আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 46
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 46
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. M, N এর দ্বিগুন দক্ষ । M, N -এর থেকে 66 দিন কম সময়ে একটি কাজ সম্পন্ন করতে পারে । যদি তারা উভয়ই একসাথে কাজ করে তবে কতদিনে কাজটি শেষ হবে ?
[A] 123 দিন
[B] 44 দিন
[C] 132 দিন
[D] 46 দিন
[A] 123 দিন
[B] 44 দিন
[C] 132 দিন
[D] 46 দিন
2. একটি যাত্রাপথের এক-তৃতীয়াংশ অতিক্রম করা হয় 24 km/hr বেগে, এক-চতুর্থাংশ অতিক্রম করা হয় 36 km/hr বেগে এবং বাকিটা 60 km/hr বেগে । সমগ্র যাত্রাপথের গড় বেগ কত হবে ?
[A] 42 km/hr
[B] 36 km/hr
[C] 28 km/hr
[D] 38 km/hr
3. 9 জন সদস্যের একটি গ্রুপের গড় বয়স 42 বছর । প্রবীণতম সদস্যের বয়স হলো 58 বছর । যদি আমরা প্রবীণতম সদস্যকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিই তবে বাকি সদস্যদের গড় বয়স কত হবে ?
[A] 43 বছর
[B] 47 বছর
[C] 49 বছর
[D] 40 বছর
4. একটি বৃত্তের ব্যাসার্ধ 35% বাড়ানো হয় । এটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে ?
[A] 92.5%
[B] 70%
[C] 82.25%
[D] 75%
5. মান নির্ণয়:
42 ÷ 3 × [7 + (42 ÷ 6)] ÷ 2 এর 7
[A] 28
[B] 14
[C] 56
[D] 196
6. 35.7 cm উচ্চতা এবং উচ্চতার 1/7 অংশ ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো -
[A] 85.35 বর্গসেমি
[B] 81.055 বর্গসেমি
[C] 80.055 বর্গসেমি
[D] 91.035 বর্গসেমি
7. একটি জামাকে $30 দামে কেনা হয় এবং $40 দামে বিক্রি করা হয় । লাভের শতাংশ নির্ণয় করো :
[A] 25%
[B] 11.11%
[C] 30%
[D] 33.33%
8. একটি দ্রব্যের ক্রয়মূল্যের 40% এটির বিক্রয়মূল্যের 30% -এর সাথে সমান । লাভের হার কত ?
[A] 30%
[B] 33.33%
[C] 50%
[D] 66.66%
9. যদি (5m + n) : (5m – n) = 5 : 2 হয় তবে m : n এর মান কত ?
[A] 9 : 17
[B] 7 : 15
[C] 5 : 9
[D] 8 : 9
10. একটি ইলেকট্রনিক গ্যাজেট 15% ছাড়ে ₹25,500 দামে বিক্রি করা হয় । এটির ধার্য্যমূল্য কত ছিল ?
[A] 30,000 টাকা
[B] 29,000 টাকা
[C] 33,000 টাকা
[D] 28,000 টাকা
11. মান নির্নয় :
13 [45 + 4 {257 – 3 (29 + 33)}]
[A] 6288
[B] 3266
[C] 5244
[D] 4277
12. কোনো মূলধনের উপর প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ 600 টাকা এবং দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ হয় 660 টাকা । বার্ষিক সুদের হার কত ?
[A] 11%
[B] 8%
[C] 12%
[D] 10%
13. সানির আয় সোনুর আয়ের থেকে 15% বেশি এবং সোনুর আয় মনুর আয় অপেক্ষা 30% বেশি । সানির আয় মনুর আয় অপেক্ষা কত শতাংশ বেশি ?
[A] 59.5%
[B] 49.5%
[C] 50%
[D] 60%
14. যদি মনীশ একটি কাজের 3/5 অংশ সম্পন্ন করতে পারে 48 দিনে তবে মনীশ একই কাজের 1/5 অংশ কত দিনে করতে পারবে ?
[A] 14 দিন
[B] 20 দিন
[C] 12 দিন
[D] 16 দিন
15. 12, 46, 11 এবং 43 -প্রত্যেকটির সাথে কোন সংখ্যা যোগ করতে হবে যাতে লদ্ধ সংখ্যা গুলি সমানুপাতে থাকে ?
[A] 3
[B] 5
[C] 4
[D] 2
16. একটি মূলধন সরল সুদে বিনিয়োগ করা হলে 19/5 বছরে এটি এটির 69/50 গুণ হয় । বার্ষিক সুদের হার কত ?
[A] 5%
[B] 20%
[C] 15%
[D] 10%
17. মান নির্নয় :
6.5 × 6.5 – 2.5 × 2.5
[A] 36
[B] 25
[C] 24
[D] 35
18. মান নির্নয় :
20 – 3 × (4 + 1) ÷ 2
[A] 14.5
[B] 17.5
[C] 12.5
[D] 13.5
19. একটি ক্রোকারীর ধার্য্যমূল্য ছিল 15400 টাকা এবং 12% ছাড় দেওয়া হচ্ছিল । হার্শ দোকানদারের সাথে বার্গেন করলো একটি ক্রমিক ছাড় পাওয়ার জন্য এবং সে এটিকে 10164 টাকায় কেনে । দোকানদার দ্বিতীয় ছাড়টি কত শতাংশ দিয়েছিল ?
[A] 30%
[B] 25%
[C] 15%
[D] 10%
20. 9 এর প্রথম পাঁচটি অযুগ্ম গুনিতকের গড় নির্ণয় করো -
[A] 55
[B] 45 *
[C] 35
[D] 50
আমাদের App টিতে জিকে সেকশন Add করা হয়েছে, যারা App টি Update করেন নি, তারা অবশ্যই Update করে নেবেন



















