আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 36
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 36
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. 1 কেজি টমেটোর দাম 120% বৃদ্ধি পায় এবং বৃদ্ধির পরিমান হলো 720 টাকা । প্রতি কেজি টমেটোর নতুন দাম কত ?
[A] 720 টাকা
[B] 600 টাকা
[C] 590 টাকা
[D] 1320 টাকা
2. B1 এবং B2 একত্রে একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে । B2 একা একই কাজ 60 দিনে করতে পারে । তবে B1 একা একই কাজ কতদিনে করতে পারবে ?
[A] 10 দিন
[B] 35 দিন
[C] 30 দিন
[D] 25 দিন
3. কত শতাংশ সরল সুদের হারে কোনো টাকা 24 বছরে এটির 3 গুণ হবে ?
[A] 9.28%
[B] 10.28%
[C] 8.33%
[D] 8.68%
4. একটি আয়তঘনকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 50% এবং 20% বাড়ানো হয় । যদি উচ্চতা 30% হ্রাস করা হয় তবে আয়তনের বৃদ্ধি হবে কত শতাংশ ?
[A] 30%
[B] 25%
[C] 26%
[D] 20%
5. যদি x : y = 3 : 5 এবং z : w = 2x : 5y হয় তবে xz : yw এর মান কত ?
[A] 18 : 125
[B] 19 : 75
[C] 18 : 75
[D] 18 : 65
6. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ক্রয়মূল্যের 250% । যদি 50% ছাড় দেওয়া হয়, তবে লাভের হার কত হবে ?
[A] 25%
[B] 20%
[C] 10%
[D] 15%
7. একটি বাস নির্ধারিত সময়ের 60 মিনিট পরে যাত্রা করে কিন্তু 150 কিমি দূরে গন্তব্যে ঠিক সময়ে পৌঁছাতে, এটিকে তার বেগ 5 km/hr বাড়াতে হয় । বাসটির প্রকৃত বেগ কত ?
[A] 20 km/hr
[B] 15 km/hr
[C] 30 km/hr
[D] 25 km/hr
8. একটি ঘড়ির ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য এর মধ্যে অন্তর হলো 560 টাকা । যদি লাভের হার 35% হয়, তবে বিক্রয়মূল্য কত ?
[A] 2160 টাকা
[B] 2240 টাকা
[C] 2340 টাকা
[D] 2200 টাকা
9. একটি অর্ধগোলকের ব্যাসার্ধ হলো 2.1 cm । এটির আয়তন নির্ণয় করো -
[A] 24.6 ঘনসেমি
[B] 15.7 ঘনসেমি
[C] 19.4 ঘনসেমি
[D] 17.5 ঘনসেমি
10. অনিল এবং বিকাশের বেতনের অনুপাত 8 : 5 । যদি বিকাশ, অনিলের থেকে 3000 টাকা কম পায় তবে অনিল ও বিকাশের মোট আয় কত ?
[A] 14000 টাকা
[B] 13000 টাকা
[C] 8000 টাকা
[D] 5000 টাকা
11. 236 টাকায় একটি দ্রব্য বিক্রি করে রমেশ 46 টাকা লাভ করে । লাভের হার কত ?
[A] 30.03%
[B] 27.27%
[C] 24.21%
[D] 26.66%
12. 120, 240 এবং 480 এর লসাগু কত ?
[A] 480
[B] 1800
[C] 960
[D] 240
13. 25 টি স্বাভাবিক সংখ্যার মধ্যে, শেষ 13 টি সংখ্যার গড় হলো 39 । সমস্ত 25 টি সংখ্যার গড় কত ?
[A] 37
[B] 34
[C] 33
[D] 31
14. মান নির্ণয় :
2/(1×3) + 2/(3×5) + 2/(5×7) + .......... + 2/(45×47)
[A] 46/47
[B] 47/48
[C] 49/50
[D] 45/46
15. 27/50, 9/20 এবং 6/25 এর গসাগু কত ?
[A] 68/7
[B] 47/5
[C] 56/5
[D] 3/100
16. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা ধার দেওয়া হয় । 3 বছরের শেষে মোট টাকার পরিমাণ 13310 টাকা এবং 4 বছরের শেষে 14641 টাকা হয় । মুলধনটি নির্ণয় করো -
[A] 14500 টাকা
[B] 10700 টাকা
[C] 12200 টাকা
[D] 10000 টাকা
17. 18 জন স্টুডেন্টের গড় নম্বর 190 । পরে দেখা যায় যে, একজন স্টুডেন্টের নম্বর ভুল করে 64 এর পরিবর্তে 46 নেওয়া হয়েছে । তাদের সঠিক গড় নম্বর কত হবে ?
[A] 192.27
[B] 193.4
[C] 191.25
[D] 191
18. 8 দিন কাজ করার পর, পায়েল দেখে যে 10% কাজ সম্পন্ন হয়েছে । সে পিঙ্কি কে নিয়োগ করে যে পায়েলের থেকে 50% বেশি দক্ষ । বাকি কাজ তারা একত্রে কতদিনে শেষ করবে ?
[A] 25 দিন
[B] 28.8 দিন
[C] 27 দিন
[D] 30 দিন
19. বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যাকে 60 এবং 90 দিয়ে ভাগ করা হলে যথাক্রমে 2 এবং 3 ভাগশেষ পাওয়া যায় ?
[A] 17
[B] 29
[C] 19
[D] 23
20. 3800 টাকা ধার্য্যমূল্য -এর একটি বইকে 2128 টাকায় বিক্রি করা হলে, ছাড়ের শতাংশ কত ?
[A] 45%
[B] 50%
[C] 44%
[D] 56%
*App টি Update করে নিন, আগের ভার্সন টি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেবে*
Answers & Solutions ::



















