আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 28

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 28


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. 15000 টাকা 2 বছরের জন্য বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হয় তবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো -
[A] 4024 টাকা
[B] 3668 টাকা
[C] 4124 টাকা
[D] 3816 টাকা 

2. 12 টি সংখ্যার গড় হলো 60 । যদি প্রথম পাঁচটি সংখ্যা থেকে 12 বিয়োগ করা হয় এবং পরবর্তী সাতটি সংখ্যায় 10 যোগ করা হয় তবে নতুন গড় কত হবে ?
[A] 59.25
[B] 60.83 
[C] 59.75
[D] 61.83

3. যদি P এর 35% = Q এর 60% হয় এবং Q হয় P এর (z/3)% তবে z এর মান কত ?
[A] 175 
[B] 165
[C] 155
[D] 185

4. মান নির্নয় : 
 [0.5 ÷ (0.5 × 0.5)]/[(0.5 ÷ 0.5) × 0.5]
[A] 4 
[B] 0.4
[C] 0.2
[D] 2

5. মান নির্নয় : 
49 × 4 ÷ 28 + 56 ÷ 7 × 8 – 784 ÷ 28 + 14 × 2
[A] 71 
[B] 89
[C] 101
[D] 127

6. একটি ক্লাসের 19 জন স্টুডেন্টের গড় ওজন 22 বছর । যদি একজন নতুন স্টুডেন্ট যার বয়স 42 বছর, নতুন এসে যোগদান করে তবে এই 20 জন স্টুডেন্টের গড় বয়স কত হবে ?
[A] 28 বছর
[B] 24 বছর
[C] 26 বছর
[D] 23 বছর 

7. দীনেশ একা একটি কাজ 96 ঘন্টায় করতে পারে । দীনেশ এবং রাহুল একত্রে কাজটি 48 ঘন্টায় করতে পারে । রাহুল এবং তরুণ একসাথে একই কাজ করে 16 ঘন্টায় । তবে তরুণ একা কাজটি করতে কত সময় নেবে ?
[A] 28 ঘন্টা
[B] 19.2 ঘন্টা 
[C] 30 ঘন্টা
[D] 20 ঘন্টা

8. 28% ছাড় দেওয়ার পর একটি দ্রব্যকে 1008 টাকায় বিক্রি করা হয় । দ্রব্যটির ধার্য্যমূল্য কত ? 
[A] 1450 টাকা
[B] 1400 টাকা 
[C] 1305 টাকা
[D] 1350 টাকা

9. 210 কিমি দূরবর্তী একটি গন্তব্যে পৌঁছাতে একটি গাড়ি নির্ধারিত সময়ের 42 মিনিট আগে যাত্রা শুরু করে কিন্তু সময় মতো পৌঁছাতে এটিকে তার বেগ 10 km/hr কম করতে হয় । গাড়িটির প্রকৃত বেগটি নির্নয় করো -
[A] 50 km/hr
[B] 60 km/hr 
[C] 40 km/hr
[D] 30 km/hr

10. 5688 টাকায় একটি ব্যাগ বিক্রি করে, এক ব্যক্তির 10% ক্ষতি হয় । কত দামে ব্যাগটি বিক্রি করতে হবে যাতে 20% লাভ হয় ? 
[A] 7854 টাকা
[B] 7216 টাকা
[C] 7584 টাকা 
[D] 6816 টাকা 

11. যদি P এর P% হয় 225 তবে P² এর মান কত ?
[A] 20050
[B] 20500
[C] 22500 
[D] 22550

12. একটি 110 লিটারের মিশ্রণে জল ও দুধ আছে যথাক্রমে 4 : 7 অনুপাতে । কত পরিমান জল মেশাতে হবে যাতে জল ও দুধের মধ্যে অনুপাত হয় 8 : 7 যথাক্রমে ?
[A] 30 লিটার
[B] 20 লিটার
[C] 40 লিটার 
[D] 10 লিটার

13. একজন ব্যবসায়ী ক্রয়মূল্য অপেক্ষা 50% বাড়িয়ে ধার্য্যমূল্য স্থির করে । যদি সে 20% ছাড় দেয় তবে লাভ বা ক্ষতির হার কত ?
[A] 20% লাভ 
[B] 40% ক্ষতি
[C] 30% লাভ
[D] 10% ক্ষতি

14. যদি একটি দ্রব্যকে 20% ক্ষতিতে বিক্রি করা হয় তবে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে অনুপাত কত হবে ?
[A] 7 : 4
[B] 4 : 5
[C] 5 : 4
[D] 7 : 8

15. 22 জন ব্যক্তি একটি দেওয়াল 2 দিনে তৈরি করতে পারে । একই কাজ অর্ধেক দিনে করতে কতজন লোকের প্রয়োজন হবে ?
[A] 72
[B] 88 
[C] 90
[D] 80

16. যদি 4T = 5U হয় তবে (T + U)/T এর মান কত ?
[A] 9/5 
[B] 4/9
[C] 5/4
[D] 7/4

17. মান নির্ণয় : 
13 × 12 + 12 × 11 – 14 × 15 – 9 ×13 + 19 × 15
[A] 346
[B] 146
[C] 246 
[D] 546

18. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার ক্ষেত্রফল হলো 16√3 বর্গসেমি । 
[A] 4 cm
[B] 12 cm
[C] 6 cm
[D] 8 cm

19. বার্ষিক সরল সুদে কোনো টাকা 14 বছরে এটির 3.5 গুণ হয় । একই সরল সুদের হারে একই টাকা 28 বছরে এটির কতগুন হবে ?
[A] 8
[B] 4
[C] 6 
[D] 10

20. মান নির্ণয় : 
4500 ÷ 9 + 1800 × 2 – 310 × 7 ?
[A] 1941
[B] 1935
[C] 1930 
[D] 1825






Answers & Solutions ::