আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 33


আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 33


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. একটি গাড়ির শুরুতে দাম ছিলো 150000 টাকা । প্রতি বছর গাড়ির দাম 20% হ্রাস পায় । 2 বছর পর গাড়ির দাম কত হবে ?
[A] 82000
[B] 84000
[C] 78000
[D] 96000 

2. মান নির্ণয় :
12 × 5 × 3 ÷ [129 – 69]
[A] 3 
[B] 6
[C] 9
[D] 2

3. একজন দোকানদার একটি ফুলদানি 3500 টাকায় বিক্রি করে । যদি ফুলদানিটির ক্রয়মূল্য 2800 টাকা হয় তবে লাভের হার কত ?
[A] 25% 
[B] 15%
[C] 30%
[D] 20%

4. 16.5, 9, 10.5, 12.5 এবং Y এর গড় হলো 12.5 । Y এর মান কত ?
[A] 17
[B] 16
[C] 14 
[D] 11

5. সরল করো :
24 ÷ (2 × 3) + 1
[A] 7
[B] 3
[C] 5 
[D] 4

6. A হলো B এর থেকে 40 শতাংশ কম দক্ষ । যদি B একটি হেলমেট তৈরি করতে 16 দিন সময় নেয় তবে A এর একই হেলমেট তৈরি করতে কত সময় লাগবে ?
[A] 75/4 দিন
[B] 80/7 দিন
[C] 90/7 দিন
[D] 80/3 দিন 

7. 11 জন স্টুডেন্টের একটি গ্রুপের গড় নম্বর 53 এবং আরো একটি 13 জন স্টুডেন্ট গ্রুপের গড় নম্বর 48 । সমস্ত 24 জন স্টুডেন্ট মিলিয়ে গড় নম্বর কত ?
[A] 46.32
[B] 50.29 
[C] 48.14
[D] 52.45

8. মান নির্ণয় :
1.4 × 1.4 + 1.2 × 1.2 + 1.3 × 1.3
[A] 9.29
[B] 5.09 
[C] 2.19
[D] 8.19

9. 220 লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত যথাক্রমে 6 : 5 । কত পরিমান জল মেশাতে হবে যাতে জল ও দুধের অনুপাত যথাক্রমে 5 : 4 হয় ?
[A] 3 লিটার
[B] 5 লিটার 
[C] 2 লিটার
[D] 10 লিটার

10. A একটি কাজ 55 দিনে করতে পারে । সে 20 দিন কাজ করে এবং তারপর B বাকি কাজটি 49 দিনে শেষ করে । তারা একসাথে কাজ করলে কতদিনে কাজটি শেষ হতো ?
[A] 445/14 দিন
[B] 514/55 দিন
[C] 124/5 দিন
[D] 385/12 দিন 

11. সুদের হার কত হবে নির্ণয় করো যখন কোনো মূলধন 34 বছরে এটির তিনগুন হয় ?
[A] 5.68%
[B] 5.88% 
[C] 6.82%
[D] 5.29%

12. ধার্য্যমূল্য ক্রয়মূল্য অপেক্ষা 28% বেশি । ধার্য্যমূল্য এর উপর 15% ছাড় দেওয়া হয় । লাভ বা ক্ষতির হার কত ?
[A] 4.4% ক্ষতি
[B] 8.8% লাভ 
[C] 5.2% ক্ষতি
[D] 6.5% লাভ

13. মান নির্ণয় :
144/33 এর 11/12 – 132/13 এর 52/12
[A] 40
[B] 44
[C] –44
[D] –40 

14. যদি E এর 30% এবং F এর 60% সমান হয় তবে E : F এর মান কত হবে ?
[A] 5 : 1
[B] 4 : 1
[C] 2 : 1 
[D] 3 : 1

15. একটি গাড়ির বিক্রয়মূল্য হলো 640 টাকা । যদি গাড়িটি 60% ছাড়ে বিক্রি করা হয় তবে গাড়িটির ধার্য্যমূল্য কত হবে ?
[A] 1800 টাকা
[B] 2400 টাকা
[C] 2000 টাকা
[D] 1600 টাকা 

16. দুটি ট্রেন একই বেগে বিপরীত দিকে দৌড়াচ্ছে । যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 160 মিটার হয় এবং তারা একে অপরকে 32 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রতিটি ট্রেনের বেগ কত হবে ? 
[A] 72 km/hr
[B] 36 km/hr
[C] 18 km/hr 
[D] 45 km/hr

17. P, Q কে একটি চেয়ার 40% লাভে বিক্রি করে এবং Q, R কে 80% লাভে এটি বিক্রি করে । P এবং R এর ক্রয়মূল্যের অনুপাত কত ?
[A] 12 : 25
[B] 13 : 12
[C] 25 : 36
[D] 25 : 63 

18. এক ব্যক্তি তার আয়ের 58% খরচ করে । তার আয় 30% বৃদ্ধি পায় এবং তার খরচ 25% বৃদ্ধি পায় । তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে নির্ণয় করো -
[A] 66.2%
[B] 36.9% 
[C] 55.7%
[D] 42.5%

19. একটি ক্লাসে, 38 শতাংশ বালক এবং বালিকার সংখ্যা হলো 31 । ক্লাসের বালক সংখ্যা কত ?
[A] 19 
[B] 17
[C] 16
[D] 15

20. একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 13 cm । ঘনকটির পার্শ্বতলের (Lateral surface area) ক্ষেত্রফল কত ?
[A] 625 বর্গসেমি
[B] 484 বর্গসেমি
[C] 576 বর্গসেমি
[D] 676 বর্গসেমি 




Answers & Solutions ::