আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 30

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 30


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. মান নির্ণয় :
[36 – (48 × 7 ÷ 16) – (19 + 3 – 24)]
[A] 15
[B] 13
[C] 17 
[D] 11

2. লসাগু : 9/4, 21/10, 63/20
[A] 21/2
[B] 2/63
[C] 85/7
[D] 63/2 

3. M1 একা একটি কাজ 14 দিনে করতে পারে এবং M2 একা একই কাজ 70 দিনে করতে পারে । M3 এর সাহায্যে তারা কাজটি 7 দিনে শেষ করতে পারে । M3 একা কাজটি কত দিনে করতে পারে ?
[A] 20 দিন
[B] 17.5 দিন 
[C] 19 দিন
[D] 21 দিন

4. যদি একটি সংখ্যা R1, অন্য একটি সংখ্যা R2 এর থেকে 13% কম হয় এবং R2 যদি 5600 এর থেকে 50% বেশি হয় তবে R1 এর মান কত ?
[A] 7510
[B] 7308 
[C] 7010
[D] 7101

5. যদি x : y = 7 : 2 হয় তবে (7x + 4y) : (7x – 4y) এর মান কত ?
[A] 57 : 41 
[B] 40 : 31
[C] 54 : 43
[D] 39 : 29

6. জন ব্যাংক একাউন্টে $1200 জমা করে । 4 বছর পর একাউন্টে মোট টাকা হয় $1400 । বার্ষিক সরল সুদের হার কত ?
[A] 4.17% 
[B] 6.23%
[C] 5.83%
[D] 5.13%

7. একটি স্টুডেন্ট গ্রুপের গড় ওজন 44 কেজি । 40 কেজি ওজনের এক স্টুডেন্ট গ্রুপ ছেড়ে চলে যায় এবং 34 কেজি ওজনের আরো একজন স্টুডেন্ট গ্রুপে যোগদান করে । যদি নতুন গড় ওজন 43.4 কেজি হয়, তবে গ্রুপে স্টুডেন্ট সংখ্যা কত ?
[A] 12
[B] 14
[C] 10 
[D] 13

8. মান নির্ণয় :
555 + 44 × 2 ÷ 11 – 25 × 3 ?
[A] 498
[B] 458
[C] 468
[D] 488 

9. মোহন একটি পুরানো ফোন 4000 টাকা দিয়ে কেনে এবং এটি সারাতে 500 টাকা খরচ করে । যদি সে মোবাইলটি 5000 টাকা দামেও বিক্রি করে তবে লাভের হার কত ?
[A] 11.11% 
[B] 13.5%
[C] 12.5%
[D] 9.09%

10. P একটি কাজ 14 দিনে করতে পারে । 4 দিনে P মোট কাজের কত অংশ সম্পন্ন করতে পারবে ?
[A] 4/9
[B] 2/7 
[C] 3/8
[D] 6/7

11. একটি দ্রব্যের ধার্য্যমূল্য ক্রয়মূল্য অপেক্ষা 25% বেশি । লাভে বিক্রি করতে হলে বিক্রেতা সর্বোচ্চ কত শতাংশ ছাড় দিতে পারে ?
[A] 12.5%
[B] 16.67%
[C] 20% 
[D] 25%

12. রিয়া 25% লাভে একটি ল্যাপটপ 35000 টাকায় বিক্রি করে । যদি সে 30% লাভ করতে চাইতো তবে সে কত দামে বিক্রি করতো ?
[A] 37200 টাকা
[B] 34600 টাকা
[C] 36400 টাকা 
[D] 38400 টাকা

13. একটি নিৰ্দিষ্ট রাশি থেকে 10% বাদ দেওয়ার পর এবং তারপর বাকি থাকা অবশিষ্ট থেকে 70% বাদ দেওয়ার পর, 1188 পড়ে থাকে । রাশিটি কত ?
[A] 2200
[B] 5500
[C] 4400 
[D] 3300

14. দুটি ট্রেন, একটি 390 মিটার এবং আর একটি 250 মিটার দীর্ঘ, সমান্তরাল ট্রাকে বিপরীত দিকে দৌড়াচ্ছে যথাক্রমে 78 km/hr এবং 66 km/hr বেগে । একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে ?
[A] 36 সেকেন্ড
[B] 16 সেকেন্ড 
[C] 24 সেকেন্ড
[D] 30 সেকেন্ড

15. 4x, x+4, 3x–1 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো যেখানে x = 2
[A] 14/4
[B] 15/4 
[C] 11/4
[D] 21/4

16. একটি দ্রব্যের ধার্য্যমূল্য 9600 টাকা এবং এটির বিক্রয়মূল্য 6336 টাকা । ছাড়ের শতাংশ কত ?
[A] 34% 
[B] 38%
[C] 30%
[D] 25%

17. 28 টি সংখ্যার গড় 110 । যদি আমরা একটি সংখ্যা B কে প্রত্যেক সংখ্যার সাথে যোগ করি তবে গড় হয় 128 । B এর মান কত ?
[A] 12
[B] 24
[C] 18 
[D] 14

18. 15 cm ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলক কে গলানো হলো এবং 15 cm ভূমি ব্যাসের একটি শঙ্কুর রুপ দেওয়া হলো । শঙ্কুটির উচ্চতা কত ?
[A] 212 cm
[B] 186 cm
[C] 284 cm
[D] 240 cm 

19. এক ব্যক্তি বার্ষিক 30% হারে চক্রবৃদ্ধি সুদে 15000 টাকা ধার করে । যদি সুদের পর্বটি ছয়মাস অন্তর হত, তবে 1 বছর পর কত টাকা শোধ করতে হবে?
[A] 20428.5 টাকা
[B] 19837.5 টাকা 
[C] 17482.5 টাকা
[D] 18282.5 টাকা

20. তিনটি আয়তকার মাঠ যাদের ক্ষেত্রফল 70 বর্গমি, 84 বর্গমি এবং 112 বর্গমি, তাদেরকে সদৃশ আয়তাকার ফুলের বেডে ভাগ করা হয়, প্রতিটির দৈর্ঘ্য 7 m । তবে প্রতিটি ফুলের বেডের প্রস্থ কত ?
[A] 4 m
[B] 3 m
[C] 2 m 
[D] 6 m




Answers & Solutions ::