আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 44

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 44


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. একটি গাড়ির বিক্রয়মূল্য হলো 3675 টাকা । যদি গাড়িটি 65% ছাড়ে বিক্রি করা হয় তবে গাড়িটির ধার্য্যমূল্য কত হবে ?
[A] 11200 টাকা
[B] 10500 টাকা 
[C] 9800 টাকা
[D] 10800 টাকা

2. মান নির্ণয় :
12 ÷ 3 এর 4 – 88 + 75 + 6 × 2 এর 15
[A] 198
[B] 118
[C] 228
[D] 168 

3. একটি দ্রব্যের মূল্য যখন 40% হ্রাস পায় তখন এটির বিক্রি 60% বৃদ্ধি পায় । বিক্রির উপর নেট এফেক্ট কত ?
[A] 6% বৃদ্ধি
[B] 4% হ্রাস 
[C] 4% বৃদ্ধি
[D] 7% হ্রাস

4. যদি একটি শার্টের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যথাক্রমে 1050 টাকা এবং 900 টাকা হয়, তবে লাভের হার কত ?
[A] 16.66% 
[B] 20%
[C] 25%
[D] 18.5%

5. 8000 টাকা মূলধনের উপর প্রথম এবং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 800 টাকা এবং 880 টাকা হয় । বার্ষিক সুদের হার নির্ণয় করো -
[A] 8%
[B] 10% 
[C] 12%
[D] 15%

6. নিম্নের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য ?
[A] 1442
[B] 9196 
[C] 4320
[D] 8487

7. অরুণ বরুণের থেকে 20% নম্বর কম পায় । রাজু, বরুণের থেকে 30% কম নম্বর পায় । যদি রাজু 140 নম্বর পেয়ে থাকে তবে অরুণের নম্বর কত ?
[A] 150
[B] 160 
[C] 200
[D] 180

8. ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো যার ভূমি 12 cm এবং সংলগ্ন উচ্চতা ভূমির দৈর্ঘ্যের 1/3 অংশ -
[A] 24 বর্গসেমি 
[B] 20 বর্গসেমি
[C] 18 বর্গসেমি
[D] 16 বর্গসেমি

9. যদি মোট দ্রব্যের 80% দ্রব্য 20% লাভে বিক্রি করা হয় এবং বাকি দ্রব্যকে 30% ক্ষতিতে বিক্রি করা হয় তবে মোটের উপর লাভের হার কত হবে ?
[A] 12%
[B] 15%
[C] 14%
[D] 10% 

10. একজন দোকানদার তার দ্রব্যের ধার্য্যমূল্য এমনভাবে স্থির করে যাতে 20% ছাড় দেওয়ার পরও সে 28% লাভ করে । ক্রয়মূল্য থেকে কত শতাংশ উপরে ধার্য্যমূল্য স্থির করেছে ?
[A] 66%
[B] 55%
[C] 60% 
[D] 44%

11. কোনো মূলধন সরল সুদের হারে 2 বছরে হয় 900 টাকা এবং 4 বছরে হয় 1080 টাকা । বার্ষিক সুদের হার কত ?
[A] 12.5% 
[B] 14.28%
[C] 14%
[D] 15%

12. একটি মিশ্রণে এসিড ও জলের অনুপাত 5 : 3 । যদি এতে 12 লিটার জল মেশানো হয় তবে এসিড ও জলের অনুপাত হয় 5 : 6 । মিশ্রণে এসিডের পরিমান নির্ণয় করো -
[A] 4 লিটার
[B] 16 লিটার
[C] 20 লিটার 
[D] 8 লিটার

13. রমন এবং রাজু 5500 টাকার বিনিময়ে একটি কাজ নেয় । রমন একা ওই কাজটি 5 দিনে এবং রাজু একা একই কাজ 6 দিনে করতে পারে । যদি তারা একসাথে কাজ করে, তবে তাদের প্রাপ্ত অর্থের মধ্যে অন্তর কত ?
[A] 500 টাকা 
[B] 700 টাকা
[C] 600 টাকা
[D] 550 টাকা

14. 8 জন বন্ধুর একটি গ্রুপের গড় ওজন 70 kg । যদি 70 kg ওজনের একজন ব্যক্তি গ্রুপে যোগদান করে তবে নতুন গড় ওজন কত হবে ?
[A] 68 kg
[B] 73 kg
[C] 70 kg 
[D] 54 kg

15. অমর, আক্রম এবং বৈভব একসাথে একটি কাজ 20 দিনে করতে পারে । যদি অমর আক্রমের তিনগুন দ্রুত কাজ করে এবং আক্রম বৈভবের দ্বিগুন দ্রুত কাজ করে তবে বৈভব একা একই কাজ কতদিনে করতে পারবে ?
[A] 210 দিন
[B] 180 দিন 
[C] 200 দিন
[D] 190 দিন

16. দুটি ট্রেন বিপরীত দিকে একই বেগে দৌড়াচ্ছে । যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 255 মিটার হয় এবং তারা পরস্পরকে17 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রতিটি ট্রেনের বেগ কত ?
[A] 21 m/s
[B] 18 m/s
[C] 15 m/s 
[D] 12 m/s

17. একটি পরিবারের 9 জন পুত্রের গড় বয়স 13 বছর । মা, বাবা এবং পুত্রদের বয়সের গড় 20 বছর । যদি মা, বাবার থেকে 9 বছরের ছোটো হয়, তবে বাবার বয়স কত ?
[A] 61 বছর
[B] 63 বছর
[C] 56 বছর 
[D] 62 বছর

18. 31 × 32 × 33 কে 5 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে ?
[A] 0
[B] 1 
[C] 3
[D] 2

19. ভগ্নাংশে পরিণত করো : 0.42727272727.....

[A] 420/999
[B] 400/999
[C] 423/999
[D] 423/990 

20. M ও N প্রার্থীর নম্বরের অনুপাত হলো 10 : 11 । যদি M এর নম্বর 200 হয় তবে N এর নম্বর কত ?
[A] 200
[B] 260
[C] 240
[D] 220 


Answers & Solutions will be provided soon....


আমাদের App টিতে জিকে সেকশন Add করা হয়েছে, অনুগ্রহ করে App টি আপডেট করে নিন

Answers & Solutions ::