আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 47
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 47
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. 80,000 টাকা মূলধনের উপর 2 বছরে সরল সুদ এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 288 টাকা । বার্ষিক সুদের হার নির্ণয় করো -
[A] 4%
[B] 8%
[C] 6%
[D] 5.5%
2. 500 টাকা ক্রয়মূল্যের একটি দ্রব্যকে 17% ক্ষতিতে বিক্রি করা হয় । যদি দামটি আরো 20% কমানো হয় তবে বিক্রয়মূল্যটি নির্ণয় করো -
[A] ₹332
[B] ₹290
[C] ₹452
[D] ₹302
3. 24 cm ব্যাসার্ধ এবং 10 cm উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত ?
[A] 3249.76 বর্গসেমি
[B] 4261.23 বর্গসেমি
[C] 3771.43 বর্গসেমি
[D] 3924.61 বর্গসেমি
4. একটি কোম্পানির রেভিনিউ প্রথম কোয়াটারে 10% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় কোয়ার্টারে 5% হ্রাস পায় । এই দুই কোয়ার্টারে নেট কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি হলো ?
[A] 3.5% হ্রাস
[B] 3.5% বৃদ্ধি
[C] 4.5% বৃদ্ধি
[D] 4.5% হ্রাস
5. A একটি বোতল B কে 30% লাভে বিক্রি করে এবং B, C কে এটি 20% ক্ষতিতে বিক্রি করে । যদি C বোতলটির জন্য 3744 টাকা দিয়ে থাকে তবে A এর বোতলটির কেনা দাম কত ?
[A] 3600 টাকা
[B] 3000 টাকা
[C] 3200 টাকা
[D] 3500 টাকা
6. দুটি সংখ্যার মধ্যে অনুপাত 6 : 5 । যদি তাদের যোগফল হয় 22 তবে দুটি সংখ্যার বর্গের যোগফল কত ?
[A] 234
[B] 244
[C] 196
[D] 256
7. একটি আংটিকে তিনটি ক্রমিক ছাড় 10%, 20% এবং 30% -এ বিক্রি করা হয় । যদি আংটির ধার্য্যমূল্য হয় 20,000 টাকা তবে এটির নেট বিক্রয়মূল্য কত ?
[A] 10000 টাকা
[B] 10020 টাকা
[C] 10080 টাকা
[D] 9000 টাকা
8. যদি A : B : C = 2 : 3 : 5 তবে (A + B) : (B + C) : (C + A) -এর মান কত ?
[A] 5 : 8 : 8
[B] 7 : 6 : 5
[C] 5 : 8 : 7
[D] 7 : 8 : 7
9. এক ব্যক্তি বার্ষিক নিৰ্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের জন্য কিছু টাকা ধার করে । যদি মূলধন ও মোট সুদের মধ্যে অনুপাত 5 : 1 হয় তবে বার্ষিক সুদের হার কত ?
[A] 4%
[B] 2%
[C] 3.5%
[D] 7%
10. মান নির্নয় :
13 [216 ÷ 3 এর {48 ÷ 24 × (42 – 38)}]
[A] 143
[B] 91
[C] 117
[D] 130
11. মোহন, আমান এবং সোহান একত্রে একটি কাজ 18 দিনে করতে পারে । যদি মোহন আমানের তিনগুন দ্রুত কাজ করে এবং আমান সোহানের দ্বিগুন দ্রুত কাজ করে তবে কত দিনে সোহান একা কাজটি শেষ করতে পারবে ?
[A] 172 দিন
[B] 162 দিন
[C] 195 দিন
[D] 180 দিন
12. দীপক একটি টেবিলের ধার্য্যমূল্য ক্রয়মূল্য অপেক্ষা 50% বাড়িয়ে স্থির করে । সে যদি এটির উপর কিছু ছাড় দেয় এবং 10% লাভ করে । তবে ছাড়ের শতাংশ কত ?
[A] 26.67%
[B] 20%
[C] 16.67%
[D] 33.33%
13. 8 টি সংখ্যার গড় হলো 47 । প্রথম তিনটি সংখ্যার গড় হলো 53 এবং পরবর্তী দুটি সংখ্যার গড় হলো 55 । যদি ষষ্ঠ সংখ্যাটি সপ্তম এবং অষ্টম সংখ্যা থেকে যথাক্রমে 7 এবং 10 কম হয় তবে অষ্টম সংখ্যার মান কত ?
[A] 47
[B] 40
[C] 42
[D] 52
14. 442 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি ইলেকট্রিক পোল কে 13 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে 17 সেকেন্ডে অতিক্রম করে । দ্বিতীয় ট্রেনটির বেগ কত ?
[A] 12 m/s
[B] 32 m/s
[C] 18 m/s
[D] 24 m/s
15. T একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে এবং U একই কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে । যদি তারা একসাথে কাজ করে তবে 4 দিনে মোট কাজের কত শতাংশ কাজ সম্পন্ন হবে ?
[A] 80%
[B] 75%
[C] 65%
[D] 60%
16. একজন স্টুডেন্ট পরীক্ষায় 60% নম্বর পায় এবং যে 80% নম্বর পায় তার থেকে 24 নম্বর কম পায় । পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ?
[A] 150
[B] 140
[C] 120
[D] 130
17. 30 এবং 50 এর মধ্যে অবস্থিত সকল মৌলিক সংখ্যার যোগফল কত ?
[A] 202
[B] 187
[C] 199
[D] 173
18. ভগ্নাংশে পরিণত করো : 0.516666666...
[A] 31/70
[B] 31/63
[C] 30/61
[D] 31/60
19. ক্ষুদ্রতম সংখ্যাটি কত যা 5, 8 এবং 15 এর গুনিতক ?
[A] 60
[B] 230
[C] 120
[D] 40
20. 17 জন স্টুডেন্টের একটি ক্লাসে গড় বয়স হলো 20 বছর । যদি 38 বছর বয়সের নতুন একটি স্টুডেন্ট ক্লাসে যোগদান করে, তবে 18 জন স্টুডেন্টের এই ক্লাসের গড় বয়স কত হবে ?
[A] 24 বছর
[B] 26 বছর
[C] 21 বছর
[D] 23 বছর
আমাদের App এ নতুন জিকে সেকশন add করা হয়েছে, যারা এখনো App টি Update করেন নি তারা অনুগ্রহ করে Update করে নিন
Answers & Solutions ::



















