আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 32

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 32


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. যদি P : Q = 6 : 5 এবং Q : R = 3 : 4 হয় তবে Q : (P + R) এর মান কত ?
[A] 15 : 37
[B] 14 : 37
[C] 13 : 38
[D] 15 : 38 

2. মোনালির মাসিক আয় 18% হ্রাস পায় । তার মাসিক আয় প্রায় কত শতাংশ বাড়াতে হবে যাতে সে আগের বেতন ফিরে পায় ?
[A] 20%
[B] 18%
[C] 15%
[D] 22%

3. একটি বাল্বের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত হলো 20 : 25 । লাভের হার কত ?
[A] 20%
[B] 25%
[C] 15%
[D] 30%

4. একটি সংখ্যার 25% থেকে যদি 75 বিয়োগ করা হয় তবে ফলাফল হয় 1225 । সংখ্যাটি কত ?
[A] 5300
[B] 5000
[C] 5100
[D] 5200 

5. একটি শঙ্কুর উচ্চতা 15 cm এবং এটির ভূমি ব্যাসার্ধ 14 cm । এটির আয়তন কত ?
[A] 3240 ঘনসেমি
[B] 2860 ঘনসেমি
[C] 3080 ঘনসেমি 
[D] 3420 ঘনসেমি

6. 90 টি ফলাফলের গড় হলো 38 । প্রতিটি ফলাফল থেকে যদি 4 বিয়োগ করা হয় তবে ফলাফলের নতুন গড় কত হবে ?
[A] 37
[B] 34 
[C] 36
[D] 32

7. 30,000 টাকা মূলধন হিসেবে বার্ষিক 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে ধার নেওয়া হয় । 2 বছর পর কত টাকা হবে ?
[A] 31247 টাকা
[B] 35687 টাকা
[C] 33248 টাকা
[D] 34347 টাকা 

8. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 1850 টাকা । যদি 60% ছাড় দেওয়া হয়, তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কি হবে ?
[A] 750 টাকা
[B] 840 টাকা
[C] 860 টাকা
[D] 740 টাকা 

9. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ছিল 4800 টাকা কিন্তু দোকানদার 18% এবং 20% এর ডবল ডিসকাউন্ট দেয় । কত টাকায় দ্রব্যটি শেষমেশ বিক্রি হয় ?
[A] 3642 টাকা
[B] 3148.8 টাকা 
[C] 2976 টাকা
[D] 3258.8 টাকা

10. 140 এর সাথে নূন্যতম কত সংখ্যা যোগ করতে হবে যাতে সেটি 5 এবং 6 উভয় দ্বারা বিভাজ্য হয় ? 
[A] 20
[B] 15
[C] 12
[D] 10 

11. একটি মিশ্রণে, জল ও দুধের অনুপাত 8 : 21 । যদি এটিতে জলের থেকে দুধ 26 লিটার বেশি থেকে থাকে তবে মিশ্রণে দুধের পরিমান কত ?
[A] 46 লিটার
[B] 26 লিটার
[C] 16 লিটার
[D] 42 লিটার 

12. রোহিত সমান দূরত্বের 4 টি যাত্রা করে । প্রথম যাত্রায় তার গতিবেগ ছিল 400 km/hr এবং পরবর্তী যাত্রা গুলোতে ঠিক ঠিক আগের যাত্রার অর্ধেক বেগ ছিলো । এই চার যাত্রায় রোহিতের গড় বেগ কত ছিল ?
[A] 100 km/hr
[B] 440/3 km/hr
[C] 400/3 km/hr
[D] 320/3 km/hr 

13. অনিল একটি টেবিল 20% ক্ষতিতে বিক্রি করে । যদি সে এটিকে 160 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 20% লাভ হতো । 25% লাভে বিক্রি করতে হলে, টেবিলটির বিক্রয়মূল্য কত হবে ?
[A] 750 টাকা
[B] 800 টাকা
[C] 500 টাকা 
[D] 700 টাকা 

14. 5 টি বিষয়ের মধ্যে, রাকেশ প্রথম 3 টি বিষয়ে গড়ে 80 নম্বর এবং শেষ 3 টি বিষয়ে গড়ে 92 নম্বর পায় । যদি সে তৃতীয় বিষয়ে 51 নম্বর পায় তবে সমস্ত 5 টি বিষয় মিলিয়ে তার গড় নম্বর কত হবে ?
[A] 90
[B] 102
[C] 97
[D] 93 

15. মান নির্ণয় : 
96 × 2 ÷ (88 – 24) + 43 × 3
[A] 132 
[B] 139
[C] 130
[D] 135

16. এক ব্যক্তি বার্ষিক 3% সরল সুদের হারে কিছু টাকা ধার দেয় এবং 25 বছরে প্রাপ্ত সুদ ধার দেওয়া মূলধন অপেক্ষা 600 টাকা কম হয় । কত টাকা ধার দেওয়া হয়েছিল ? 
[A] 1200 টাকা
[B] 2400 টাকা
[C] 1600 টাকা
[D] 800 টাকা

17. মান নির্ণয় :
58 – 25 ÷ 5 + {55 + 25 – (30 + 20 – 10 + 30)}
[A] 68
[B] 63 
[C] 56
[D] 66

18. দুটি সংখ্যার গসাগু হলো 14 এবং সংখ্যাগুলির লসাগু হলো 490 । যদি একটি সংখ্যা 70 হয় তবে অপর সংখ্যাটি কত ?
[A] 74
[B] 78
[C] 65
[D] 98 

19. J, K এবং L একত্রে একটি বই 20 দিনে সম্পূর্ণ করে । J এবং K একত্রে একই বই 25 দিনে সম্পূর্ণ করে । তবে L একা একই বই কতদিনে সম্পূর্ণ করবে ?
[A] 125 দিন
[B] 110 দিন
[C] 100 দিন 
[D] 140 দিন

20. যদি 15 জন ব্যক্তি একটি বাড়ি 18 দিনে তৈরি করতে পারে, তবে 12 জন ব্যক্তি একই বাড়ি কত দিনে তৈরি করতে পারবে ? 
[A] 20 দিন
[B] 19 দিন
[C] 22.5 দিন 
[D] 18 দিন 



Answers & Solutions ::