আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 35 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 35 (MCQ)

*****************************



1. আগ্রার তাজমহল কার আমলে তৈরি হয় ? 
Ⓐ ঔরঙ্গজেব
Ⓑ শাহজাহান 
Ⓒ আকবর
Ⓓ ইলতুতমিস 

Ans : (B)

● পত্নী মমতাজের জন্য এটি ছিল স্মৃতি সৌধ, এটি তার শ্রেষ্ঠ কীর্তি 
● 22 বছর ধরে নির্মিত এটির স্থপতি ছিলেন ওস্তাদ ইসা খাঁ 
● তার আমলেই ময়ূর সিংহাসন তৈরি হয় (1637 সালে)

2. নিম্নের কে আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তক ছিলেন ? 
Ⓐ রাজা মান সিংহ
Ⓑ বীরবল
Ⓒ টোডরমল 
Ⓓ তানসেন

Ans : (C)

● রাজা মান সিংহ - হলদিঘাট ও আফগানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি ছিলেন আকবরের সেনাপতি
● বীরবল - আসল নাম মহেশ দাস, আকবরের বন্ধু ও বিদূষক ছিলেন 
● তানসেন - আকবরের দরবারে প্রধান সঙ্গীতকার ছিলেন
 

3. নিম্নের কোন গ্রন্থকে বুক অফ ডিসিপ্লিন বলা হয় ? 
Ⓐ বিনয় পিটক 
Ⓑ সূত্র পিটক
Ⓒ অভিধম্ম পিটক
Ⓓ উপরের কোনটি নয় 

Ans : (A)

● এই গ্রন্থে সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের জন্য নিয়ম শৃঙ্খলার উল্লেখ আছে 
● এটির তিনটি উপবিভাগ হল সুত্ত বিভঙ্গ, খন্ডক ও পরিবার 

4. নিম্নের কোন স্থানে কাঠের পয়:প্রণালী ও জলনিকাশী ব্যবস্থার সন্ধান পাওয়া গেছে ? 
Ⓐ কালিবঙ্গান 
Ⓑ দায়মাবাদ
Ⓒ হরপ্পা
Ⓓ লোথাল 

Ans : (A)

● এছাড়া এখানে লাঙলের নিদর্শন, ভূমিকম্পের নিদর্শন, উটের অস্থি, তামার তৈরি ষাঁড়ের মূর্তি, আগুনের যজ্ঞবেদী, দুর্গ দ্বারা পরিবেষ্টিত শহরের সন্ধান পাওয়া গেছে 

5. হিন্দু কলেজ কত সালে স্থাপিত হয় ? 
Ⓐ 1800
Ⓑ 1856
Ⓒ 1817 
Ⓓ 1809

Ans : (C)

● এটির প্রতিষ্ঠাতা - ডেভিড হেয়ার
● রাজা রামমোহন রায় তাকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন

6. দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, তবে সেক্ষেত্রে আমি একমাত্র অপরাধী - উক্তিটি কার ? 
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ অরবিন্দ ঘোষ 
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ বিনায়ক দামোদর সাভারকর 

Ans : (B)

7. নিম্নের কোন আইনে ভারতের গভর্নর জেনারেল ভাইসরয়ের পদে পরিবর্তিত হয় ? 
Ⓐ 1861, ইন্ডিয়ান কাউন্সিল এক্ট
Ⓑ 1858, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন  
Ⓒ 1909, ইন্ডিয়ান কাউন্সিল আইন
Ⓓ 1892, ইন্ডিয়ান কাউন্সিল আইন 

Ans : (B)

● এই আইনের ফলে কোম্পনির বিলুপ্ত হয়ে ব্রিটিশ রাজ শুরু হয় 
● ভারত সচিব নিযুক্ত হয়, পদের নাম হয় সেক্রেটারি অফ স্টেট 
● ভাইসরয় তার রিপোর্ট সেক্রেটারি অফ স্টেটের কাছে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে পাঠাবে 

8. সংবাদ কৌমুদি - পত্রিকাটির সম্পাদক / প্রকাশকে কে ছিলেন ? 
Ⓐ হরিশচন্দ্র রায়
Ⓑ রাজা  রামমোহন রায় 
Ⓒ ক্লার্ক মার্সজ্ঞান
Ⓓ জ ক্লার্কআর্স

Ans : (B)

● 1821 সালে কলকাতায় এটি প্রকাশিত হয় 
● এটি ছিলবাংলায় সপ্তাহিকী



9. খোদাই খিদমদগার - দলটি নিম্নের কে গঠন করে ? 
Ⓐ ভিমরাও আম্বেদকর
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ সুভাষচন্দ্র বসু
Ⓓ খান আব্দুল গফ্ফর খান 

Ans : (D)

● এটি একটি অহিংস আন্দোলনকারী সংগঠন, এটি রেড শার্টস নামেও পরিচিত 
● 1987 সালে তাকে ভারতরত্ন প্রদান করা হয় 

10. সরোজিনী নাইডু ভারতের কোন রাজ্যের একজন জাতীয়তাবাদী ব্যক্তিত্ব ছিলেন ? 
Ⓐ পাঞ্জাব
Ⓑ বাংলা
Ⓒ অন্ধ্রপ্রদেশ 
Ⓓ উত্তরপ্রদেশ

Ans : (C)

● তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় 
গোপাল কৃষ্ণ গোখেলের পথ প্রদর্শনে তিনি প্রথম মহিলা যে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন 
● অন্ধ্রপ্রদেশ রাজ্যেরই রাজ্যপাল পদে যুক্ত করা হয় 
● 1925 সালের কংগ্রেসের কানপুর সেশনের সভাপতিত্ব করেন 


11. নিম্নের কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয় ? 
Ⓐ বিহার
Ⓑ মধ্যপ্রদেশ 
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ মহারাষ্ট্র

Ans : (B)

12. নিম্নের কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ ?
Ⓐ জেমু
Ⓑ গঙ্গোত্রী
Ⓒ পিন্দারি
Ⓓ সিয়াচেন 

Ans : (D)

13. আদমস ব্রিজ নিম্নের কোন স্থানে মধ্যে সংযোগ স্থাপন করে ?
Ⓐ ভারত এবং শ্রীলংকা 
Ⓑ ভারত এবং পাকিস্তান
Ⓒ হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ
Ⓓ আরাবল্লী এবং সাতপুরা 

Ans : (A)

14. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চতম শৃঙ্গ
টি হল - 
Ⓐ ডায়াবল শৃঙ্গ
Ⓑ আনাইমুদি
Ⓒ স্যাডেল শৃঙ্গ 
Ⓓ সান্দাকফু

Ans : (C)

15. ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত কৃত্রিম বন্দরটি হল - 
Ⓐ কোচিন
Ⓑ কান্ডলা
Ⓒ মার্মাগাঁও
Ⓓ নিউ ম্যাঙ্গালোর 

Ans : (D)

16. জাতীয় সড়ক- 34  নিম্নের কোন দুই স্থানকে সংযুক্ত করেছে ? 
Ⓐ কলকাতার সাথে বর্ধমান
Ⓑ কলকাতা এবং ঝাড়গ্রাম
Ⓒ কলকাতা ও শিলিগুড়ি 
Ⓓ কলকাতা ও বনগাঁ

Ans : (C)

17. AIDS বা HIV ভাইরাসের প্রকৃতি হল - 
Ⓐ DNA ভাইরাস
Ⓑ RNA ভাইরাস 
Ⓒ হয় DNA অথবা RNA ভাইরাস
Ⓓ DNA এবং RNA উভয়ই 

Ans : (B)

18. নিম্নের কোন দশায় দুটি নতুন নিউক্লিয়াস গঠিত হয় ? 
Ⓐ প্রফেজ
Ⓑ টেলোফেজ 
Ⓒ অ্যানাফেজ
Ⓓ মেটাফেজ 

Ans : (B)

● এটি মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের শেষ দশা 
● এই দশায় ক্রোমোজোমগুলি দুটি বিপরীত মেরুতে পৌঁছে যায় এবং নিউক্লিয়ার এনভেলোপ পুনয়ায় গঠিত হয় 
● নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে 

19. নিম্নের কোন আলোতে সালোকসংশ্লেষের হার সর্বনিম্ন হয় ? 
Ⓐ নীল আলো
Ⓑ কমলা আলো
Ⓒ সবুজ আলো 
Ⓓ লাল আলো

Ans : (C)

● সালোকসংশ্লেষের হার সর্বোচ্চ হয় লাল আলোতে

20. একটি দন্ড চুম্বকের কেন্দ্রে চুম্বকত্বের পরিমান হয় - 
Ⓐ সর্বোচ্চ
Ⓑ সর্বনিম্ন
Ⓒ সর্বোচ্চ বা সর্বনিম্ন
Ⓓ শূন্য 

Ans : (D)

21. অবতল দর্পণে বস্তুর অবস্থান বক্রতাকেন্দ্রে থাকলে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে ? 
Ⓐ বক্রতাকেন্দ্রে 
Ⓑ ফোকাসে
Ⓒ অসীমে
Ⓓ বক্রতাকেন্দ্র ও অসীমের মধ্যে 

Ans : (A)

● বস্তু অসীমে থাকলে, প্রতিবিম্ব ফোকাসে 
● বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব অসীমে
বস্তু বক্রতাকেন্দ্র ও ফোকাসের মধ্যে থাকলে, প্রতিবিম্ব বক্রতাকেন্দ্র ও অসীমের মধ্যে থাকে 

22. নিম্নের কোন রাশির একক হল পয়েসলি ? 
Ⓐ সান্দ্রতা 
Ⓑ প্লবতা
Ⓒ চাপ
Ⓓ পৃষ্ঠটান 

Ans : (A)
● এটিকে পাসকাল সেকেন্ড বা পয়েসলি বলা হয় 



23. বসবাস করার স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে ? 
Ⓐ ধারা - 15
Ⓑ ধারা - 19 
Ⓒ ধারা - 16
Ⓓ ধারা - 20 

Ans : (B)

● ধারা - 15 - ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে ভেদাভেদ প্রতিকার
● ধারা - 16 - নিযুক্তি ক্ষেত্রে সমানাধিকার 
● ধারা - 20 - দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রাপ্তি থেকে সুরক্ষা 


24. সংবিধানের কততম ধারায় রাষ্ট্রপতির অপসারণ এর উল্লেখ রয়েছে ? 
Ⓐ ধারা - 61 
Ⓑ ধারা - 60
Ⓒ ধারা - 111
Ⓓ ধারা - 72

Ans : (A)

● ধারা - 60 - রাষ্ট্রপতির শপথ গ্রহণের উল্লেখ আছে আছে
● ধারা - 111 - রাষ্ট্রপতির ভেটো প্রদান ক্ষমতার উল্লেখ আছে
● ধারা - 72 - রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার উল্লেখ আছে 

25. দ্বিতীয় নরসিংহম কমিটি কত সালে গঠিত হয় ? 
Ⓐ 1996
Ⓑ 1998 
Ⓒ 2000
Ⓓ 2005

Ans : (B)

● এই কমিটির সুপারিশগুলি হল - ব্যাঙ্কের স্বায়ত্তশাসন, RBI এর ভূমিকায় সংস্কার সাধন, বিদেশী ব্যাঙ্কের প্রবেশ, মূলধনের যথেষ্ট যোগান , ব্যাঙ্ক আইনের নিয়মিত মূল্যায়ন ও সংশোধন 

26. সৌদি আরবের রাজধানী কোথায় অবস্থিত ? 
Ⓐ লিসবন
Ⓑ বেলগ্রেড
Ⓒ দোহা
Ⓓ রিয়াধ 

Ans : (D)

27. ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ⓐ জেনেভা
Ⓑ লন্ডন 
Ⓒ ম্যানিলা
Ⓓ দ্য হেগ 

Ans : (D)

28. সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ? 
Ⓐ নরম্যান বোরলগ 
Ⓑ এম এস স্বামীনাথন
Ⓒ জেমস ম্যাডিসন
Ⓓ স্যাম পিত্রদা

Ans : (A)

● ভারতে সবুজ বিপ্লবের জনক - এম এস স্বামীনাথন 

29. কিন্নরি নটি নৃত্যটি কোন রাজ্যে দেখা যায় ? 
Ⓐ হিমাচল প্রদেশ 
Ⓑ ছত্তিশগড়
Ⓒ কেরালা
Ⓓ হরিয়ানা 

Ans : (A)

30. আন্তর্জাতিক মালালা দিবস কত তারিখে পালিত হয় ? 
Ⓐ 10 আগস্ট
Ⓑ 12 জুলাই 
Ⓒ 14 জুন
Ⓓ 26 জুন

Ans : (B)