আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 12
আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 12
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (10 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : A এবং B একত্রে 40 দিনে একটি কাজ করে একসঙ্গে 20 দিন কাজ করার পর A চলে গেলে B 30 দিনে বাকি কাজ সম্পূর্ণ করে তবে A একা কাজটি কত দিনে করবে ?
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------[a] 110 দিন
[b] 120 দিন
[c] 130 দিন
[d] 140 দিন
----------------------------------------------------------------------
2.প্রশ্ন : 150 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করলে 250 মিটার লম্বা প্লাটফর্ম কে অতিক্রম করতে কত সময় নেবে ?
[a] 32 সেকেন্ডে
[b] 20 সেকেন্ডে
[c] 24 সেকেন্ডে
[d] 30 সেকেন্ডে
3.প্রশ্ন : দুটি নল A ও B দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ হয় কিন্তু C নলটি চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে। সকাল 6 টায় অর্ধপূর্ণ চৌবাচ্চাটির তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হলে চৌবাচ্চা কখন পূর্ণ হবে ?
----------------------------------------------------------------------[a] দুপুর 12 টা
[b] সন্ধ্যা 6 টা
[c] রাত 12 টা
[d] কোনটি নয়
4.প্রশ্ন : কিছু পরিমান টাকা 20 বছরে সুদে-আসলে দ্বিগুন হয়। 60 বছরে ওই টাকা সুদে আসলে কতগুন হবে ?
----------------------------------------------------------------------[a] 3
[b] 4
[c] 5
[d] 6
5. প্রশ্ন : কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 5500 ও 5000 টাকা হলে, সুদের হার কত ?
----------------------------------------------------------------------[a] 10%
[b] 11%
[c] 20%
[d] 22%
6.প্রশ্ন : বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরের 144 টাকার সুদ 25 টাকা হবে ?
----------------------------------------------------------------------[a] 4 1/6
[b] 4
[c] 2 1/5
[d] 3
7. প্রশ্ন : একটি ব্যবসায় A এবং B সমপরিমাণ টাকা রাখে কিন্তু 4 মাস পর A 1/4 অংশ টাকা তুলে নেয় এবং B 6 মাস পর 1/2 অংশ টাকা তুলে নেয় তবে বছরের শেষে A ও B এর লভ্যাংশের অনুপাত কত ?
----------------------------------------------------------------------[a] 9 : 10
[b] 10 : 9
[c] 2 : 1
[d] 1 : 2
8.প্রশ্ন : একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি ও 24 সেমি হলে রম্বসের পরিসীমা কত ?
[a] 40
[b] 52
[c] 60
[d] 96
----------------------------------------------------------------------
9.প্রশ্ন : একটি বহুভুজের কর্ণের সংখ্যা 44 হলে বাহুর সংখ্যা কত ?
---------------------------------------------------------------------[a] 11
[b] 22
[c] 18
[d] 20
10.প্রশ্ন : 150 মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় 10 কিমি বেগে দৌড় দেয় । পুলিশটিও তখন ঘন্টায় 12 কিমি বেগে তাকে তাড়া করলো। যখন পুলিশটি চোরকে ধরবে তখন চোরটা কত দুরত্ব অতিক্রম করেছিল ?
--------------------------------------------------------------------[a] 750 মিটার
[b] 900 মিটার
[c] 800 মিটার
[d] 1 কিমি









