আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 28 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 28 (MCQ)
******************************
1. নওজোয়ান ভারতসভা কত সালে গঠিত হয় ?
Ⓐ 1916
Ⓑ 1920
Ⓒ 1930
Ⓓ 1926
Ans : (D)
■ ভগৎ সিং, ভগবতীচরণ ভোরা এবং রামচন্দ্র কাপুর এটি প্রতিষ্ঠা করেন
■ এর অনুগামী ছিলেন রামপ্রসাদ বিসমিল
■ সভার তিনটি স্লোগান ছিল - ইনকিলাব জিন্দাবাদ, বন্দেমাতরম ও হিদুস্তান জিন্দাবাদ
2. নিম্নের কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেন ?
Ⓐ সরোজিনী নাইডু
Ⓑ অ্যানি বেসান্ত
Ⓒ প্রীতিলতা ওয়াদ্দেদার
Ⓓ উপরের কেউ না
Ans : (A)
■ তিনি 1925 সালে উত্তরপ্রদেশের কানপুর অধিবেশনের সভাপতিত্ব করেন
■ প্রথম বিদেশি মহিলা হিসেবে এনি বেসান্ত 1917 সালের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন
3. 'বেদ' শব্দের অর্থ কি ?
Ⓐ নির্ভীক
Ⓑ জীবন
Ⓒ জ্ঞান
Ⓓ পবিত্র
Ans : (C)
4. প্রখ্যাত কবি রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন ?
Ⓐ মহীপাল
Ⓑ রামপাল
Ⓒ বিজয় সেন
Ⓓ ধর্মপাল
Ans : (A)
■ রামপাল এর সভাকবি - সন্ধ্যাকর নন্দী
■ বিজয় সেন এর সভাকবি - উমাপতি ধর, শ্রীহর্ষ
■ ধর্মপাল এর সভাকবি - ধর্মপাল
5. শেরশাহের সেনাপতির নাম কি ছিল ?
Ⓐ হিমু
Ⓑ বখতিয়ার খিলজি
Ⓒ ব্রহ্মজিৎ গৌড়
Ⓓ মীরজুমলা
Ans : (C)
■ হিমু - আদিল শাহের সেনাপতি
■ বখতিয়ার খিলজি - মহম্মদ ঘোরীর সেনাপতি
■ মীরজুমলা - ঔরঙ্গজেবের সেনাপতি
6. বিদেরার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1758
Ⓑ 1765
Ⓒ 1772
Ⓓ 1746
Ans : (A)
■ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের বিরুদ্ধে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের মধ্যে চুঁচুড়া ও চন্দননগরের মাঝে বিদর নামক স্থানে বিদেরার যুদ্ধ হয়
7. হিদাস্পাসের যুদ্ধ কবে সংঘটিত হয় ?
Ⓐ 329 অব্দে
Ⓑ 326 অব্দে
Ⓒ 340 অব্দে
Ⓓ 315 অব্দে
Ans : (B)
■ ঝিলাম নদীর তীরে ভারতীয় রাজা পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ ঘটে
■ জয়ী হন - আলেকজান্ডার
■ 327 অব্দে তিনি ভারত আক্রমন করেন
8. পুরাণে নিম্নের কাকে দ্বিতীয় পরশুরাম, একরাট অখ্যায় ভূষিত করা হয়েছে ?
Ⓐ বিম্বিসার
Ⓑ নাগদশক
Ⓒ মহাপদ্মনন্দ
Ⓓ কনিষ্ক
Ans : (C)
■ তিনি কালাশোককে হত্যা করে মগধে নন্দ বংশ প্রতিষ্ঠা করেন
■ তার উপাধি ছিল উগ্রসেন
■ তিনি কলিঙ্গ ও কুন্তল রাজ্য জয় করেছিলেন
9. আর্যভট্ট কর্তৃক দশমিক সংখ্যা ব্যবস্থা ও শূন্য সম্পর্কে ধারণা কোন বংশের আমলে আবিষ্কৃত হয়েছিল ?
Ⓐ নন্দ বংশ
Ⓑ গুপ্ত বংশ
Ⓒ শুঙ্গ বংশ
Ⓓ শিশুনাগ বংশ
Ans : (B)
10. ইলোরার কৈলাসনাথ মন্দির নিম্নের কোন বংশের রাজগণের শ্রেষ্ঠ কীর্তি ?
Ⓐ চোল রাজা
Ⓑ রাষ্ট্রকূট রাজা
Ⓒ পাল রাজা
Ⓓ প্রতিহার রাজা
Ans : (B)
■ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা - দন্তীদূর্গ
■ রাজধানী - মান্যখেটা, কর্ণাটক
■ শ্রেষ্ঠ রাজা - তৃতীয় গোবিন্দ
■ শেষ রাজা - তৃতীয় কৃষ্ণ
11. হারিকে জলাভূমি নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ রাজস্থান
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ পাঞ্জাব
Ans : (D)
12. রিহান্দ বাঁধ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ ঘর্ঘরা নদী
Ⓑ কাবেরী নদী
Ⓒ শোন নদী
Ⓓ নর্মদা নদী
Ans : (C)
13. ঝাড়খণ্ডের জামশেদপুর কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ⓐ সুবর্ণরেখা
Ⓑ যমুনা
Ⓒ ব্রহ্মপুত্র
Ⓓ কৃষ্ণা
Ans : (A)
14. পটেটো রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কোট্টায়াম, কেরল
Ⓑ পুনে, মহারাষ্ট্র
Ⓒ কার্নাল, হরিয়ানা
Ⓓ সিমলা, হিমাচলপ্রদেশ
Ans : (D)
15. ডিবঙ জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ হিমাচলপ্রদেশ
Ⓑ কর্ণাটক
Ⓒ জম্মু-কাশ্মীর
Ⓓ অরুণাচলপ্রদেশ
Ans : (D)
16. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যটি হল -
Ⓐ রাজস্থান
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ গুজরাট
Ans : (A)
17. নিম্নের কোনটি অঙ্গুরিমাল ও সন্ধিপদ প্রাণীগোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে ?
Ⓐ লাংফিস
Ⓑ প্লাটিপ্লাস
Ⓒ আর্কিওপটেরিক্স
Ⓓ পেরিপেটাস
Ans : (D)
■ লাংফিস - মৎস্য ও উভচরের মধ্যে সংযোগ
■ প্লাটিপ্লাস - সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ
■ আর্কিওপটেরিক্স - পক্ষী ও সরীসৃপের মধ্যে সংযোগ
18. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ⓐ 22 জোড়া
Ⓑ 46 টি
Ⓒ 46 জোড়া
Ⓓ 48 টি
Ans : (B)
19. নিম্নের কোন রেচনজাত পদার্থ ধুতুরার পাতা ও ফল থেকে পাওয়া যায় ?
Ⓐ কুইনাইন
Ⓑ রেসারপিন
Ⓒ ডাটুরিন
Ⓓ মরফিন
Ans : (C)
■ কুইনাইন এর উৎস - সিঙ্কনা গাছের ছাল
■ রেসারপিন - সর্পগন্ধার মূল
■ মরফিন - আফিং গাছ
20. সুন্দরী, গরাণ গাছ গুলি হল _____ প্রকৃতির
Ⓐ হাইড্রোফাইট
Ⓑ হ্যালোফাইট
Ⓒ মেসোফাইট
Ⓓ জেরোফাইট
Ans : (B)
21. কাস্টনার পদ্ধতিতে নিম্নের কোনটি নিষ্কাশিত করা হয় ?
Ⓐ সোডিয়াম
Ⓑ অ্যালুমিনিয়াম
Ⓒ ফসফরাস
Ⓓ ফ্লুওরিন
Ans : (A)
22. ক্লোরোফর্ম তৈরিতে নিম্নের কোন গ্যাস ব্যবহৃত হয় ?
Ⓐ র্যাডন
Ⓑ জেনন
Ⓒ অ্যামোনিয়া
Ⓓ মিথেন
Ans : (D)
■ র্যাডন - এটমিক রিসার্চ ও রেডিও থেরাপির কাজে
■ জেনন - লেসার ও ফ্ল্যাশ ল্যাম্পে
■ অ্যামোনিয়া - সার, কৃত্রিম তন্তু, রেফ্রিজারেশনে এ
23. গণপরিষদ দ্বারা গঠিত স্টিয়ারিং কমিটির প্রধান কে ছিলেন ?
Ⓐ ড. বি আম্বেদকর
Ⓑ ড. রাজেন্দ্রপ্রসাদ
Ⓒ জওহরলাল নেহেরু
Ⓓ জে বি কৃপালিনী
Ans : (B)
■ ড. বি আম্বেদকর - গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির সভাপতি
■ জওহরলাল নেহেরু - কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি, প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন
■ জে বি কৃপালিনী - মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির সভাপতি
24. সংবিধানের জরুরি অবস্থার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?
Ⓐ অস্ট্রেলিয়া
Ⓑ জার্মানি
Ⓒ জাপান
Ⓓ সুইডেন
Ans : (B)
25. ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স অফ স্টাফ (CDS) কে ছিলেন ?
Ⓐ পবন সিংহ
Ⓑ অজিত দোভাল
Ⓒ সুনীল লাম্বা
Ⓓ বিপিন রাওয়াত
Ans : (D)
26. কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের জাতীয় আয়কে ওই সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় -
Ⓐ GDP (স্থূল আভ্যন্তরীণ উৎপাদন)
Ⓑ GNI (স্থূল জাতীয় আয়)
Ⓒ PCI (মাথা পিছু জাতীয় আয়)
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (C)
27. দ্য অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (OPEC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ ভিয়েনা, অস্ট্রিয়া
Ⓑ ওয়াশিংটন ডিসি, ইউএস
Ⓒ লন্ডন, ইংল্যান্ড
Ⓓ ব্রাসেলস, বেলজিয়াম
Ans : (A)
28. 'মিডনাইট চিলড্রেন' গ্রন্থটি কার লেখা ?
Ⓐ ঋষি বাসু
Ⓑ ঝুম্পা লাহিড়ী
Ⓒ অমিতাভ ঘোষ
Ⓓ সালমান রুশদি
Ans : (D)
29. নিম্নের কোনটি কম্পিউটারের হার্ডওয়ার ডিভাইস ?
Ⓐ র্যাম
Ⓑ হার্ড ডিস্ক ড্রাইভ
Ⓒ ফ্লপি ডিস্ক ড্রাইভ
Ⓓ উপরের সবগুলি
Ans : (D)