আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 33 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 33 (MCQ)
*****************************
1. নিম্নের কোন আইন বলে বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল - এ পরিণত হন ?
Ⓐ চার্টার এক্ট, 1813
Ⓑ চার্টার এক্ট, 1833
Ⓒ চার্টার এক্ট, 1793
Ⓓ পিটের ভারত শাসন আইন, 1784
Ans : (B)
★ চার্টার এক্ট, 1813 - ইস্ট ইন্ডিয়া কোম্পানি 20 বছরের জন্য ভারত-শাসনের অধিকার পায়
★ চার্টার এক্ট, 1793 - এই আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সনদ নবীকরণ করে
★ পিটের ভারত শাসন আইন, 1784 - 6 জন সদস্য দ্বারা 'বোর্ড অফ কন্ট্রোল' গঠিত হয়
2. কেশরী পত্রিকার সম্পাদক/প্রকাশক কে ছিলেন ?
Ⓐ কৃষ্ণকুমার মিত্র
Ⓑ গদর দল
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ বাল গঙ্গাধর তিলক
Ans : (D)
★ 1881 সালে এটি প্রথম প্রকাশিত হয়
3. থিওসফিক্যাল সোসাইটি নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ স্বামী দয়ানন্দ সরস্বতী
Ⓑ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Ⓒ জ্যোতিবা ফুলে
Ⓓ এইচ পি ব্লাভাটস্কি
Ans : (D)
★ এইচ পি ব্লাভাটস্কি এবং এইচ এস অ
ওলকট 1875 সালে নিউইয়র্কে এটি প্রতিষ্ঠা করেন
★ স্বামী দয়ানন্দ সরস্বতী - আর্য সমাজ
★ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় - ভারত সভা
★ জ্যোতিবা ফুলে - সত্যশোধক সমাজ
4. নিম্নের কার আমলে মহারাজা রনজিৎ সিং এর সঙ্গে অমৃতসরের চুক্তি হয় ?
Ⓐ স্যার জর্জ বার্লো
Ⓑ লর্ড প্রথম মিন্টো
Ⓒ লর্ড হেস্টিংস
Ⓓ স্যার জন শোর
Ans : (B)
★ তার কার্যকাল ছিল - 1807 - 13 সাল
★ এছাড়া তার আমলে চার্টার এক্ট পাস (1813) হয়
5. ইয়ান্দাবুর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
Ⓐ 1826 সালে
Ⓑ 1850 সালে
Ⓒ 1846 সালে
Ⓓ 1849 সালে
Ans : (A)
6. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় ?
Ⓐ ফৈজপুর অধিবেশন
Ⓑ হরিপুরা অধিবেশন
Ⓒ করাচি অধিবেশন
Ⓓ কানপুর অধিবেশন
Ans : (C)
★ 1931 সালে এই অধিবেশন আয়োজিত হয়
★ এটির সভাপতিত্ব করেন - সর্দার বল্লভভাই প্যাটেল
7. মুর্শিদাবাদ স্থানটি নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ শাহজাহান
Ⓑ মালিক অম্বর
Ⓒ গুরু রামদাস
Ⓓ মুর্শিদকুলি খাঁ
Ans : (D)
★ শাহজাহান - শাহজানাবাদ বা পুরানো দিল্লি
★ মালিক অম্বর - ঔরঙ্গাবাদ
★ গুরু রামদাস - অমৃত্সর
8. নিম্নের কোন শিখগুরু আদিগ্রন্থ সংকলন করেন ?
Ⓐ গুরু নানক
Ⓑ গুরু অঙ্গদ
Ⓒ গুরু গোবিন্দ সিং
Ⓓ গুরু অর্জুন সিং
Ans : (D)
★ গুরু নানক - প্রথম শিখ গুরু
★ গুরু অঙ্গদ - গুরমুখী বর্ণমালার সূচনা করেন
★ গুরু গোবিন্দ সিং - খালসা বাহিনী প্রতিষ্ঠা করেন
9. আইন-ই-আকবরি - গ্রন্থটি কার লেখা ?
Ⓐ আবুল ফজল
Ⓑ গুলবদন বেগম
Ⓒ বদাউনি
Ⓓ জাহাঙ্গির
Ans : (A)
10. বাতাপির চালুক্য বংশ কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ কেশব সেন
Ⓑ হর্ষবর্ধন
Ⓒ প্রভাকরবর্ধন
Ⓓ প্রথম পুলকেশী
Ans : (D)
★ এই বংশের সময়কাল - 543 - 746 খ্রিস্টাব্দ
★ শেষ রাজা - দ্বিতীয় কীর্তিবর্মন
★ শ্রেষ্ঠ রাজা - দ্বিতীয় পুলকেশী
11. নিম্নের কোন গিরিপথ পশ্চিমবঙ্গ কে তিব্বতের সাথে যুক্ত করেছে ?
Ⓐ লিপুলেখ লা
Ⓑ বারালাচা পাস
Ⓒ জেলেপ লা
Ⓓ নাথু লা
Ans : (C)
12. নিম্নের কোন রাজ্যকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয় ?
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ কেরল
Ⓒ হরিয়ানা
Ⓓ মধ্যপ্রদেশ
Ans : (A)
13. নিম্নের কোন নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তিলাভ করেছে ?
Ⓐ শোন নদী
Ⓑ গন্ডক নদী
Ⓒ দামোদর নদী
Ⓓ কোশী নদী
Ans : (A)
14. দীর্ঘতম রোড-কাম-রেলওয়ে ব্রিজ বগীবিল ব্রিজ নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ গুজরাট
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ আসাম
Ans : (D)
★ এটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত
15. ঘানা পক্ষী অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ঝাড়খন্ড
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ রাজস্থান
Ⓓ গুজরাট
Ans : (C)
16. ডলোমাইট উৎপাদনে ভারতে প্রথমস্থান অধিকার করে -
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ রাজস্থান
Ⓓ গুজরাট
Ans : (B)
17. মানুষের ক্যানাইন দাঁতের সংখ্যা কয়টি ?
Ⓐ 6 টি
Ⓑ 2 টি
Ⓒ 4 টি
Ⓓ 8 টি
Ans : (C)
★ ইনসাইসার দাঁত - 8 টি
★ প্রিমোলার দাঁত - 8 টি
★ মোলার দাঁত - 12 টি
18. নিম্নের কোন উপাদানটি সজীব ?
Ⓐ জাইলেম প্যারেনকাইমা
Ⓑ ট্রাকিয়া
Ⓒ ট্রাকিড
Ⓓ জাইলেম তন্তু
Ans : (A)
19. তারামাছ নিম্নের কোন পর্বের অন্তর্গত ?
Ⓐ মোলাস্কা
Ⓑ হেমিকরডাটা
Ⓒ একাইনোডার্মাটা
Ⓓ নিমাটোডা
Ans : (C)
★ মোলাস্কা - জল শামুক, স্থল শামুক
★ হেমিকরডাটা - ব্যালানোগ্লসাস
★ নিমাটোডা - গোলকৃমি, গোদকৃমি
20. নিম্নের কোন মৌলের বহিঃস্থ কক্ষে 2 টি ইলেকট্রন অবস্থিত ?
Ⓐ হাইড্রোজেন
Ⓑ লিথিয়াম
Ⓒ নিয়ন
Ⓓ ক্যালসিয়াম
Ans : (D)
★ ক্যালসিয়ামের পারমানবিক সংখ্যা 20 টি
★ K কক্ষে 2 টি, L কক্ষে 8 টি, M কক্ষে 8 টি এবং N কক্ষে 2 টি ইলেকট্রন আছে
21. নিম্নের কোনটি একটি অস্থায়ী কণা ?
Ⓐ ইলেকট্রন
Ⓑ প্রোটন
Ⓒ নিউট্রন
Ⓓ পজিট্রন
Ans : (D)
★ স্থায়ী কণা - ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
★ অস্থায়ী কণা - পজিট্রন, মেসন, নিউট্রিনো
★ সংমিশ্র কণা - ডয়টেরন, আলফা কণা
22. পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কি বলে ?
Ⓐ পাসকাল
Ⓑ সাইফন
Ⓒ হাইড্রোলিক
Ⓓ ফর্টিন ব্যারোমিটার
Ans : (B)
23. পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে .
Ⓐ সোভিয়েত রাশিয়া
Ⓑ জাপান
Ⓒ জার্মানি
Ⓓ ইউএস
Ans : (A)
★ পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাশাপাশি এই দেশের সংবিধান থেকে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে
24. নিম্নের কাকে স্টেটের এক্সিকিউটিভ প্রধান বলা হয় ?
Ⓐ প্রধানমন্ত্রী
Ⓑ রাষ্ট্রপতি
Ⓒ স্পিকার
Ⓓ উপরাষ্ট্রপতি
Ans : (B)
★ তাকে নমিন্যাল হেডও বলা হয়
সংবিধানে রাষ্ট্রপতিকে প্রথম নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে
★ নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতির যোগ্যতার কথা আর্টিকেল - 58 এ উল্লেখ আছে
25. ইলেক্ট্রিসিটি, গ্যাস এগুলো নিম্নের কোন সেক্টরের অন্তর্গত ?
Ⓐ প্রাইমারি সেক্টর
Ⓑ সেকেন্ডারি সেক্টর
Ⓒ টারশিয়ারি সেক্টর
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (B)
★ এছাড়া এই সেক্টরে আছে ওয়াটার সাপ্লাই, কনস্ট্রাকশন,মাইনিং, ম্যানুফ্যাকচারিং
★ প্রাইমারি সেক্টরে আছে - কৃষি, ফরেস্ট্রি, মাছ ধরা প্রভৃতি
★ টারশিয়ারিতে আছে - ফাইন্যান্স, রিয়াল এস্টেট, প্রফেশনাল সার্ভিস, ট্রেড, ট্রান্সপোর্ট, ব্রডকাস্টিং সার্ভিস প্রভৃতি
26. নিম্নের কোন সংস্থা ভারতে ইন্সুরেন্স সেক্টরকে নিয়ন্ত্রণ করে ?
Ⓐ RBI
Ⓑ IRDA
Ⓒ PFRDIA
Ⓓ SEBI
Ans : (B)
27. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় ?
Ⓐ 1980
Ⓑ 1990
Ⓒ 1999
Ⓓ 2003
Ans : (C)
28. ঝুমার (Jhoomar) নৃত্যটি নিম্নের কোন রাজ্যে খুব প্রসিদ্ধ ?
Ⓐ পাঞ্জাব
Ⓑ হরিয়ানা
Ⓒ কেরল
Ⓓ কর্ণাটক
Ans : (A)
29. মানিকা বাত্রা নিম্নের কোন ক্ষেত্রের সাথে যুক্ত আছেন ?
Ⓐ প্যারালিম্পিক হাই জাম্প
Ⓑ কুস্তি
Ⓒ হকি
Ⓓ টেবিল টেনিস
Ans : (D)
★ 2020 সালে তাকে রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে সম্মানিত করা হয়
30. 33 তম গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হলো ?
Ⓐ টোকিও, জাপান
Ⓑ প্যারিস, ফ্রান্স
Ⓒ লস অ্যাঞ্জেলস
Ⓓ ব্রিসবেন, অস্ট্রেলিয়া