আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 34

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 34


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. 20 জন বালকের একটি গ্রুপের গড় বয়স 25 বছর । 15 বছর বয়সের এক বালক গ্রুপ ছেড়ে চলে যায় । একটি নতুন বালক গ্রুপে যোগদান করে এবং এরফলে গ্রুপের গড় বয়স 2 বছর বেড়ে যায় । নতুন বালকের বয়স কত ?
[A] 50 বছর
[B] 57 বছর
[C] 52 বছর
[D] 55 বছর 

2. একটি সাইকেলের ধার্য্যমূল্য 2700 টাকা । যদি 10% শতাংশ ছাড় দেওয়া হয় তবে সাইকেলটির বিক্রয়মূল্য কত হবে ?
[A] 2430 টাকা 
[B] 2500 টাকা
[C] 2400 টাকা
[D] 2560 টাকা

3. অনিল এবং করণ একসাথে একটি কাজ 20 দিনে করতে পারে । করণ এবং হিমাংশু একত্রে একই কাজ 25 দিনে করতে পারে, হিমাংশু এবং অনিল একসাথে একই কাজ 50 দিনে করতে পারে । হিমাংশু একা একই কাজ কতদিনে করতে পারবে ?
[A] 240 দিন
[B] 180 দিন
[C] 250 দিন
[D] 200 দিন 

4. মান নির্ণয় :
404 ÷ 2 – 1008 ÷ 4 + 5 × 5
[A] –25 
[B] –15
[C] –18
[D] –22

5. 84, 126 এবং 168 এর গসাগু নির্ণয় করো :
[A] 44
[B] 49
[C] 40
[D] 42 

6. T একা একটি কাজ 90 দিনে সম্পূর্ণ করতে পারে । কাজের 20% করতে T এর কত দিন লাগবে ?
[A] 21 দিন
[B] 20 দিন
[C] 18 দিন 
[D] 7 দিন

7. হীরের দাম এটির ওজনের বর্গের সাথে সরল সমানুপাতিক । হীরের দাম হলি 87880 টাকা । এটিকে দুটি টুকরোয় ভাঙা হলো যাদের ওজনের অনুপাত 5 : 8 । ভাঙার ফলে, ক্ষতি কতটা হলো ?
[A] 41,600 টাকা 
[B] 32600 টাকা
[C] 52600 টাকা
[D] 36400 টাকা

8. একটি দ্রব্য 20% ক্ষতিতে 4400 টাকায় বিক্রি করা হয় । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] 5500 টাকা 
[B] 5000 টাকা
[C] 5200 টাকা
[D] 6200 টাকা

9. 9900 টাকা কে X, Y এবং Z এর মধ্যে যথাক্রমে 7 : 12 : 14  অনুপাতে ভাগ করা হয় । Y এর ভাগ কত ?
[A] 900 টাকা
[B] 3600 টাকা 
[C] 2160 টাকা
[D] 4200 টাকা

10. নিম্নের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য ?
[A] 1734
[B] 2342
[C] 4348 
[D] 1570

11. 30% এবং 10% এর ক্রমিক দুটি ছাড় দেওয়ার পর, একটি দ্রব্যকে 4964 টাকায় বিক্রি করা হয় । দ্রব্যটির ধার্য্যমূল্য কত ?
[A] 7200.47 টাকা
[B] 7879.36 টাকা 
[C] 7120.46 টাকা
[D] 6600 টাকা

12. 40 জন স্টুডেন্টের একটি ক্লাসে, 30 জন বালিকা । ক্লাসের বালকের শতাংশ কত ?
[A] 18%
[B] 25% 
[C] 13%
[D] 24%

13. একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 3.5 cm । এটির আয়তন কত ?
[A] 79.24 ঘনসেমি
[B] 89.83 ঘনসেমি 
[C] 62.38 ঘনসেমি
[D] 98.89 ঘনসেমি

14. 22 জন ব্যক্তির একটি গ্রুপে, দুজন ব্যক্তি যাদের গড় বয়স 58 বছর, তাদেরকে দুজন নতুন ব্যক্তি দ্বারা রিপ্লেস করা হয় । যদি গ্রুপের গড় বয়স 2 বছর কমে যায় তবে দুজন নতুন ব্যক্তির গড় বয়স কত ?
[A] 37 বছর
[B] 32 বছর
[C] 35 বছর
[D] 36 বছর 

15. 2200 টাকার উপর (অর্ধবার্ষিক পর্বে) 1.5 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের পরিমান 3836.8 টাকা । বার্ষিক সুদের হার কত ? 
[A] 65%
[B] 60%
[C] 80% 

[D] 75%

16. একটি গাড়ির দাম প্রতি বছর 50% হারে হ্রাস পায় । যদি বর্তমান দাম 75000 টাকা হয়, তবে 3 বছর আগে গাড়ির দাম কত ছিল ?
[A] 750000
[B] 450000
[C] 600000 
[D] 300000

17. এক ব্যক্তি 80 km/hr বেগে গাড়ি করে অফিসে যায় এবং 10 মিনিট আগে পৌঁছায় । যদি সে 30 km/hr বেগে যায় তবে 10 মিনিট দেরিতে পৌঁছায় । সময় মতো পৌঁছাতে গাড়ির বেগ কত হতে হবে ?
[A] 480/11 km/hr 
[B] 240/6 km/hr
[C] 450/7 km/hr
[D] 480/13 km/hr

18. দুটি মৌলিক সংখ্যা x এবং y (x<y) এর লসাগু হলো 141 । তবে (y – 5x) এর মান কত হবে ?
[A] 32 
[B] 30
[C] 38
[D] 40

19. কোনো নিৰ্দিষ্ট টাকার উপর বার্ষিক 11% হারে 8 বছর ও 9 বছরে সরল সুদের পার্থক্য হয় 132 টাকা । মুলধনটি কত ?
[A] 1300 টাকা
[B] 1450 টাকা
[C] 1100 টাকা
[D] 1200 টাকা 

20. এক ব্যক্তি একটি দ্রব্য কেনে এবং 10% ক্ষতিতে বিক্রি করে । যদি সে 30% কম দামে কিনতো এবং 20 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার লাভ হবে 40% । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] 250 টাকা 
[B] 200 টাকা
[C] 300 টাকা
[D] 350 টাকা


*Playstore গিয়ে App টি Update করে নিন Better Feature ও Better Experience -এর জন্য*



Answers & Solutions ::