আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 23 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 23 (MCQ)

******************************

1. ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র কে চালু করেন ?
[a] লর্ড রিপন
[b] উইলিয়াম বেন্টিঙ্ক
[c] দাদাভাই নৌরজি
[d] জেমস আগাস্টাস হিকি

Ans : (D)

➢ জেমস এ হিকি 1780 সালে বেঙ্গল গেজেট নামে ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন

2. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
[a] কার্জন
[b] ক্যানিং
[c] লরেন্স
[d] ডাফরিন 

Ans : (D)

➢ প্রতিষ্ঠা - 1885
➢ জনক - A O Hume
➢ প্রথম সভাপতি - উমেশচন্দ্র ব্যানার্জী

3. ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
[a] অরবিন্দ ঘোষ
[b] ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
[c] বিপিন চন্দ্র পাল
[d] রাজা রামমোহন রায়

Ans : (D)

➢ 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন
➢ 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা,পরে নাম বদলে হয় ব্রাহ্ম সমাজ
➢ তাঁর রচিত প্রথম বাংলা গ্রন্থ - বেদান্ত গ্রন্থ
নব জাগরণের পথিক বলা হয়

4. মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি ?
[a] পুরান
[b] অর্থশাস্ত্র
[c] ইন্ডিকা 
[d] রাজতরঙ্গিনী

Ans : (C)

➢ তিনি ছিলেন গ্রিক পর্যটক
➢ সেলিয়াকাস- 1 এর রাজকীয় দূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে দায়িত্ব পালন করে

5. লর্ড কার্জন বাংলাকে কবে বিভক্ত করেছিলেন ?
[a] 16 অক্টোবর, 1905
[b] 12 অক্টোবর, 1905
[c] 18 অক্টোবর, 1905
[d] 18 এপ্রিল, 1905

Ans : (A)

➢ কার্যকর হয় 16 ই অক্টোবর, 1905
➢ বঙ্গভঙ্গ রদ হয় - 1911 সালে
➢ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নতুন দিল্লীতে স্থানান্তরিত করা হয়

6. গৌতম বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস (মহাপরিনির্বান) ত্যাগ করেন ?
[a] রাজগির
[b] বুদ্ধগয়া
[c] সারনাথ
[d] কুশীনগর

Ans : (D)

7. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
[a] শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
[b] শিশির কুমার ঘোষ 
[c] গিরিশ চন্দ্র ঘোষ
[d] রবার্ট নাইট

Ans : (B)

8. বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
[a] আলাউদ্দিন মুজাহিদ শাহ
[b] আলাউদ্দিন বাহমনি শাহ
[c] আহমেদ শাহ
[d] ফিরোজ শাহ

Ans : (B)

➢ তিনি দিল্লির সুলতান মুহম্মদ বিন তুঘলকের বিরুদ্ধে বিদ্রোহ করে বাহমানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন
➢ 1347-1425 পর্যন্ত গুলবার্গা ছিল বাহমানি রাজধানী
➢ এরপরে রাজধানি ছিল বিদার

9. ল্যান্ডহোল্ডার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
[A] আত্মারাম পাণ্ডুরঙ্গ
[B] রাজা রামমোহন রায়
[C] দেবেন্দ্রনাথ ঠাকুর
[D] দ্বারকানাথ ঠাকুর 

Ans : (D)

➢ 1838 সালে প্রতিষ্ঠা হয়
➢ এটি ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন
➢ রাধকান্ত দেবের সাথে এই সংগঠন স্থাপন করেন
এর আগে গৌড়ীয় সভা স্থাপন করেছিলেন

10. স্থানীয় স্বায়ত্তশাসনের জনক (Father of Local Self Government) কাকে বলা হয় ?
[a] লর্ড মেয়ো
[b] লর্ড রিপন
[c] লর্ড কার্জন
[d] লর্ড মিন্টো

Ans : (B)

➢ 1882 সালে এটির প্রবর্তন করেন


11. মান্নান উপসাগর কোন উপকূলে অবস্থিত ?
[a] তামিলনাড়ু
[b] কেরালা
[c] অন্ধ্রপ্রদেশ
[d] কর্ণাটক

Ans : (A)

➢ ভারত ও শ্রীলঙ্কার মাঝে পূর্ব-পশ্চিমে প্রসারিত

12. শিবসুমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
[a] কৃষ্ণা
[b] গোদাবরী
[c] কাবেরী
[d] মহানদী

Ans : (C)

13. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
[a] তেলেঙ্গানা
[b] কেরল
[c] জম্মু ও কাশ্মীর 
[d] অন্ধ্রপ্রদেশ

Ans : (C)

14. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?
[a] কল্লেরু হ্রদ 
[b] পুলিকট হ্রদ
[c] চিলকা হ্রদ
[d] লোকটাক হ্রদ

Ans : (A)

15. সহাদ্রি টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[a] মহারাষ্ট্র 
[b] কেরল
[c] কর্ণাটক
[d] অন্ধ্রপ্রদেশ

Ans : (A)

➢ সাতারা, সাংলি, কোলহাপুর ও রত্নাগিরি জেলা জুড়ে এটি অবস্থিত
➢ মহারাষ্ট্র এর আর একটি টাইগার রিজার্ভ বোর টাইগার রিজার্ভ

16. ভারতীয় প্রমান সময় কোন দ্রাঘিমা কে নির্দেশ করে ?
[a] 86.5° পূর্ব
[b] 82.5° পূর্ব
[c] 83.5° উত্তর
[d] 88.5° দক্ষিণ

Ans : (B)

17. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত ?
[a] অনির্দিষ্ট
[b] শূন্য
[c] বিষুবরেখার থেকে কিছুটা কম
[d] বিষুবরেখার থেকে কিছুটা বেশি

Ans : (B)

18. নিম্নলিখিত কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দীর্ঘতম তরঙ্গদৈঘ্য আছে ?
[a] অতিবেগুনি রশ্মি
[b] গামা রশ্মি
[c] আলোক রশ্মি
[d] ইনফ্রারেড রশ্মি

Ans : (D)

19. সাবান দিয়ে কোনো কিছু ধোয়া হলে সেটি পরিষ্কার হয়ে যায়, এটি কোন নীতি মেনে চলে ?
[a] পৃষ্ঠটান
[b] সান্দ্রতা
[c] ভাসন
[d] স্থিতিস্থাপকতা

Ans : (A)

➢ SI একক নিউটন/মিটার
➢ CGS ডাইন/সেমি

20. উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
[a] পাইরোমিটার
[b] ক্যালরিমিটার
[c] থার্মোমিটার
[d] বোলোমিটার

Ans : (A)

21. ওহম হলো ________ পরিমাপের একক ?
[a] তড়িৎ প্রবাহ
[b] ভোল্টেজ
[c] ধারকত্ব
[d] রোধ 

Ans : (D)

➢ তড়িৎ প্রবাহ - আম্পিয়ার
➢ ভোল্টেজ - ভোল্ট

22. 'সল্ট পিটার' নামে নিম্নের কোনটি পরিচিত ?
[a] NaCl
[b] KNO3
[c] Na2CO3
[d] NaHCO3

Ans : (B)

23. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ?
[a] 9
[b] 10
[c] 7
[d] 6 

Ans : (D)

➢ Part III এর আর্টিকেল 12 - 35 এটির সাথে সম্পর্কিত
➢ সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার ➢ অধিকার, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।

24. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন ?
[a] মঞ্জুলা চেল্লুর 
[b] ফতেমা বিবি
[c] অঞ্জলি শর্মা
[d] এদের কেউ না

Ans : (A)

➢ কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা -  1লা জুলাই, 1862
➢ বর্তমান প্রধান বিচারপতি - টি এস শিবজ্ঞানম

25. 14 টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয় কোন সালে ?
[a] 1969 সালে 
[b] 1980 সালে
[c] 1971 সালে
[d] 1991 সালে

Ans : (A)

➢ 1980 সালে আরো 6 টি ব্যাংকের জাতীয়করণ হয়

26. 'Long Walk to Freedom' বইটি কার লেখা ?
[a] নেলসন মেন্ডেলা
[b] সোনিয়া গান্ধী
[c] বেনজির ভুট্টো
[d] লালকৃষ্ণ আদভানি

Ans: (A)

27. রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত ?
[a] ফুটবল
[b] হকি
[c] ক্রিকেট
[d] গল্ফ

Ans : (D)

28. SAARC এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত ?
[a] ঢাকা, বাংলাদেশ
[b] দিল্লী, ভারত
[c] ইসলামাবাদ, পাকিস্তান
[d] কাঠমান্ডু, নেপাল 

Ans : (D)

29. আধুনিক কম্পিউটার এর জনক কাকে বলে ?
[a] আলেকজান্ডার ফ্লেমিং
[b] বিল গেটস
[c] মাইকেল ফ্যারাডে
[d] চার্লস ব্যাবেজ

Ans : (D)