আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 11
আগামী পরীক্ষার জন্য গণিত প্রাকটিস সেট MCQ পর্ব - 11
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (10 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1.প্রশ্ন : একটি ছাত্রদল 4802 টাকা খরচ করে । ওই ছাত্রদলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে । প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করেছে ?
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------(a) 49 টাকা
(b) 98 টাকা
(c) 196 টাকা
(d) 147 টাকা
-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : তিন অঙ্কের একটি সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্কত্রয়ের সমষ্টি বিয়োগ করলে, অন্তরফলটি কত দ্বারা বিভাজ্য হবে ?
(a) 4
(b) 6
(c) 7
(d) 9
3.প্রশ্ন : 65 লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের পরিমাণের অনুপাত 10 : 3 । ওই মিশ্রনে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8 : 5 হবে ?
-----------------------------------------------------------------------(a) 16 1/4 লিটার
(b) 17 লিটার
(c) 16 লিটার
(d) 1/4 লিটার
4.প্রশ্ন : দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7 : 4 এবং ব্যয়ের অনুপাত 5 : 2 । প্রত্যেকের মাসিক সঞ্চয় 2000 টাকা হলে, তাদের মাসিক আয় কত ?
-----------------------------------------------------------------------(a) 8000, 4000
(b) 7000, 4000
(c) 5000, 2000
(d) 6000, 3000
5. প্রশ্ন : 16^7 × 70^9 × 13^5 রাশিটির মধ্যে মৌলিক উৎপাদক সংখ্যা কত ?
-----------------------------------------------------------------------(a) 60
(b) 68
(c) 70
(d) 72
6.প্রশ্ন : মান নির্নয় করো :
-----------------------------------------------------------------------1/(1×2) + 1/(2×3) + 1/(3×4) + ......... + 1/(99×100)
(a) 0.99
(b) 1
(c) 0
(d) 1.99
7. প্রশ্ন : একটি অংশীদারি কারবারে P, Q এবং R এর মূলধনের অনুপাত 1/4 : 1/3 : 1/2 , বছর শেষে যদি মোট লাভ হয় 3900 টাকা তাহলে R এর লাভের পরিমান কত হবে ?
-----------------------------------------------------------------------(a) 2000
(b) 1800
(c) 1500
(d) 1200
8.প্রশ্ন : চারজন বন্ধু A, B, C এবং D এর কাছে একত্রে 47 টাকা আছে। A ও B এর কাছে একত্রে 27 টাকা আছে, C ও A এর কাছে একত্রে আছে 25 টাকা, D ও A এর কাছে একত্রে আছে 23 টাকা । B এর কাছে কত টাকা আছে ?
(a) 9
(b) 11
(c) 13
(d) 28
----------------------------------------------------------------------
9.প্রশ্ন : কিছু লোক 3/7 অংশ করে 28 দিনে । কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরও 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল। ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল ?
---------------------------------------------------------------------(a) 12
(b) 16
(c) 18
(d) 20
10.প্রশ্ন : একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের অনুপাত 3 : 2 এবং বাহু দুটির মধ্যে দূরত্ব 15 সেমি । যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 450 বর্গ সেমি হয় তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত ?
--------------------------------------------------------------------(a) 36 সেমি
(b) 12 সেমি
(c) 24 সেমি
(d) 28 সেমি









