আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 25 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 25 (MCQ)
******************************
1. খিলাফত আন্দোলন কবে সংঘটিত হয় ?
Ⓐ 1920
Ⓑ 1930
Ⓒ 1917
Ⓓ 1925
Ans : (A)
★ এই আন্দোলনের নেতা ছিলেন মহম্মদ আলি ও শওকত আলি
★ মুসলমানদের অধিকার রক্ষা সহ একাধিক কারণে এই আন্দোলন শুরু হয়
2. লাহোর ষড়যন্ত্র মামলা 1929-30 এ প্রধান অভিযুক্ত কে ছিলেন ?
Ⓐ ভগৎ সিং
Ⓑ যতীন্দ্রনাথ দাস
Ⓒ চন্দ্রশেখর আজাদ
Ⓓ উপরের সবাই
Ans : (D)
★ এছাড়া অভিযুক্ত ছিলেন শিবরাম রাজগুরু, শুকদেব থাপার এবং বটুকেশ্বর দত্ত
★ মামলার রায়ে 1931 সালের 23 শে মার্চ ভগৎ সিং, শুকদেব এবং রাজগুরুর ফাঁসি হয়
3. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ উইলিয়াম জোন্স
Ⓑ প্রসন্নকুমার ঠাকুর
Ⓒ রাজা রামমোহন রায়
Ⓓ ভিভিয়ান ডিরোজিও
Ans : (D)
★ 1828 সালে কলকাতায় এটি স্থাপিত হয়
★ উদ্দেশ্য ছিল স্বাধীন চিন্তা, যুক্তিবাদের বিকাশ ঘটানো, দেশপ্রেম প্রভৃতি
এর সদস্যরা ইয়ং বেঙ্গল নামেও পরিচিত ছিল
4. মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতিত্ব করেন ?
Ⓐ কানপুর অধিবেশন
Ⓑ বোম্বাই অধিবেশন
Ⓒ মীরাট অধিবেশন
Ⓓ বেলগাঁও অধিবেশন
Ans : (D)
★ 1924 সালে মহারাষ্ট্রের বেলগাঁও তে আয়োজিত কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেন, একমাত্র একটি অধিবেশনেই তিনি সভাপতিত্ব করেন
★ এটি ছিল 43 তম অধিবেশন
5. আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি ছিল ?
Ⓐ পরাগল খান
Ⓑ মীরজাফর
Ⓒ মানসিংহ
Ⓓ মালিক কাফুর
Ans : (D)
6. সলবাই এর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
Ⓐ 1780
Ⓑ 1782
Ⓒ 1784
Ⓓ 1788
Ans : (B)
★ এই সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়
7. নন্দ বংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ বৈশালি
Ⓑ রাজগির
Ⓒ মাদুরাই
Ⓓ মগধ
Ans : (D)
★ এই বংশের কার্যকাল 364 - 324 খ্রিষ্টপূর্ব
★ প্রতিষ্ঠাতা - মহাপদ্মনন্দ
★ শেষরাজা - ধননন্দ
8. হরিহর ও বুক্কা নিম্নের কোন বংশ প্রতিষ্ঠা করেন ?
Ⓐ রাষ্ট্রকূট বংশ
Ⓑ পাল বংশ
Ⓒ শুঙ্গ বংশ
Ⓓ সঙ্গম বংশ
Ans : (D)
★ এই বংশের রাজধানী বিজয়নগরে অবস্থিত ছিল
★ রাষ্ট্রকূট বংশ এর প্রতিষ্ঠাতা - দন্তীদুর্গ
★ পাল বংশ এর প্রতিষ্ঠাতা - গোপাল
★ শুঙ্গ বংশ এর প্রতিষ্ঠাতা - পুষ্যমিত্র শুঙ্গ
9. নিম্মের কোন শাসকের উপাধি ছিল সুলতান-ই-আজম ?
Ⓐ সুলতানা রাজিয়া
Ⓑ কুতুবউদ্দিন আইবক
Ⓒ গিয়াসউদ্দিন বলবন
Ⓓ সামসুদ্দিন ইলতুতমিস
Ans : (D)
★ তার কার্যকাল ছিল - 1211 - 1236 সাল পর্যন্ত
★ তাকে বলা হতো দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা
★ কুতুবমিনারের অসমাপ্ত কাজ তিনি সম্পন্ন করেন
10. নিম্নের কোন মুদ্রা বৈদিক যুগে প্রচলিত ছিল ?
Ⓐ নিষ্ক
Ⓑ নিসার
Ⓒ দাম
Ⓓ সুবর্ণ
Ans : (A)
★ নিসার - মুঘল আমলে (জাহাঙ্গীর)
★ দাম- শেরশাহ সুরির আমলে
★ সুবর্ণ - মৌর্য যুগে, গুপ্ত যুগেও এই নামে মুদ্রা প্রচলিত ছিল
11. উরি জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ হিমাচলপ্রদেশ
Ⓒ হরিয়ানা
Ⓓ জম্মু-কাশ্মীরে
Ans : (D)
★ এটি ঝিলাম নদীর উপর অবস্থিত, এটির ক্ষমতা 480 মেগাওয়াট
12. জামনগর তৈল শোধনাগারটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ গুজরাট
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ অরুণাচলপ্রদেশ
Ans : (A)
13. বৌদ্ধ নিদর্শন উদয়গিরি গুহা ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
Ⓐ জম্মু-কাশ্মীর
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ ওড়িশা
Ⓓ মধ্যপ্রদেশ
Ans : (C)
14. সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ বেঙ্গালুরু, কর্ণাটক
Ⓑ কাসেরগড়, কেরল
Ⓒ লাখনৌ, উত্তরপ্রদেশ
Ⓓ কটক, ওড়িশা
Ans : (C)
15. দেবী অহল্যা বাঈ হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ ইন্দোর, মধ্যপ্রদেশ
Ⓑ মুম্বাই, মহারাষ্ট্র
Ⓒ জয়পুর, রাজস্থান
Ⓓ বেঙ্গালুরু, কর্ণাটক
Ans : (A)
16. পশ্চিমবঙ্গের ধানের গোলা হয় নিম্নের কোন জেলাকে ?
Ⓐ উত্তর দিনাজপুর
Ⓑ পুরুলিয়া
Ⓒ পূর্ব মেদিনীপুর
Ⓓ বর্ধমান
Ans : (D)
17. মারকিউরিক নাইট্রেট আবিষ্কার করেন নিম্নের কে ?
Ⓐ চন্দ্রশেখর ভেঙ্কটরামন
Ⓑ আচার্য জগদীশচন্দ্র বসু
Ⓒ আচার্য প্রফুল্লচন্দ্র রায়
Ⓓ প্রশান্ত চন্দ্র মহালানবীশ
Ans : (C)
18. বিজ্ঞানের কোন শাখায় চক্ষুরোগ সম্পর্কিত চর্চা করা হয় ?
Ⓐ অপটিক্স
Ⓑ অপথ্যালমোলজি
Ⓒ অরোলজি
Ⓓ অস্টিলজি
Ans : (B)
★ অপটিক্স - অলোকের উৎপাদনসংক্রান্ত বিদ্যা
★ অরোলজি - পাহাড় বিষয়ক চর্চা
★ অস্টিলজি - অস্থি সম্পর্কিত বিজ্ঞান
19. নিম্নের কোনটি বায়ুর গতিবেগ পরিমাপের একটি একক ?
Ⓐ নটিক্যাল মাইল
Ⓑ ম্যাক
Ⓒ ফুজিতা স্কেল
Ⓓ বিউফোর্ট স্কেল
Ans : (D)
★ নটিক্যাল মাইল - দূরত্বের একক
★ ম্যাক - সুপারসোনিক গতি মাপার একক
★ ফুজিতা স্কেল - টর্নেডো মাপার যন্ত্র
20. বাতাসে সাবান বুদবুদ সর্বদাই গোলাকার হয় তার কারণ হল -
Ⓐ সান্দ্রতা
Ⓑ ধারারেখ প্রবাহ
Ⓒ পৃষ্ঠটান
Ⓓ তলের আন্ত:রানবিক আকর্ষণ বল
Ans : (C)
21. নিম্নের কোনটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ ?
Ⓐ টিউবওয়েলের হাতল
Ⓑ নৌকার দাঁড়
Ⓒ মাছ ধরার ছিপ
Ⓓ ক্রেন
Ans : (A)
22. নিম্নের কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতম ?
Ⓐ লাল
Ⓑ কমলা
Ⓒ আকাশি
Ⓓ বেগুনি
Ans : (D)
★ সবথেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য হলো লালের
23. নিম্নের কোনটি পার্লামেন্টের প্রধান অংশ ?
Ⓐ লোকসভা
Ⓑ রাজ্যসভা
Ⓒ রাষ্ট্রপতি
Ⓓ উপরের সবগুলি
Ans : (D)
★ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ভারতে পার্লামেন্ট হল সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা, একে গণতন্ত্রের পীঠস্থান বলা হয়
★ আর্টিকেল - 79 এ পার্লামেন্টের গঠন নিয়ে উল্লেখ আছে
24. রাষ্ট্রপতি জরুরী অবস্থা ঘোষণা করলে কততম ধারার অন্তর্গত স্বাধীনতার অধিকার গুলি অকার্যকর হয় ?
Ⓐ ধারা - 19
Ⓑ ধারা - 20
Ⓒ ধারা - 21
Ⓓ ধারা - 67
Ans : (A)
★ 44 তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে কোনো ভাবেই 20 এবং 21 নং ধারাকে স্থগিত করে রাখা যাবে না
25. ব্যাংক ব্যবস্থার সংস্কারের জন্য প্রথম নরসিংহম কমিটি কত সালে গঠিত হয় ?
Ⓐ 1969
Ⓑ 1979
Ⓒ 1985
Ⓓ 1991
Ans : (D)
26. জনপ্রিয় ব্যক্তি জগদীশ মোহন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন ?
Ⓐ পিয়ানো
Ⓑ জল তরঙ্গ
Ⓒ সারেঙ্গী
Ⓓ তবলা
Ans : (B)
27. রেল ট্রান্সপোর্ট মিউজিয়াম নিম্নের কোন শহরে অবস্থিত ?
Ⓐ নতুন দিল্লী
Ⓑ মুম্বাই
Ⓒ আমেদাবাদ
Ⓓ বেঙ্গালুরু
Ans : (A)
28. নক আউট শব্দটি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ⓐ গলফ
Ⓑ ক্রিকেট
Ⓒ বক্সিং
Ⓓ জিমন্যাস্টিক
Ans : (C)
29. নিম্নের কোন দেশের রাজধানী ভিয়েনাতে অবস্থিত ?
Ⓐ অস্ট্রেলিয়া
Ⓑ অস্ট্রিয়া
Ⓒ বেলজিয়াম
Ⓓ বেলারুশ
Ans : (B)