আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 11 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 11 (MCQ)
******************************
1. সিন্ধু সভ্যতায় বৃহত্তম স্নানাগারের সন্ধান নিম্নের কোথায় পাওয়া গেছে ?
Ⓐ হরপ্পা
Ⓑ মহেঞ্জদারো
Ⓒ রোপার
Ⓓ কালিবঙ্গান
Ans : (B)
■ পাকিস্তানের সিন্ধ/সিন্ধু অঞ্চলে এটি পাওয়া গেছে
■ মহেঞ্জদারো শব্দের অর্থ মৃতের স্তুপ
2. মুদ্রারাক্ষস, দেবীচন্দ্রগুপ্তম নাটকটি কে লিখেছেন ?
Ⓐ কালিদাস
Ⓑ বিশাখ দত্ত
Ⓒ দন্ডীন
Ⓓ বিষ্ণুশর্মা
Ans : (B)
■ কালিদাস - মালবিকাগ্নিমিত্রাম, অভিজ্ঞানশকুন্তলাম
■ দন্ডীন- কাব্যদর্শ
■ বিষ্ণুশর্মা - পঞ্চতন্ত্র, হিতোপদেশ
3. কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ঘটনা সারা দেশে আলোড়ন তৈরি করে ?
Ⓐ 1930
Ⓑ1928
Ⓒ 1932
Ⓓ 1919
Ans : (A)
■ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এটি ঘটে
■ ফাঁসি হয় - 1934 সালের 12 ই জানুয়ারি
4. নিম্নের কোন গভর্ণর জেনারেল কে সিভিল সার্ভিসের জনক বলা হয় ?
Ⓐ ওয়ারেন হেস্টিংস
Ⓑ লর্ড কর্ণওয়ালিস
Ⓒ স্যার জন শোর
Ⓓ লর্ড এলেনবরো
Ans : (B)
■ তাঁর কার্যকাল - 1786 - 1793
■ তাঁর আমলে চিরস্থায়ী বন্দোবস্ত, পুলিশ ব্যবস্থার পুনগঠন ঘটে
5. কলকাতায় ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ শিশির কুমার ঘোষ
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ আনন্দমোহন বসু
Ⓓ রাধাকান্ত দেব
Ans : (A)
■ এটি 1875 সালে প্রতিষ্ঠা হয়
■ দেবেন্দ্রনাথ ঠাকুর - তত্ত্ববোধিনী সভা
■ আনন্দমোহন বসু - ভারত সমাজ
■ রাধাকান্ত দেব - ধর্মসভা
6. কোল বিদ্রোহ নিম্নের কোন রাজ্যে ঘটে ?
Ⓐ পাঞ্জাব
Ⓑ পশ্চিম ভারত
Ⓒ বাংলা
Ⓓ বিহার
Ans : (D)
■ 1831-32 এই সময়ে এটি ঘটে
■ বুদ্ধ ভগৎ, জোয়া ভগৎ, সুই মুন্ডা, ঝিন্দরাই মানকি প্রমুখরা কোল বিদ্রোহের নেতৃত্ব দেন
7. কোন বেদ কে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বলা হয় ?
Ⓐ ঋকবেদ
Ⓑ সামবেদ
Ⓒ যজুবেদ
Ⓓ অথর্ববেদ
Ans : (A)
■ এটি ইন্দো-ইউরোপীয় ভাষায় রচিত
■ 1028 টি শ্লোক আটটি অষ্টকে এবং প্রতিটি অস্টক আটটি অধ্যায়ে বিভক্ত
8. নিম্নের কোন সম্রাট কে - ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য গঠনকারী' বলা হয় ?
Ⓐ ধননন্দ
Ⓑ শিশুনাগ
Ⓒ কালাশোক
Ⓓ মহাপদ্মনন্দ
Ans : (D)
■ নন্দ বংশ প্রথম অক্ষত্রিয় বংশ যারা 100 বছর ধরে রাজত্ব করেছে
■ তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, তাকে একরাট ও বলা হতো
■ হাতিগুমফা লিপু থেকে নন্দ বংশের বিভিন্ন তথ্য জানা যায়
9. সম্রাট অশোক কত সালে কলিঙ্গ যুদ্ধ করেন ?
Ⓐ 78 খ্রিষ্টপূর্ব
Ⓑ 122 খ্রিষ্টপূর্ব
Ⓒ 300 খ্রিষ্টপূর্ব
Ⓓ 261 খ্রিষ্টপূর্ব
Ans : (D)
■ দয়া নদীর তীরে মহাপদ্মনাভের বিরুদ্ধে এই যুদ্ধ করেন
■ তাঁর রাজত্বকাল - 268 - 232 খ্রিষ্টপূর্ব
10. দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় নিম্নের কে জাদু বিদ্যার সাথে যুক্ত ছিলেন ?
Ⓐ অমরসিংহ
Ⓑ শঙ্কু
Ⓒ বেতালভট্ট
Ⓓ হরিসেন
Ans : (C)
■ অমরসিংহ - অভিধান রচয়িতা
■ শঙ্কু - স্থাপত্য
■ হরিসেন - কবিতা
11. ভারতের বৃহত্তম জেলা কচ্ছ, কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ হরিয়ানা
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ গুজরাট
Ⓓ বিহার
Ans : (C)
12. পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ তিস্তা
Ⓑ সুবর্ণরেখা
Ⓒ মহানদী
Ⓓ দামোদর
Ans : (A)
■ দামোদরের তীরে দুর্গাপুর অবস্থিত
13. উকাই প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ রামগঙ্গা
Ⓑ গন্ডক
Ⓒ তাপ্তি
Ⓓ ভাগীরথী
Ans : (C)
14. চন্দ্রপ্রভা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ অরুণাচল প্রদেশ
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ হরিয়ানা
Ans : (B)
■ এখানে চিতল হরিণ, নীলগাই বিখ্যাত
15. ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ পাঞ্জাব
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ অসম
Ans : (A)
16. নিম্নের কোনটি রোধাঙ্ক এর একক ?
Ⓐ কুলম্ব
Ⓑ ওহম
Ⓒ ওহম-মিটার
Ⓓ হার্জ
Ans : (C)
■ কুলম্ব - আধানের একক
■ ওহম - রোধের একক
■ হার্জ - কম্পাঙ্ক এর একক
17. হিমমিশ্র তৈরি করতে হলে বরফ ও সাধারণ লবণের মিশ্রণ কে কি অনুপাতে মেশাতে হবে ?
Ⓐ 3 : 1
Ⓑ 5 : 6
Ⓒ 2 : 5
Ⓓ 4 : 1
Ans : (A)
■ এটির উষ্ণতা হয় প্রায় => - 21℃
18. মায়োপিয়া রোগ সারাতে কোন ধরণের লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে ?
Ⓐ অবতল লেন্স
Ⓑ উত্তল লেন্স
Ⓒ গোলীয় লেন্স
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (A)
■ হাইপারমেট্রোপিয়ায় উত্তল লেন্স ব্যবহার করা হয়
19. নিম্নের কোন এসিড কে অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল বলে ?
Ⓐ HCl
Ⓑ H2SO4
Ⓒ HNO3
Ⓓ HCOOH
Ans : (C)
20. প্রোটিনের তাপন মূল্য হলো -
Ⓐ প্রতি গ্রামে 4.2 kcal
Ⓑ প্রতি গ্রামে 3.2 kcal
Ⓒ প্রতি গ্রামে 9.3 kcal
Ⓓ প্রতি গ্রামে 5.6 kcal
Ans : (A)
■ লিপিড বা ফ্যাটের তাপন মূল্য - 9.3 kcal/gm
■ কার্বোহাইড্রেট এর তপন মূল্য - 4.1 kcal/gm
21. নিম্নের কোনটি স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন নয় ?
Ⓐ ভিটামিন - A
Ⓑ ভিটামিন - D
Ⓒ ভিটামিন - E
Ⓓ ভিটামিন - C
Ans : (D)
■ জলে দ্রবণীয় - ভিটামিন B কমপ্লেক্স, ভিটামিন C
■ স্নেহপদার্থে দ্রবণীয় - ভিটামিন A, D, E ও K
22. কত সালে জাতীয় পতাকার স্বীকৃতি প্রদান করা হয় ?
Ⓐ 22 জুলাই, 1947
Ⓑ 15 আগস্ট, 1947
Ⓒ 21 নভেম্বর, 1948
Ⓓ 22 জুলাই, 1950
Ans : (A)
■ জাতীয় পতাকার নকশা করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া
23. ভারতীয় সংবিধানের আইনি ব্যবস্থার স্বাধীনতার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?
Ⓐ ব্রিটেন
Ⓑ আমেরিকা
Ⓒ আয়ারল্যান্ড
Ⓓ দক্ষিণ আফ্রিকা
Ans : (B)
■ এছাড়া এখান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, সুপ্রিমকোর্টে ও হাইকোর্টের প্রধান বিচারপতির অপসারণ, সংবিধানের প্রস্তাবনা, উপরাষ্ট্রপতির কার্যকারিতা
24. নিম্নের কাকে সংবিধানে যুদ্ধ ঘোষণা বা শান্তি চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে ?
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ স্বরাষ্ট্রমন্ত্রী
Ⓓ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
Ans : (A)
25. ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প কোন সালে লঞ্চ করা হয় ?
Ⓐ 2014
Ⓑ 2019
Ⓒ 2017
Ⓓ 2015
Ans : (D)
26. নিম্নের কোন পুরস্কারটি গণিতে দেওয়া হয় ?
Ⓐ ম্যান বুকার
Ⓑ গ্রামী পুরস্কার
Ⓒ রামন ম্যাগসেসাই
Ⓓ অ্যাবেল পুরস্কার
Ans : (D)
■ 2003 সাল থেকে এটা চালু হয়
■ ম্যান বুকার - সাহিত্য / ইংরেজি সাহিত্য
■ গ্রামী পুরস্কার - সংগীত
■ রামন ম্যাগসেসাই - জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগ ও আন্তর্জাতিক বোঝাপড়া
27. কথক নৃত্যটি প্রধানত কোন রাজ্যে বেশি দেখা যায় ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ কর্ণাটক
Ⓓ কেরল
Ans : (A)
28. উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ নিম্নের কোন সংগীতের সাথে যুক্ত ?
Ⓐ কর্ণাটক ধারা
Ⓑ ধুপদী শাস্ত্রীয়
Ⓒ হিন্দুস্তানী ধারা
Ⓓ ঠুমরি শাস্ত্রীয় সংগীত
Ans : (D)
29. সুন্নি ড্যাম হাইড্রোইলেকট্রিক প্রজেক্টে 2614 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার, এটি কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ গুজরাট
Ⓒ হিমাচল প্রদেশ
Ⓓ সিকিম
Ans : (C)
30. ভারত ও কোন দেশের মধ্যে নৌ-অনুশীলন 'VARUNA' সম্পন্ন হয় ?
Ⓐ চীন
Ⓑ রাশিয়া
Ⓒ মঙ্গোলিয়া
Ⓓ ফ্রান্স
Ans : (D)