত হয় 
◆ এটি ছিল জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন 

3. কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয় ? 
Ⓐ 1800
Ⓑ 1818
Ⓒ 1830
Ⓓ 1835 

Ans : (D)

◆ উক্তি বছরের 28 শে জানুয়ারি এটি স্থাপিত হয় 
◆ গভর্নর জেনারেল ছিলেন চার্লস মেটকাফ 

4. কুতুবমিনার নির্মাণ কাজ শুরু করেন নিম্নের কে ? 
Ⓐ আলাউদ্দিন খলজি
Ⓑ কুতুবউদ্দিন আইবক 
Ⓒ রাজা মান সিংহ
Ⓓ অনন্ত বর্মা

Ans : (B)

◆ 1200 সালে এটির নির্মাণ কাজ শুরু করেন 
◆ পরে এটির তিনটি তলা নির্মাণ করেন ইলতুতমিস 1220 সালে
◆ 1368 সালে এটির পঞ্চম তল সম্পন্ন করেন ফিরোজ শাহ তুঘলক 

5. পর্যটক সুলেমান কার আমলে ভারতে আসেন ? 
Ⓐ প্রথম নাগভট্ট
Ⓑ প্রথম অমোঘবর্ষ 
Ⓒ দ্বিতীয় পুলকেশী
Ⓓ বিজয় সেন 

Ans: (B)

◆ তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা, তাঁর রাজত্বকালে ইলোরায় পাঁচটি জৈন গুহামন্দির নির্মিত হয়েছিল
◆ বংশের প্রতিষ্ঠাতা - দন্তীদুর্গ

6. সালুভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 
Ⓐ প্রথম হরিহর ও প্রথম বুক্কা রায়
Ⓑ নরসিংহ সালুভ 
Ⓒ নরসিংহ রায়
Ⓓ তিরুমালা

Ans : (B)

◆ প্রথম হরিহর ও প্রথম বুক্কা রায় - সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা
◆ নরসিংহ রায় - তুলুভ বংশের প্রতিষ্ঠাতা
◆ তিরুমালা - আরাবিডু বংশের প্রতিষ্ঠাতা


7. নিম্নের কোন মহাজনপদের উল্লেখ আমরা মহাভারতে পাই ? 
Ⓐ অঙ্গরাজ্য 
Ⓑ পাঞ্চল
Ⓒ মল্ল
Ⓓ মৎস

Ans : (A)

◆ এটি বিহারের পূর্বাংশে অবস্থিত, রাজধানী চম্পা 
◆ বর্তমানে বিহারের ভাগলপুর ও মুঙ্গের নিয়ে গঠিত ছিল 

8. সমগ্র ভারতের প্রথম সর্বব্যাপী রাজতন্ত্র কোনটি ? 
Ⓐ নন্দ বংশ
Ⓑ মৌর্য সাম্রাজ্য 
Ⓒ চেদি বংশ
Ⓓ সাতবাহন বংশ 

Ans : (B)

9. নিম্নের কোন স্থান থেকে কনিষ্ক এর ভগ্নমস্তক মূর্তি পাওয়া গেছে ? 
Ⓐ পুরুষপুর
Ⓑ মথুরা 
Ⓒ বিদিশা
Ⓓ পাটলিপুত্র 

Ans : (B)

◆ কুষান বংশের সময়কাল - খ্রিষ্টপূর্ব 45 - 144 খ্রিস্টাব্দ 
◆ প্রতিষ্ঠাতা - কুজুল কদফিসিস
◆ রাজধানী - পুরুষপুর, বর্তমানে এটি পেশোয়ারে অবস্থিত 

10. 'সব মুনিষে পজা মমা' বিখ্যাত উক্তিটি কার ? 
Ⓐ অশোক 
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓒ বৃহদ্রথ
Ⓓ সমুদ্রগুপ্ত

Ans : (A)

11. চাচাই জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ কর্ণাটক
Ⓑ মধ্যপ্রদেশ 
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ ঝাড়খন্ড 

Ans : (B)

12. কোটা শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ? 
Ⓐ যমুনা
Ⓑ নর্মদা
Ⓒ গোদাবরী
Ⓓ চম্বল 

Ans : (D)

13. মেত্তুর পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে ? 
Ⓐ রামগঙ্গা
Ⓑ চেনাব
Ⓒ কাবেরী 
Ⓓ কয়না 

Ans : (C)

14. চামোলি ভূতাপীয় শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ উত্তরাখন্ড 
Ⓑ দিল্লী
Ⓒ কেরল
Ⓓ মহারাষ্ট্র

Ans : (A)

15. ডিহং-ডিবঙ বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ অরুণাচল প্রদেশ 
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ ওড়িশা 
Ⓓ কেরল 

Ans : (A)

16. বাল্মীকি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ অসম
Ⓒ বিহার 
Ⓓ ঝাড়খন্ড 

Ans : (C)

17. সালোকশ্লেষকারী অঙ্গানুটি হল - 
Ⓐ পাতা
Ⓑ মেসোফিল কণা
Ⓒ ক্লোরোপ্লাস্ট 
Ⓓ ক্লোরোফিল

Ans : (C)

◆ সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ - পাতা
◆ সালোকসংশ্লেষের প্রধান স্থান - মেসোফিল কণা
◆ সালোকসংশ্লেষকারী রঞ্জক - ক্লোরোফিল
 

18. পাকা কলাতে নিম্নের কোন এসিড উপস্থিত থাকে ? 
Ⓐ সাইট্রিক এসিড
Ⓑ ম্যালিক এসিড
Ⓒ অ্যামাইল অ্যাসিটেট 
Ⓓ অক্সালিক এসিড 

Ans : (C)

19. নিম্নের কোনটির সাহায্যে তরলের পৃষ্ঠটান পরিমাপ করা যায় ?
Ⓐ টোনোমিটার
Ⓑ টেন্সিওমিটার 
Ⓒ গ্যালভানোমিটার
Ⓓ ট্যাকোমিটার 

Ans: (B)

◆ টোনোমিটার - শব্দের তীক্ষ্ণতা পরিমাপ করা যায়
◆ গ্যালভানোমিটার - সূক্ষ্ম পরিমাপের বিদ্যুৎপ্রবাহের পরিমাপ করার যন্ত্র
◆ ট্যাকোমিটার - কোনো বস্তুর ঘূর্ণন গতি নির্ণায়ক যন্ত্র


20. ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান কত ? 
Ⓐ 11.2 কিমি/সে: 
Ⓑ 16 কিমি/সে:
Ⓒ 19 কিমি/সে:
Ⓓ 23 কিমি/সে: 

Ans : (A)

◆ যে নূন্যতম বেগে কোনো বস্তুকে ছোড়া হলে, বস্তুটি পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে 

21. তারের দৈর্ঘ্য বাড়ালে রোধের কি পরিবর্তন ঘটে ? 
Ⓐ বৃদ্ধি পায় 
Ⓑ হ্রাস পায়
Ⓒ অপরিবর্তিত থাকে
Ⓓ প্রথমে বৃদ্ধি পায়,পরে হ্রাস পায় 

Ans : (A)

◆ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ একই দৈর্ঘ্যের সরু তারের রোধ, মোটা তারের রোধ অপেক্ষা বেশি হয় 

22. নিম্নের কোন মৌল তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে ? 
Ⓐ ইউরেনিয়াম 
Ⓑ সোডিয়াম
Ⓒ পটাশিয়াম
Ⓓ অসমিয়াম 

Ans : (A)

23.ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফশিল আছে ? 
Ⓐ 10 টি
Ⓑ 12 টি 
Ⓒ 9 টি
Ⓓ 8 টি

Ans : (B)

◆ বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় 25 টি অংশে 448 টি ধারা রয়েছে 

24. খসড়া কমিটি কত সালে গঠিত হয় ? 
Ⓐ 1945
Ⓑ 1947 
Ⓒ 1946
Ⓓ 1948 

Ans : (B)

◆ উক্ত সালের 29 শে আগস্ট এটি গঠিত হয় 
◆ সভাপতি ছিলেন ড. বি আর আম্বেদকর
◆ অন্যান্য সদস্য - গোপালস্বামী আয়াঙ্গার, কে এম মুন্সী, মহম্মদ শায়েদুল্লা, কৃষ্ণস্বামী আয়ার, ডি পি খৈতান 


25. মাহাসু, কিন্নরী নটি - নৃত্যগুলি কোন রাজ্যে দেখা যায় ? 
Ⓐ হিমাচল প্রদেশ 
Ⓑ বিহার
Ⓒ পাঞ্জাব 
Ⓓ তামিলনাড়ু 

Ans : (A)

26. শান্তিবন - স্থানটি কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল ? 
Ⓐ ড. রাজেন্দ্র প্রসাদ
Ⓑ চৌধুরী চরণ সিংহ
Ⓒ জওহরলাল নেহেরু 
Ⓓ ইন্দিরা গান্ধি

Ans: (C)

◆ ড. রাজেন্দ্র প্রসাদ এর সমাধিস্থল - মহাপ্রয়াণ ঘাট
◆ চৌধুরী চরণ সিংহ - কিষাণ ঘাট
◆ ইন্দিরা গান্ধি - শক্তিস্থল 


27. ভারতীয় শিল্পের জনক কাকে বলা হয় ? 
Ⓐ মুকেশ আম্বানি
Ⓑ ধীরুভাই আম্বানি
Ⓒ গৌতম আদানি
Ⓓ জামশেদজি টাটা 

Ans: (D)

28. ফিলিপস সংস্থাটির প্রধান কার্যালয় কোন দেশে অবস্থিত ? 
Ⓐ ফিনল্যান্ড
Ⓑ নেদারল্যান্ডস 
Ⓒ সুইডেন
Ⓓ তাইওয়ান

Ans : (B)

29. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ? 
Ⓐ মীরা কুমার
Ⓑ ইন্দিরা গান্ধী
Ⓒ সুচেতা কৃপালিনী
Ⓓ প্রতিভা পাটিল 

Ans : (D)

30. প্রতিবছর কার্গিল বিজয় দিবস কোন তারিখে পালিত হয় ? 
Ⓐ 12 ই জুন
Ⓑ 25 শে সেপ্টেম্বর
Ⓒ 26 শে জুলাই 
Ⓓ 27 শে জুন 

Ans : (C)