আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 08 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 08 (MCQ)

******************************

1. কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল ?

Ⓐ 1567
Ⓑ 1576 
Ⓒ 1526
Ⓓ 1583

Ans : (B)

■ আকবর ও মেবারের রানা প্রতাপের মধ্যে এই যুদ্ধ ঘটে
■ রাজা মান সিং এর নেতৃত্বে মেবারের পতন হয় এবং রানা প্রতাপ পরাজিত হন
■ আকবরের আমলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ (1556) ঘটে

2. কার রাজসভায় ইতালীয় পর্যটক নিকোলো কন্টি এসেছিলেন ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ প্রথম বুক্কা
Ⓒ সদাশিব রায়
Ⓓ দেব রায় - I 

Ans : (D)

■ তাঁর কার্যকাল - 1406 - 1422
■ তিনি ছিলেন দ্বিতীয় হরিহর এর তৃতীয় পুত্র ছিলেন প্রথম দেবরায়

3. নিম্নের কোন সম্রাট 'Kingship knows no Kinship' মতাদর্শে বিশ্বাসী ছিলেন ?
Ⓐ আলাউদ্দিন খলজী 
Ⓑ গিয়াসউদ্দিন তুঘলক
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ মুবারক খান

Ans : (A)

■ তাঁর সময়কাল - 1296 - 1316
■ তিনিই প্রথম দিল্লীর তুর্কী সুলতান
■ তিনি প্রথম আলেকজান্ডার বা সিকন্দর-ই-সাহি উপাধি নেন

4. ঐতিহাসিক রচনা 'পৃথ্বীরাজ বিজয়' কার লেখা ?
Ⓐ কলহন
Ⓑ হেমচন্দ
Ⓒ জয়নিক 
Ⓓ সোমদেব

Ans : (C)

■ কলহন - রাজতরঙ্গিনী
■ হেমচন্দ - কুমার পাল চরিত
■ সোমদেব - কথাসরিতসাগর

5. অভিনব ভারত - কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ অজিত সিং
Ⓑ ভগৎ সিং
Ⓒ চন্দ্রশেখর আজাদ
Ⓓ বিনায়ক দামোদর সাভারকর 

Ans : (D)

■ অজিত সিং - ভারতমাতা সোসাইটি
■ ভগৎ সিং - ভারত নওজোয়ান সভা
■ চন্দ্রশেখর আজাদ - হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাব্লিকান এসোসিয়েশন

6. গান্ধী আড়ুইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
Ⓐ 1930
Ⓑ 1935
Ⓒ 1931 
Ⓓ 1929

Ans : (C)

■ উক্ত সালের মার্চ মাসে করাচীতে বিশেষ অধিবেশন হয় এই চুক্তি স্বাক্ষরের জন্য
■ এটি দিল্লী চুক্তি নামেও পরিচিত

7. নৌবিদ্রোহ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1944
Ⓑ 1946 
Ⓒ 1948
Ⓓ 1947

Ans : (B)

■ উক্ত সালের 18 ই ফেব্রুয়ারি বোম্বের HMIS তলোয়ার জাহাজে বিদ্রোহ শুরু হয়
■ উক্ত সালেই 19 শে ফেব্রুয়ারি করাচীতে এইচ.এম.এস হিন্দুস্তান বিদ্রোহ ঘোষণা করে

8. গান্ধীজিকে রাষ্ট্রপিতা নামে কে ডাকেন ? 
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ সুভাষচন্দ্র বসু 
Ⓒ উইনস্টন চার্চিল
Ⓓ উপরের কেউ নয়

Ans : (B)

■ রবীন্দ্রনাথ ঠাকুর - মহাত্মা নাম দিয়েছেন
■ উইনস্টন চার্চিল - হাফ নেকেড সেন্ট / ইন্ডিয়ান ফকির নামে ডাকেন

9. সন্ধ্যা - পত্রিকার প্রতিষ্ঠাতা/সম্পাদক কে ছিলেন ?
Ⓐ শ্যামজী কৃষ্ণা বর্মা
Ⓑ তারকনাথ দাস
Ⓒ ব্রহ্মবান্ধব উপাধ্যায় 
Ⓓ বারিন্দ্রকুমার ঘোষ

Ans : (C)

■ শ্যামজী কৃষ্ণা বর্মা - ইন্ডিয়ান সোসিওলজিস্ট
■ তারকনাথ দাস - ফ্রি হিন্দুস্তান
■ বারিন্দ্রকুমার ঘোষ - যুগান্তর

10. 'রামকৃষ্ণ মঠ' কে স্থাপন করেন ?
Ⓐ প্রফুল্লচন্দ্র রায়
Ⓑ স্বামী বিবেকানন্দ 
Ⓒ আশুতোষ মুখোপাধ্যায়
Ⓓ চিত্তরঞ্জন দাস

Ans : (B)

■ 1887 সালে তিনি এটা স্থাপন করেন
■ 1897 সালে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন

11. সিকিম-ভুটানের বিদাং হ্রদ থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ রায়ডাক
Ⓑ মহানন্দা
Ⓒ সংকোশ
Ⓓ জলঢাকা 

Ans : (D)

■ রায়ডাক - ভুটানের আকাংচু শৃঙ্গ
■ মহানন্দা - মহালধিরাম পার্বত্য অঞ্চল
■ সংকোশ - ভুটানের পানাখা পর্বত

12. হ্যালিডে আইল্যান্ড অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
Ⓐ জলপাইগুড়ি
Ⓑ নদীয়া
Ⓒ দক্ষিণ 24 পরগণা 
Ⓓ বীরভূম

Ans : (C)

13. পিচাভরম, মাথিপেট ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ তামিলনাড়ু 
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ গুজরাট

Ans : (B)

14. সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ রাজমুন্দ্রি, অন্ধ্রপ্রদেশ 
Ⓑ আনন্দ, গুজরাট
Ⓒ বেঙ্গালুরু, কর্ণাটক
Ⓓ কার্নাল, হরিয়ানা

Ans : (A)

15. রবার - কোন ধরণের ফসলের অন্তর্গত ?
Ⓐ খাদ্য শস্য
Ⓑ অর্থকরী ফসল
Ⓒ বাগিচা ফসল 
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (C)

■ চা, কফি, মশলা এগুলোও ওই ফসলের অন্তর্গত

16. স্ল্যাকড লাইম নামে নিম্নের কোনটি পরিচিত ?
Ⓐ Ca(OH)2 
Ⓑ Ca(OH)2 + NaOH
Ⓒ ZnS
Ⓓ NaHCO3

Ans : (A)

■ Ca(OH)2 + NaOH - সোডা লাইম
■ ZnS - জিঙ্ক ব্লেন্ড
■ NaHCO3 - বেকিং সোডা

17. বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো -
Ⓐ হিলিয়াম
Ⓑ নিয়ন
Ⓒ আর্গন 
Ⓓ জেনন

Ans : (C)

18. অ্যাসপিরিনের রাসায়নিক নাম হলো -
Ⓐ অ্যাসিটাইল স্যালিসাইলিক এসিড 
Ⓑ সোডিয়াম স্যালিসাইলেট
Ⓒ মিথাইল স্যালিসাইলেট
Ⓓ ইথাইল স্যালিসাইলেট

Ans : (A)

19. পেলেগ্রা রোগটি নিম্নের কোন ভিটামিনের অভাবে ঘটে ?
Ⓐ ভিটামিন - B1
Ⓑ ভিটামিন - C
Ⓒ ভিটামিন - B12
Ⓓ ভিটামিন - B3 

Ans : (D)

■ ভিটামিন - B1 - বেরিবেরি রোগ হয়
■ ভিটামিন - C - স্কার্ভি
■ ভিটামিন - B12 - পারনিসিয়াস এনিমিয়া

20. মানবদেহের সর্ববৃহৎ অন্ত:ক্ষরা গ্রন্থিটি হলো -
Ⓐ অগ্ন্যাশয়
Ⓑ এড্রিনাল গ্রন্থি
Ⓒ থাইরয়েড গ্রন্থি 
Ⓓ পিটুইটারি গ্রন্থি

Ans : (C)

21. কোন রক্ত গ্রুপ কে সার্বজনীন দাতা বলা হয় ?
Ⓐ A গ্রুপ
Ⓑ O গ্রুপ
Ⓒ B গ্রুপ
Ⓓ AB গ্রুপ

Ans : (B)

■ সার্বজনীন গ্রহীতা - AB

22. সংবিধানের কোন ধারায় পঞ্চায়েত সম্পর্কিত কথা উল্লেখ আছে ?
Ⓐ 243 - 243 O 
Ⓑ 243P - 243 ZG
Ⓒ 301 - 307
Ⓓ 239 - 242

Ans : (A)

■ 243P - 243 ZG - পৌরশাসন
■ 301 - 307 - দেশের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য এবং যাতায়াত
■ 239 - 242 - কেন্দ্রশাসিত প্রদেশগুলির শাসন

23. প্রথমবার সংবিধান সংশোধিত হয় কত সালে ?
Ⓐ 1975
Ⓑ  1949
Ⓒ 1950
Ⓓ 1951 

Ans : (D)

■ এই সংশোধন সংবিধানে নবম তপশিল সংযুক্ত হয়

24. লোকসভার কোনো সদস্য ইস্তফাপত্র জমা দেন কার কাছে ?
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ স্পিকার 
Ⓒ প্রধান বিচারপতি
Ⓓ প্রধানমন্ত্রী

Ans : (B)

25. মিড-ডে-মিল স্কীম কত সালে চালু হয় ?
Ⓐ 1998
Ⓑ 1997
Ⓒ 2000
Ⓓ 1995 

Ans : (D)

26. সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী কোথায় অবস্থিত ?
Ⓐ সানা
Ⓑ আবুধাবি 
Ⓒ দুবাই
Ⓓ সৌদি আরব

Ans : (B)

27. 'চিরাও' নৃত্যটি নিম্নের কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ মণিপুর
Ⓑ পাঞ্জাব
Ⓒ মিজোরাম 
Ⓓ কর্ণাটক

Ans : (C)

28. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ রোম
Ⓑ জেনেভা
Ⓒ ব্রাসেলস
Ⓓ লুসান 

Ans : (D)

29. ওয়ার্ল্ড ওসান দিবস কবে পালন করা হয় ?
Ⓐ 8 ই জুন 
Ⓑ 7 ই আগস্ট
Ⓒ 15 ই ম্যাচ
Ⓓ 23 শে জুন

Ans : (A)

30. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023 জিতলো কোন দেশ ?
Ⓐ ভারত
Ⓑ অস্ট্রেলিয়া 
Ⓒ ইংল্যান্ড
Ⓓ নিউজিল্যান্ড

Ans : (B)