আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 39
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 39
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. একটি টেবিলের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে অন্তর হলো 224 টাকা । যদি ক্ষতির হার 40 শতাংশ হয় তবে বিক্রয়মূল্য কত ?
[A] 336 টাকা
[B] 352 টাকা
[C] 306 টাকা
[D] 406 টাকা
2. মান নির্ণয় :
[21 + 14 – 7 × (91 ÷ 7 – 12) + 42]
[A] 80
[B] 50
[C] 70
[D] 60
3. মান নির্ণয় : 0.44444.....+ 0.222222....
[A] 7/8
[B] 6/7
[C] 2/3
[D] 8/9
4. উমেশ একটি দ্রব্য বিক্রি করে এবং 75% লাভ করে । ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে অনুপাত কত ?
[A] 4 : 7
[B] 8: 5
[C] 5 : 8
[D] 7 : 4
5. হিতেন তার পেনের ধার্য্যমূল্য 15625 টাকা স্থির করে এবং 20 শতাংশ ছাড় দেওয়ার পরও সে 25% লাভ করে । পেনটির ক্রয়মূল্য কত ?
[A] 10000 টাকা
[B] 11800 টাকা
[C] 10500 টাকা
[D] 12500 টাকা
6. Y এবং Z একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে । Z একা একই কাজ 60 দিনে করতে পারে । তবে Y একা একই কাজ কতদিনে করতে পারবে ?
[A] 35 দিন
[B] 42 দিন
[C] 30 দিন
[D] 37 দিন
7. যদি একটি রম্বসের পরিসীমা হয় 200 cm এবং এটির একটি কর্ণ হয় 80 cm তবে রম্বসটির ক্ষেত্রফল কত ?
[A] 2400 বর্গসেমি
[B] 1620 বর্গসেমি
[C] 2250 বর্গসেমি
[D] 1600 বর্গসেমি
8. যখন ধার্য্যমূল্য হয় 2280 টাকা এবং বিক্রয়মূল্য হয় 1482 টাকা তবে ছাড়ের শতাংশ নির্ণয় করো -
[A] 35%
[B] 40%
[C] 25%
[D] 33%
9. 70 থেকে 144 পর্যন্ত 13 -এর সমস্ত গুণিতকের গড় কত ?
[A] 105
[B] 111.5
[C] 110.5
[D] 109
10. দুটি ট্রেন একই দিকে 34 km/hr এবং 86 km/hr বেগে দৌড়াচ্ছে, তাদের দৈর্ঘ্য হলো 300 মিটার এবং 480 মিটার যথাক্রমে । দ্রুতগামী ট্রেনটি কত সময়ে মন্থর ট্রেনটিকে অতিক্রম করবে ?
[A] 54 সেকেন্ড
[B] 48 সেকেন্ড
[C] 60 সেকেন্ড
[D] 36 সেকেন্ড
11. দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 5 দিনে চেতন একা একটি কাজ করতে পারে । রেশমি দিনে 10 ঘন্টা করে কাজ করে 2 দিনে একটি কাজ শেষ করতে পারে । দৈনিক তাদের একত্রে কত ঘন্টা কাজ করতে হবে যাতে একই কাজ 4 দিনে শেষ হয় ?
[A] 2.5 ঘন্টা
[B] 5 ঘন্টা
[C] 4 ঘন্টা
[D] 3 ঘন্টা
12. মান নির্ণয় :
[0.25 × (0.25 ÷ 0.25)]/[(0.25×0.25)×0.25]
[A] 4
[B] 0.4
[C] 16
[D] 1.6
13. A ও B এর বয়সের অনুপাত যদি 3 : 4 হত এবং তাদের বয়সের সমষ্টি 28 হয় তবে B এর বয়স কত ?
[A] 16 বছর
[B] 18 বছর
[C] 17 বছর
[D] 14 বছর
14. 31 এবং 73 এর গসাগু নির্ণয় করো-
[A] 3
[B] 1
[C] 7
[D] 11
15. 50 টি পর্যবেক্ষণের গড় হলো 23 । তিনটি পর্যবেক্ষণ 19, 33 এবং 66 কে ভুল করে 30, 38 এবং 69 নেওয়া হয়েছে । সঠিক গড়টি কি হবে ?
[A] 19.92
[B] 23.42
[C] 22.62
[D] 21.78
16. তিনটি সংখ্যার অনুপাত 9 : 8 : 7 । যদি তিনটি সংখ্যার যোগফল 480 হয়, তবে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত ?
[A] 170
[B] 180
[C] 160
[D] 140
17. একটি নিৰ্দিষ্ট পরিমান টাকা সরল সুদে 8 বছরে 5 গুন হয় । একই সুদের হারে 24 বছরে এটি কত গুন হবে ?
[A] 11
[B] 13
[C] 12
[D] 10
18. 1256 এর 75% হলো
[A] 756
[B] 942
[C] 876
[D] 848
19. A1 এর ওজন A2 এর ছয়গুন এবং A2 এর ওজন A3 এর থেকে 50% বেশি । যদি তিনজনের গড় ওজন 299 কেজি হয় তবে A1 এর ওজন কত ?
[A] 897 কেজি
[B] 1544 কেজি
[C] 702 কেজি
[D] 979 কেজি
20. বার্ষিক 10% হারে 7 বছরে কোনো মূলধনের উপর সরল সুদ হয় 21630 টাকা । একই টাকার উপর বার্ষিক 20% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] 12570 টাকা
[B] 13596 টাকা
[C] 12788 টাকা
[D] 13484 টাকা
আমাদের App টি নতুন জিকে সেকশন Add করা হয়েছে, App টি আজই Update করে নিন Play Store এ গিয়ে



















